আমরা কর্মবিমুখ জাতি গড়তে চাই না : প্রধানমন্ত্রী

ঢাকা, ৩ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার কোনভাবেই কর্মবিমুখ জাতি গড়ে তুলতে চায় না, বরং যার যা কর্মদক্ষতা আছে তাকে কাজে লাগিয়ে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাতে চায়। তিনি বলেন, ‘কর্মবিমুখ জাতি গড়ে উঠুক সেটা আমরা চাই না। বরং যার যা কর্মদক্ষতা, কর্মশক্তি আছে সেটাকে যেন তারা কাজে লাগাতে পারে সেদিকেই দৃষ্টি দিচ্ছি।’ প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় সমাজসেবা দিবস-২০১৮’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। শেখ হাসিনা বলেন, আমরা যে বিধবা-বয়স্ক ভাতা দেই তার একটি লক্ষ্য আছে। সেখানে আর একটি…

Read More

মন্ত্রিসভায় আরো নতুন তিন মন্ত্রী অন্তর্ভুক্ত

ঢাকা, ৩ জানুয়ারি : ৫০ সদস্যের মন্ত্রিসভায় মঙ্গলবার নতুন তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গভবনে তাদের শপথ বাক্যপাঠ করান। শপথ নেয়া মন্ত্রীগণ হচ্ছেন- আইসিটি বিশেষজ্ঞ ও উদ্যোক্তা এবং বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফর্মেশন সার্ভিস (বিএএসআইএস)-এর সভাপতি মুস্তফা জব্বার, লক্ষ্মীপুর থেকে নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল এবং মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। রাজবাড়ী থেকে নির্বাচিত ক্ষমতাসীন দলের সংসদ সদস্য কাজী কেরামত আলী শপথ নিয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে। বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা সাড়ে ৬টায় শপথ গ্রহণ অনুষ্ঠান…

Read More

পেরুতে বাস দুর্ঘটনায় ৩৬ জন নিহত

পেরুতে মঙ্গলবার এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। একটি ঝুঁকিপূর্ণ বাঁকে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে বাসটি সাগর পার্শ্ববর্তী খাড়া ঢালে পড়ে যাওয়ায় এসব লোকের প্রাণহানি ঘটে। দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র। খবরে বলা হয়, পেরুর রাজধানীর ১৩০ কিলোমিটার উত্তরের হুয়াচো থেকে ৫৩ জন যাত্রী নিয়ে বাসটি লিমায় যাচ্ছিল। দুর্ঘটনার কারণে বাসটি উপকূলীয় রাস্তার প্রায় ১শ’ মিটার উঁচু থেকে ছিটকে সাগর কিনারায় পড়ে যায়। পুলিশের মহাসড়ক টহল বিভাগের প্রধান কর্নেল ডিনো এস্কুদেরো বলেন, ‘৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ছয়টি লাশ এখনো আটকা পড়াবস্থায় রয়েছে।’ এর…

Read More