স্টাফ রিপোর্টার,১৫ আগস্ট,২০২৩(বিবিনিউজ ): নানা কর্মসুচীর মধ্যে দিয়ে ঢাকার সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক পৃথক ভাবে পালিত হলো সর্বকালের সর্ব শ্রেষ্ট বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী।

এ উপলক্ষে সাভার উপজেলা পরিষদে বঙ্গবন্ধু স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সাভার বঙ্গবন্ধু চত্তেরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাভার পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল গণিসহ অন্যান্য নেতাকর্মীরা।
সাভার ব্যাংক কলোনী এ৫ নং ওয়ার্ডের দলীয় সভাপতি দেলোয়ার হোসেন দিলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন , দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি, সাভার পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল গণি,সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা,কাউন্সিলর মশিউর রহমান খান সম্রাট ও শহিদুল ইসলাম খান শিপলু প্রমূখ।

অপরদিকে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ধামসোনা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক ফারুক হাসান তুহিনের উদ্যোগে কাঙ্গালী ভোজসহ নানা কর্মসুচী পালন করা হয়। এছাড়াও ঢাকার ধামরাইয়ে সংসদ সদস্য বেনজীর আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসুচী পালন করেন। উভয় স্থানে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক পৃথক কর্মসুচী পালন করেন বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসহ নানা শ্রেণী পেশার মানুষ।
