সাভারে খ্রীষ্টানদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

savar-mapদিয়া ইসলাম : রবিবার দুপুরে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়শন এর উদ্যোগে সাভারের ধরেন্ডা পুরাতন বিদ্যালয় মাঠে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও  ওই এলাকার প্রায় কয়েক’শ খ্রীষ্টান সম্পদায়কে এ শীত বস্ত্র বিতরণ করেন। প্রচন্ড শীতে শীত বন্ত্র পেয়ে অনেকেই হাসিমুখে বাড়ি ফিরে যান।

অন্যদিকে সাভারের ভাকুর্তা এলাকায় প্রায় চার শতাধীক পরিবারের মাঝে খাদ্য মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি তফিজ উদ্দিন,ধরেন্ডা ধর্মপল্লীর সহকারী পাল পুরহিত ফাদার জনি গমেজ ও ওয়াইএমসির সভাপতি  তপন টমাস রোজারিও

সাভার-ঢাকা

Related posts

Leave a Comment