দিয়া ইসলাম : ঢাকার ধামরাই উপজেলার শ্রীরামপুরে একটি পরিত্যক্ত কারখানা থেকে দুই প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের গতকাল শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় হত্যা করা হয়েছে বলে জানা গেছে। নিহত প্রহরীরা হলেন মানিকগঞ্জের রাজা মিয়া (৫০) ও বগুড়ার শহীদুল ইসলাম (৪০)। কারখানাটির নাম অ্যালাইট। এখানে রং ও পানি তৈরি হতো। কারখানাটি দুই বছর ধরে বন্ধ রয়েছে। ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) সাঈদ আল মামুন বলেন, কারখানায় তিনজন প্রহরী ছিলেন। জীবিত এক প্রহরী তাঁকে জানিয়েছেন, রাতে শৌচাগারের টিনের বেড়া ভেঙে কতিপয় দুর্বৃত্ত কারখানায় ঢুকে ওই দুজনকে হত্যার পর পালিয়ে যায়।…
Read MoreDay: January 6, 2018
হাত পা বাধা অবস্থায় এক ব্যবসায়ীকে উদ্ধার
দিয়া ইসলাম : অপহরণের পাঁচ দিন পরে সাভারের আশুলিয়া থেকে হাত পা বাধা অবস্থায় এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসার জন্য আশুলিয়ার বাইশমাইল এলাকায় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে তাকে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর থেকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায় গত ১ জানুয়ারি পরিোজ পুর জেলার মঠবাড়িয়া থানার গিলাবাদ গ্রামের মৃত সুলতান খলিফার ছেলে ড্রেজার ব্যবসায়ী মাহাবুব খলিফাকে (২৯) মিরখালিবাজার থেকে অপহরণ করে ৮ জন ব্যক্তি। পরে তাকে স্থানীয় কোন যায়গায় নিয়ে একটি রুমের…
Read Moreসাভারে মরা গরুর মাংস বিক্রি : দালালসহ গ্রেফতার দুই
দিয়া ইসলাম : ঢাকার সাভারে মরা গরুর মাংস বিক্রি করার অভিযোগে এক দালালসহ কসাইয়ের সহকারী কালামকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে দিলকুশাবাগ রূপনগর কাঁচা বাজারে। এ সময় কসাই রাজু পালিয়ে যায়। জানাগেছে, বাজারের কসাই রাজু শনিবার সকালে গোপনে মরা গরুর মাংস জবাই করে বিক্রি শুরু করে। এ সময় ক্রেতাদের সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। ঘটনার সময় সাভার মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক জাহিদুর রহমান মাংস ক্রেতা হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। কসাই রাজুকে চ্যালেঞ্জ করার পর সে তড়িঘড়ি করে ত্রিশ হাজার টাকা বের করে দিয়ে বিষয়টি ধামাপাচা দিতে বলে।…
Read Moreরাজধানীতে ৬২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
রাজধানীতে পৃথক অভিযানে প্রায় ৬২ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পল্টন থেকে ৫৭ হাজার ৮শ’ ৯৫ ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ স্বপন মিয়াকে গ্রেফতার করে র্যাব-২ এর সদস্যরা। এদিকে, শাহবাগ থেকে ৪ হাজার ইয়াবাসহ মইনুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। র্যাব-২ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে শান্তিনগরের চামেলীবাগে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে কনকর্ড টাওয়ারের পাশে অভিযান চালিয়ে স্বপনকে গ্রেফতার করা হয়। তার মোটর সাইকেলের ট্যাংকের ভেতরে বিশেষ কায়দায় রাখা ৩০০টি ছোট পলিথিন ব্যাগের ভেতর থেকে ৫৭ হাজার ৮৯৫টি ইয়াবা…
Read Moreকঙ্গোতে বন্যা : ৪৪ জনের মৃত্যু
কিনশাসা, ৬ জানুয়ারি : কঙ্গোর গ্যালিমাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ভূমিধস ও বন্যার পানির তোড়ে বস্তির এলাকার অনেক ঘরবাড়ি ভেসে গেছে। ফলে ভোরে বস্তি এলাকার মানুষকে গৃহহীন অবস্থায় দেখা যায়। বুধবার রাতে প্রাকৃতিক দুর্যোগে কিনশাসায় ৪৪ জন মারা গেছে। এদের মধ্যে ব্রুনেলে নামের এক কিশোর, তার বোন গ্লাডিস ও গ্লাডিসের শিশু রয়েছে। প্রতিবেশীরা জানান, তাদের হলদেটে মাটির তৈরি কাঁচা ঘরটি পানির তোড়ে ভেসে গেছে। খবর এএফপি’র। টানা প্রবল বৃষ্টিপাতের কারণেই এ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এসব মৃত্যু এড়ানো সম্ভব ছিল। কিন্তু দারিদ্রতার কারণে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা জনকীর্ণ বস্তিুগুলোর কারণেই…
Read Moreবুলেটই হাসিনার ক্ষমতার উৎস: খালেদা জিয়া
ব্যালট নয়, বুলেটই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার উত্স বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল শুক্রবার জাতীয় নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তিতে এক টুইট বার্তায় তিনি এ মন্তব্য করেন। ওই টুইটে খালেদা জিয়া বলেন, বিশ্ব দেখল, ব্যালট নয়, বুলেটই শেখ হাসিনার ক্ষমতার উৎস। ৫ জানুয়ারির ভোটারবিহীন কলঙ্কিত নির্বাচন বাংলাদেশিদের ভোটাধিকারের ঐতিহাসিক সংগ্রামের প্রতি করুণ পরিহাস ও আমাদের গণতান্ত্রিক অভিযাত্রার পিঠে ছুরিকাঘাত। ওই টুইটে খালেদা জিয়া আরো বলেন, জনগণই তাদের সরকার গড়বে, চক্রান্তকারীরা না। গণতন্ত্রের প্রশ্নে আপস নয়।
Read Moreকক্সবাজারের অদূরে সমুদ্র থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার : আটক ৮
কক্সবাজার,৬ জানুয়ারি : কক্সবাজারের অদূরে গভীর সমুদ্র থেকে ৫ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ৮ ইয়াবা পাচারকারীকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তিরা হচ্ছে- মো.কালু মাঝী (৪৫), মো: রফিক (৫২), মো, রফিক (৪৫), মো. হাসান (৩০), হাসমত আলী (৩৫), নুরুল আলম (৩৭) মো. নাসির (৪৫) এবং মজিবুল ইসলাম (৪০)। তারা সবাই চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। র্যাব-৭ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল শুক্রবার সকাল ৭ টায় কক্সবাজারের অদূরে গভীর সমুদ্রে একটি মাছ ধরার ট্রলারকে ধাওয়া করে। পরে ট্রলারটি তল্লাশী করে ট্রলারে মাছ রাখার প্রকোষ্ঠের ভেতর…
Read Moreআইপিএল ২০১৮ আসরে রেকর্ড ২৭ লাখ ডলার পারিশ্রমিক পাচ্ছেন কোহলি
নয়াদিল্লি, ৬ জানুয়ারি : ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ(আইপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ২০১৮ আসরে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন ভারতীয় তারকা বিরাট কোহলি। টুর্নামেন্ট ইতিহাসে এ যাবতকালের সর্বোচ্চ ২৭ লাখ ডলার পাবেন ভারতীয় অধিনায়ক। বিদেশী খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়য়ক স্টিভেন স্মিথ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ২০০৮ সাল থেকে আয়োজিত অর্থ সমৃদ্ধ এ টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলবেন কোহলি। তার সঙ্গে এক দলে খেলবেন ১৭ লাখ ডলার পারিশ্রমিক পাওয়া দক্ষিণ আফ্রিকান এবি ডি ভিলিয়ার্স। আট দল নিয়ে দুই মাসব্যাপী এ টুর্নামেন্টে এর আগে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছিলেন অলরাউন্ডার যুবরাজ সং। ২০১৫ আসরে…
Read Moreঘন কুয়াশার কারণে শাহজালালে সাড়ে ৭ ঘণ্টা বিমান উঠানামা বাতিল
ঢাকা, ৬ জানুয়ারি : ঘন কুয়াশার কারণে গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সাড়ে ৭ ঘণ্টা সকল আন্তর্জাতিক বিমান উঠানামা বন্ধ রাখা হয়। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে মুখপাত্র একেএম রেজাউল করিম বাসস’কে জানিয়েছেন, ‘ঘন কুয়াশার কারণে শুক্রবার ভোর ২টা ৪৫ মিনিট থেকে সকাল ১০টা ১১ মিনিট পর্যন্ত আমরা বিমান উঠানামা বাতিল করতে বাধ্য হয়েছি।’ তিনি বলেন, এ সময় শারজাহ থেকে এয়ার এরাবিয়ার দু’টি এবং বাংলাদেশ বিমানের একটি আন্তর্জাতিক ফ্লাইটকে শাহজালালে অবতরণ করতে না দিয়ে কলকাতায় পাঠানো হয়েছে। এছাড়া দুবাই থেকে আগত বাংলাদেশ বিমানের একটি এবং কুয়ালালামপুর থেকে আগত…
Read More৯ বছরে অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে : বিশেষজ্ঞদের অভিমত
ঢাকা, ৬ জানুয়ারি : সরকারের ব্যাপক ও দরিদ্রবান্ধব পদক্ষেপের ফলে ২০০৯ থেকে ২০১৭ সাল পযর্ন্ত গত ৯ বছরে সকল আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। বিশেষজ্ঞরা এই অভিমত ব্যক্ত করেছেন। অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী শুক্রবার বাসসকে বলেন, বাংলাদেশে বিগত ৯ বছরে জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, খাদ্য উৎপাদন, রেমিটেন্স, মূল্যস্ফীতি, আমদানি ও রফতানিসহ বিভিন্ন আর্থ-সামাজিক সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সবচেয়ে বেশি সাফল্য অর্জিত হয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। তিনি বলেন, ২০০৯-২০১০ সাল থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.৫৭ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২০১৬-২০১৭ অর্থ বছরে ৭.২৮ শতাংশে উন্নীত হয়েছে। এ…
Read More