দীপক চন্দ্র পাল-ধামরাই (ঢাকা) : আজ সকাল দশটায় বিদ্যালয় মিলনায়তনে হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ১৫ টি বিষয়ে বিভিন্ন শেণ্রীর দুই শতাধিক প্রতিযোগি অংশ গ্রহন করে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মোঃ হয়রত আলী সভাপতিত্বে অনুষ্ঠিত ষভায বক্তব্য রাখেন ছিনিয়র সহকারী শিক্ষক মোঃ শীদুল্লাহ লিটন,শিক্ষক মাহফুজুর রহমান সহ আরো অনেকে। প্রতি বছর এই ঐতিহ্যবাী বিদ্যাপীঠে ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন মুখি ধারা বজায় রেখে শিক্ষার্থীদের প্রশিক্ষনেরও ব্যবস্থা রয়েছে। বিদ্যালয়টিতে এবার জেএসসি পরীক্ষায় শত পাশের অধিকারী হয়েছে। এবারজেসেসিতে ৪০২ জন পরীক্ষায়…
Read MoreDay: January 16, 2018
খালেদা জিয়ার পক্ষে যুক্তি শেষ, ‘সম্মানজনক খালাস’ দাবি
ঢাকা, ১৬ জানুয়ারি : ১১ কার্যদিবস যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে এতিমখানা দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে বক্তব্য শেষ হলো। পঞ্চম আইনজীবী হিসেবে যুক্তি উপস্থাপনের শেষ পর্যায়ে বিএনপি নেতা মুওদুদ আহমদ আশা করছেন, এই মামলায় তার মক্কেল ‘সম্মানজনক খালাস’ পাবেন। এর আগে বেগম খালেদা জিয়ার পক্ষে পুরান ঢাকার বিশেষ জজ আখতারুজ্জামানের আদালতে যুক্তি উপস্থাপন করেন চার জন আইনজীবী। আজ মঙ্গলবার সবশেষ আইনজীবী হিসেবে যুক্তি দেন মওদুদ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্টের নামে বিদেশ থেকে আসা দুই কোটি ১০…
Read Moreষষ্ঠ বিশ্বকাপ জয়ে বর্তমান দলে আস্থা রাখছেন পেলে
ঘরের মাঠের বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সের দু:সহ স্মৃতি কাটিয়ে রাশিয়া বিশ্বকাপ জয়ে ব্রাজিলকেই ফেবারিট হিসেবে মানছেন দেশটির কিংবদন্তী ফুটবলার পেলে। চার বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে জার্মানদের কাছে ব্রাজিলের ৭-১ গোলের বিধ্বস্ত হবার ঘটনা এখনো ভুলে যায়নি সমর্থকরা। কিন্তু ফুটবলের ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ‘কালো মানিক’ খ্যাত পেলে বিশ্বাস করেন নতুন কোচ তিতের অধীনে রাশিয়ায় এক অন্য ব্রাজিলকেই দেখবে পুরো ফুটবল বিশ্ব। পুনর্জাগরিত ব্রাজিল ইতোমধ্যেই তিতের অধীনে নিজেদের সামর্থ্যের প্রমাণও দিয়েছে। ব্রাজিলে রিও ডি জেনিরো লীগের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে ৭৭ বছর বয়সী পেলে বলেছেন, যারা…
Read Moreআইএসের ২১ যোদ্ধা নিহত আফগানিস্তানে
জালালাবাদ (আফগানিস্তান), ১৬ জানুয়ারি : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহড় প্রদেশের আচিন ও শিরজাদ এলাকায় জঙ্গিদের গোপন আস্তানায় সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর বিমান হামলায় ইসলামিক স্টেট গ্রুপের ২১ যোদ্ধা নিহত হয়েছে। মঙ্গলবার প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি একথা জানান। খবর সিনহুয়ার। ওই কর্মকর্তা আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে জঙ্গিদের অস্ত্র ঘাঁটি গুঁড়িয়ে দেয়া হয়। নিহতদের মধ্যে ওসমান ও আব্বাস নামের আইএস গ্রুপের স্থানীয় দুই কমান্ডার রয়েছে। তবে এ ব্যাপারে আইএসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।
Read Moreবৃহস্পতিবার ডিএনসিসির উপনির্বাচন স্থগিত চেয়ে রিটের আদেশ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে পৃথক রিট হয়েছে। আদালত কাল বুধবার আদেশের জন্য দিন ধার্য করেছেন। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার রিট আবেদন দুটির ওপর শুনানি হয়। আদালত কাল আদেশের জন্য দিন রেখেছেন বলে জানিয়েছেন ওই আদালতে নিয়োজিত ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। ৯ জানুয়ারি ওই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট করেন দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। একজন হলেন ইউপির চেয়ারম্যান আতাউর রহমান। অপরজন হলেন বেরাইদ ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর…
Read Moreপ্রধানমন্ত্রীর কাছে ‘ভ্যাট চেকার’ নিয়ে তরুণের খোলা চিঠি
পণ্য কিনে ভ্যাট দিয়ে প্রতারিত হয়েছেন! অভিযোগ দিয়েছেন, তা পাওয়া গেছে কিনা বা কোনো পদক্ষেপ নেয়া হয়েছে কিনা জানবেন কিভাবে? এসব অভিযোগের সমাধান হিসেবে নিয়ে চালু হয় মোবাইল অ্যাপস ‘ভ্যাট চেকার’। রাখা হয় ‘ভ্যাট চেকার ফিডব্যাক’। ‘ভ্যাট চেকার’ উদ্ভাবনের কাজটি সফলভাবে করেন এমআইএসটি’র বিমান প্রকৌশল বিভাগের জোবায়ের হোসেন, বুয়েটের সিইসি বিভাগের আশিক কামাল তুর্য। চালুর পর থেকেই ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয় অ্যাপসটি। তবে অনেকটা হুট করেই এটি বন্ধ করে দেয়া হয়। এরপর থেকে এখনো আর এটি চালু করা হয়নি। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখেছেন ‘ভ্যাট চেকার’ অ্যাপস…
Read Moreচাঁদপুরে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
চাঁদপুরের মতলব উত্তরে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মফিজুল ইসলাম (৪৫), অনিক সরকার (২৪) ও আলমগীর হোসেন (৫০)। জানা গেছে, সকাল সাড়ে ছয়টার দিকে পাঁচআনী চৌরাস্তা বাজার থেকে একটি অটোরিকশা তিন যাত্রী নিয়ে উপজেলার চিরারচর যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোর তিনযাত্রীর মৃত্যু হয়।
Read Moreআজ ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নাম ঘোষণা
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর নাম ঘোষণা করা হবে আজ। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার নেওয়া হবে। পরে বৈঠকে মেয়র প্রার্থী চূড়ান্ত করার পর রাতেই তার নাম ঘোষণা করা হচ্ছে বলে জানা গেছে। বৈঠকে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসি’র ভোটকে সামনে রেখে শনি, রবি ও সোমবার আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র বিক্রি করা হয়। তিন দিনে ১৬ জন তা সংগ্রহ করেন। প্রথম দিনেই মনোনয়ন ফরম ক্রয় করেন বিজিএমইএ’র সাবেক সভাপতি…
Read Moreভেসে আসা নৌকা থেকে ৮ জনের লাশ উদ্ধার
টোকিও, ১৬ জানুয়ারি : জাপানের মধ্যাঞ্চলীয় উপকূল জলসীমায় ভেসে আসা একটি ভাঙ্গা নৌকা থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এটি উত্তর কোরিয়ার নৌকা বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র। সিনিয়র পুলিশ কর্মকর্তা হিরোশি অ্যাবে এএফপি’কে বলেন, গত সপ্তাহ জাপানের মধ্যাঞ্চলীয় কানাজাওয়ায় ভেসে আসা ওই নৌকার ভিতর থেকে কোস্টগার্ড সদস্যরা সাতজনের লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, এ নৌকার প্রায় ১৫ মিটার দূর থেকে আরো একজনের লাশ উদ্ধার করা হয়। তিনি জানান, লাশগুলো পঁচা শুরু করায় এগুলো চিহ্নিত করা কঠিন হচ্ছে। লাশটি পঁচে গিয়েছিল। জাপান কোস্টগার্ড জানায়,…
Read Moreআরসিসিআই পাবলিক স্কুল কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত
রংপুর, ১৬ জানুয়ারি : আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা সোমবার দিনব্যাপী এক বর্ণাঢ্য পিঠা উৎসবের আয়োজন করেন। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (আরসিসিআই) কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠাটিতে গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য হিসেবে কুয়াশাসিক্ত শীতে বাঙালির ঘরে ঘরে পিঠা বানানোর ধুমকে কিছুটা স্মরণ করিয়ে দিতে নগরীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ হায়দারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরসিসিআই পাবলিক স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও…
Read More