সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক তরুণীকে হত্যা

দিয়া ইসলাম : সোমবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ এলাকার একটি খেলার মাঠ থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায় দুপুরে ওই খেলার মাঠে ওই তরুণীর মৃতদেহ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই তরুণীর সারা শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্বৃওরা ভোর রাতে ওই তরুণীকে হত্যা করে থাকতে পারে বলে ধারনা করছে পুলিশ। নিহত ওই তরুণীকে কে বা কারা হত্যা করেছে বিষয়টি তদন্ত…

Read More

খালেদা জিয়া-তারেক ছাড়া ভোটে যাবে না বিএনপি

 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ছাড়া আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করবে না বিএনপি। দলের নেতারা দাবি করছেন, বেগম জিয়াকে ’মাইনাস’ করে আগামী নির্বাচন করতে চাইছে সরকার। তাড়াহুড়ো করে আগামী ৮ ফেব্রুয়ারীতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে বেগম জিয়াকে দন্ডিত করার মাধ্যমে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে। আর  দুর্নীতির মামলায় অন্যূন দুই বছর দন্ডপ্রাপ্ত হলে সংবিধান ও গণপ্রনিতিধিত্ব অধ্যাদেশ (আরপিও) অনুযায়ী নির্বাচন করাটা দু:সাধ্য হয়ে পড়বে। এই সার্বিক পটভূমি বিবেচনায় নিয়ে শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে,বেগম খালেদা…

Read More

চারদিনে পদ্মাবতের ঘরে ১০০ কোটি রুপি

মুক্তির আগে তুমুল বিতর্ক। দীর্ঘ আইনি জট কাটিয়ে শেষ পর্যন্ত গত ২৫ জানুয়ারি চারটি রাজ্য বাদে ভারতজুড়ে মুক্তি পায় ‘পদ্মাবত’। রণবীর সিং-দীপিকা পাড়ুকোন-শাহিদ কাপূরের এই ছবি যে দর্শকের মন জয় করে ফেলেছে, তার প্রমাণ ছবির বক্স অফিস সাফল্য। মাত্র চার দিনে প্রায় ১০০ কোটি রুপি আয়ের ফলক ছুঁয়ে ফেলেছে সঞ্জয় লীলা বানশালীর ‘পদ্মাবত’। বলিউডের ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ রবিবার টুইটে জানান, আজই সেঞ্চুরি ক্লাবে ঢুকে পড়বে ‘পদ্মাবত’। ভারতীয় বিশেষজ্ঞদের মতে, ২৪ জানুয়ারির ‘পেড প্রিভিউ শো’র এক দিন পর, প্রজাতন্ত্র দিবসের ছুটি ছিল। এরপরই শনি ও রবিবার। ফলে একটা লম্বা ছুটির…

Read More

যারা আন্দোলনে পরাজিত হয় তারা নির্বাচনেও পরাজিত হয় : তোফায়েল আহমেদ

ঢাকা, ২৯ জানুয়ারি : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যারা আন্দোলনে পরাজিত হয়, তারা নির্বাচনেও পরাজিত হয়। রোববার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এ্যাসোসিয়েমন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেন, যাদের আলোচনার প্রস্তাব গ্রহণ করা হলেও, আলোচনায় বসেননি, তাদের সাথে আবারও আলোচনার প্রশ্নই আসে না। তিনি বলেন, জাতীয় সংসদের নির্বাচন বাংলাদেশের সংবিধান মোতাবেক বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের এবং এ নির্বাচন কমিশনের অধীনেই যথা সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী…

Read More

অবশেষে পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসেছে

মুন্সীগঞ্জ, ২৯ জানুয়ারি : পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান ৭বি (সুপার স্ট্রাকচার) ৩৮ ও ৩৯নং পিলারের ওপর বসিয়ে দেয়া হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টায় স্প্যানটি খুঁটির ওপর বসিয়ে দেয়া হয়। শনিবার থেকে স্প্যানটি খুঁটিতে বসানোর কাজ শুরু হলেও সন্ধ্যা ঘনিয়ে যাওয়ায় বসানোর কাজ স্থগিত রাখা হয়। পরে রোববার বেলা উঠতেই স্প্যানের কাজ শুরু হয়। ঘড়ির কাটায় ঠিক ৮টা ৩০ উঠতেই ৭বি নম্বর বিশাল স্প্যানটি পিলারের ওপর নেয়া হয়। সেখানে এখন সেট করার প্রক্রিয়া চলছে। বেয়ারিং ও অস্থায়ী কাঠামোর সাথে এটি সেট করা হচ্ছে। তবে ৩৮ নম্বর খুঁটিতে স্থাপন করা ৭এ নম্বর…

Read More

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট উইদোদোর ঢাকা ত্যাগ

ঢাকা, ২৯ জানুয়ারি: ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো দুই দিনের সরকারি সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন। তিনি আজ সকাল ৯ টা ২০ মিনিটে ফাস্ট লেডি ইরিয়ানা জোকোসহ সফরসঙ্গী পঞ্চাশ সদস্যের দল নিয়ে ইন্দোনেশিয়ান এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে করে ঢাকা ত্যাগ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান। প্রেসিডেন্ট জোকো উইদোদো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে দুইদিনের সরকারি সফরে শনিবার বিকেলে ঢাকায় আসেন। সফরকালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। এ সময়ে তিনি রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় দ্রুত…

Read More