জনগনের দোড়গরায় স্বাস্থ্য সেবা পৌছে দেওয়াই বর্তমান সরকারের মুল লক্ষ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম । বৃহস্পতিবার বিকেলে সাভারের পার্বতীনগর এলাকায় এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অডিটরিয়ামে সাভার উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় যোগ দিয়ে এক বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন স্বাস্থ্য মন্ত্রী এসময় আরও বলেন বর্তমান সরকার গনগনের দোড়গরায় স্বাস্থ্য সেবা পৌছে দিয়েছে,এজন্য সরকার দিন রাত কাজ করে যাচ্ছে জনগনকে স্বাস্থ্য সেবা দিলে নির্বাচনে ভোট বাড়ে…
Read MoreDay: January 4, 2018
সাভারে ডিবির হাতে ৬ ডাকাত আটক, অস্ত্র উদ্ধার
দিয়া ইসলাম , সাভার(ঢাকা): সাভারে ডাকাতির প্রস্তুতির সময় ছয় ডাকাতকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর থেকে ভোরে ডাকাতির প্রস্তুতির সময় তাদের আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চাপাতি, চাকুসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। আটককৃতরা হলো- সাভারের ভার্কুতা গ্রামের মৃত প্রাণগোপাল রাজবংশীর ছেলে আশিস রাজবংশী ও তার ভাই শ্রীকৃষ্ণ রাজবংশী, আশুলিয়ার নরসিংহপুরের মো. ইউনুসের ছেলে খোকন, কুমিল্লা জেলার মো. আজিজুল হোসেনের ছেলে মইনুউদ্দিন, মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মোকসেদ মোল্লার ছেলে নজরুল ইসলাম এবং রতন রাজবংশী। এ বিষয়ে ঢাকা…
Read Moreদামেস্কের কাছে বিমান হামলায় ২৩ বেসামরিক নাগরিক নিহত
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে দেশটির বিরোধী দলের শক্তিশালী ঘাঁটি ইস্টার্ন গোতায় বুধবার কমপক্ষে ২৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের বেশীর ভাগই রাশিয়ার বিমান হামলায় নিহত হয়। পর্যবেক্ষণ সংস্থা একথা জানায়। মানবাধিকার বিষয়ক ব্রিটিশভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইসট বার্তা সংস্থা এএফপি’কে জানায়, দেশটির মিসরাবা শহরে রাশিয়ার বিমান হামলায় ১৮ জন নিহত হয়। বাকি পাঁচজন সিরিয়ার সরকারি বাহিনীর গোলা বর্ষণে প্রাণ হারায়। খবর এএফপি’র। পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান জানান, নিহতদের মধ্যে তিন শিশু ও ১১ জন নারী রয়েছে। উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়া সংঘাত শুরু হওয়ার পর…
Read Moreনোয়াখালী বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা, ৪ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার দেশের সার্বিক উন্নয়নে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, বন্যা নিয়ন্ত্রণ ও পয়নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে নোয়াখালী বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমরা যখনই ক্ষমতায় এসেছি তখনই আমাদের লক্ষ্য ছিল দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা এবং এই লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে। মেঘনা ও হাতিয়া নদীর ভাঙ্গন রোধে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীনে প্রকল্পটির প্রকল্প ব্যয় ধরা হয়েছে…
Read Moreশাকিব-অপুর তালাকের শুনানি ১৫ জানুয়ারি
আগামী ১৫ জানুয়ারি চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের তালাকের বিষয়ে শুনানি হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৩ এর অফিসে এ শুনানি অনুষ্ঠিত হবে। এজন্য ইতোমধ্যে শাকিব ও অপুকে নোটিশ পাঠিয়েছে ডিএনসিসি। ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানানো হয়, গত বছরের ২২ নভেম্বর শাকিব খান মুসলিম পারিবারিক আইন-১৯৬১-এর ৭ (১) ধারা অনুসারে তালাকের নোটিশটি ডাকযোগে ডিএনসিসির কাছে পাঠান। এরপরই তারা নিয়ম অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু করেছেন। সে অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি তাদের শুনানির জন্য ডাকা হয়েছে। গত ২৪ ডিসেম্বর শাকিব ও অপুর ঠিকানায় শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ…
Read Moreসাভারে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান
দিয়া ইসলাম ,সাভার : সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসা-বাড়িতে প্রভাবশালীদের দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার নরসিংহপুর এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ রাসেল হাসানের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের প্রায় ৫০ সসদস্যের একটি শ্রমিক দল অংশ নেয়। এলাকাবাসী জানায়, গত কয়েক মাস আগে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ৪০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয়…
Read Moreফেনীর মহিপালে দেশের প্রথম সিক্স লেন ফ্লাইওভার উদ্বোধন আজ
ঢাকা, ৪ জানুয়ারি : আজ ৪ জানুয়ারি ফেনী শহরের মহিপালে দেশের প্রথম ও একমাত্র সিক্স লেনের ফ্লাইওভার উদ্বোধন করা হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি ফ্লাইওভারের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ জানুয়ারি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনীর মহিপালে দেশের প্রথম সিক্স লেনের এই ফ্লাইওভার উদ্বোধন করবেন। তিনি বলেন, এই ফ্লাইওভারের নির্মাণ কাজ নির্ধারিত সময়ের ছয় মাস আগেই সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৫ সালের ১ এপ্রিল প্রকল্পের কাজ শুরু হয়। মূল দৈর্ঘ্য ৬৬০ মিটার, প্রস্থ ২৪ দশমিক ৬২ মিটার, সার্ভিস রোডের দৈর্ঘ্য এক…
Read Moreপ্রধানমন্ত্রী বাংলাদেশ মহিলা ফুটবল দলকে সংবর্ধনা জানাবেন
ঢাকা, ৪ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার বাংলাদেশ মহিলা ফুটবল দলকে সংবর্ধনা জানাবেন। সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসস’কে বলেন, ‘ক্রীড়া অনুরাগী প্রধানমন্ত্রী আজ বিকেল সাড়ে তিনটায় গণভবনে বাংলাদেশ মহিলা ফুটবল দলকে সংবর্ধনা দেবেন।’ বাংলাদেশ মহিলা ফুটবল দলের কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে আমন্ত্রণ পেয়ে তারা আনন্দিত। তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী কাল গণভবনে আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। এ জন্য আমরা খুবই আনন্দিত।’ গত ২৪ ডিসেম্বর বীরশ্রেষ্ঠ…
Read Moreনবনিযুক্ত তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর দপ্তর বন্টন : চারমন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বদল
ঢাকা, ৪ জানুয়ারি : নবনিযুক্ত তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বন্টনের পাশাপাশি চারমন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন করা হয়েছে। নবনিযুক্ত মন্ত্রীদের মধ্যে এ কে এম শাহজাহান কামালকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, তথ্য-প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং নারায়ণ চন্দ্র চন্দকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। নবনিযুক্ত প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুলস অফ বিজনেস, ১৯৯৬ এর রুল ৩ (রা) এ প্রদত্ত ক্ষমতাবলে এসব মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন…
Read More