স্টাফ রিপোর্টার,১৮ আগস্ট, ২০২৩(বিবিনিউজ):বিভিন্ন আয়োজনে উৎসবমূখর পরিবেশে পালিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত¡ বিভাগের প্রতিষ্ঠাতা এবং নাট্যাচার্য ডক্টর সেলিম আল দীনের চুহাত্তরতম জন্ম জয়ন্তী।
শুক্রবার সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনে সেলিম আলদীনের গান পরিবেশনা, আনন্দ র্যালী ও সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন আগত অতিথিবর্গ ও ভক্ত অনুরাগীরা।

র্যালীর উদ্বোধন করেন ঢাকা থিয়েটারের মুখপাত্র বিশিষ্ট অভিনেতা শহীদুজ্জামান সেলিম। এ সময় বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের নাটক ও নাট্ট্যতত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ইসরাফিল আহমেদ, অধ্যাপক ডক্টর রশীদ হারুন প্রমূখ।

বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত¡ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, ঢাকা থিয়েটার, গ্রাম থিয়েটারসহ দেশের সংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা র্যালীতে অংশ নেন। দিনব্যাপী অনুষ্ঠানটি বিকেলে চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে শেষ হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত¡ বিভাগ সারাদিন ব্যাপী নাট্ট্যাচার্য সেলিম আলদীনের জন্ম জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করে।
