সাভারে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান

Saver5দিয়া ইসলাম ,সাভার : সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসা-বাড়িতে প্রভাবশালীদের দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার নরসিংহপুর এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ রাসেল হাসানের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের প্রায় ৫০ সসদস্যের একটি শ্রমিক দল অংশ নেয়।

এলাকাবাসী জানায়, গত কয়েক মাস আগে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ৪০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে প্রত্যেক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় প্রভাবশালী ব্যক্তিরা। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকার প্রায় দুই হাজার পরিবারের মধ্যে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।

তিতাস ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে তিনটি মূল পয়েন্টে মাটির নীচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে সিলগালা করে দেয়। এ সময় কয়েকশ পাইপ উদ্ধার করা হয়। অভিযানের সময় মূল সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবহার করা রাইজারগুলোও খুলে নেয়া হয়।

গ্যাস পাইপগুলো ছিলো অত্যন্ত নিন্মমানের যেকোন সময় গ্যাসের পাইপ ফেটে বড়ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিলো। এসময় ওই এলাকায় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগ ভ্রাম্যমাণ আদালত ১১ জন বাড়িওয়ালাকে ৬৫ হাজার টাকা জরিমানা করেন।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, আশুলিয়ায় সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার এ অভিযান নিয়মিত চলবে।

অভিযানে এ সময় সাভার তিতাস গ্যাস অফিসের ডেপুটি ম্যানেজার হাদী আব্দুর রহিম, মাহমুদ জামান,সহ ব্যবস্থাপক আনিসুজ্জামান ও ঠিকাদার মনির হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অভিযানের সময় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

Related posts

Leave a Comment