হাত পা বাধা অবস্থায় এক ব্যবসায়ীকে উদ্ধার

uddarদিয়া ইসলাম : অপহরণের পাঁচ দিন পরে সাভারের আশুলিয়া থেকে হাত পা বাধা অবস্থায় এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাকে চিকিৎসার জন্য আশুলিয়ার বাইশমাইল এলাকায় গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে তাকে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর থেকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
পুলিশ জানায় গত ১ জানুয়ারি পরিোজ পুর জেলার মঠবাড়িয়া থানার গিলাবাদ গ্রামের মৃত সুলতান খলিফার ছেলে ড্রেজার ব্যবসায়ী মাহাবুব খলিফাকে (২৯) মিরখালিবাজার থেকে অপহরণ করে ৮ জন ব্যক্তি। পরে তাকে স্থানীয় কোন যায়গায় নিয়ে একটি রুমের মধ্যে আটকিয়ে রেখে তার পরিবারের কাছে মুঠোফোনে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। এসময় তার পরিবার মুক্তিপণের টাকা দিতে না পারায় অপহরণকারীরা তাকে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে আজ আশুলিয়ার নবীনগর মহাসড়কে হাত পা বেধে ফেলে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা হাত পা বাধা ও অচেতন অবস্থায় দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপহরণের শিকার ওই ব্যবসায়ীর সারা শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে চিকিৎসকরা ।
এদিকে অপহরণের পরে ফিরোজপুরের মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়রি করেছিলো আহতের পরিবারের সদস্যরা।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন অপহরণকারীদের আটক করার প্রক্রিয়া চলছে।

Related posts

Leave a Comment