চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংশি ঝুয়াংয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও আরো ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছে। বুধবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর সিনহুয়া’র। গুয়ানঝু-কুনমিং মহাসড়কে বুধবার সকালে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের একটি অংশ বন্ধ রয়েছে। সিনহুয়া।
Read MoreDay: January 17, 2018
শ্রীলঙ্কার লক্ষ্য ২৯১ রান
অনলাইন ডেস্ক : হ্যামিল্টন মাকাদজা ও সিকান্দার রাজার ফিফটিতে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ২৯১ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। আজ বুধবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের শততম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। তারা ৬ উইকেটে ২৯০ রান করতে সক্ষম হয়। অন্যদিকে ৩৭ রানে ৩ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার গুনারত্নে। থিসারা ২ উইকেট নেন ৪৩ রানে। সংক্ষিপ্ত স্কোর: জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৯০/৬ (মাসাকাদজা ৭৩, মিরে ৩৪, আরভিন ২, টেইলর ৩৮, রাজা ৮১*, ওয়ালার ২৯, মুর ১৯, ক্রিমার ০*; লাকমল ১/৭০, দনাঞ্জয়া ০/৬৭, থিসারা ২/৪৩, চামিরা ০/৫১, হাসারাঙ্গা ০/১৮, গুনারত্নে ৩/৩৭)
Read Moreশামীম ওসমান ও আইভীকে ঢাকায় তলব
নারায়ণগঞ্জ শহরে গতকাল মঙ্গলবার বিকেলে সাংসদ শামীম ওসমান ও সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী সমর্থকদের মধ্যে ফুটপথে হকার বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারায়ণগঞ্জে উত্তেজনা বিরাজ করছে। এই অবস্থায় উভয় পক্ষকে নীরব থাকার নির্দেশ দিয়ে শামীম ওসমান ও আইভীকে আজ বুধবার সন্ধ্যার পরে ঢাকায় তলব করা হয়েছে বলে জানা গেছে। নারায়ণগঞ্জ আওয়ামী লীগে উত্তর মেরু-দক্ষিণ মেরু হিসেবে পরিচিত চুনকা পরিবার ও ওসমান পরিবারের দ্বন্দ্ব প্রায় এক বছর পর আবারো প্রকাশ্যে রূপ নিয়েছে। যার পরিণতিতে দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় ও সংঘর্ষের ঘটনা ঘটে। এক অনুষ্ঠানে মেয়র সেলিনা হায়াত…
Read Moreকমলনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দিয়া ইসলাম , ১৭ জানুয়ারী : লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার ফজুমিয়ারহাট-হাজীগঞ্জ সড়কের মোহাম্মদীয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নোয়াখালী সদর উপজেলার আণ্ডারচর এলাকার আলী হোসেনের ছেলে হারুনুর রশিদ (৪৫), আবুল কালামের স্ত্রী আমেনা বেগম (৪২) ও আবুল হাসেমের ছেলে রিঙ্কু বেগম (২)। চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা খালেদ সাইফুল্লাহ জানান, ফজুমিয়ার হাটগামী যাত্রীবাহী একটি অটোরিকশা (ইজিবাইক) ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতমুখী মালবাহী একটি ট্রাক্টর ট্টলির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ছয় যাত্রীসহ অটোরিকশাটি সড়কের পাশে ডোবায় পড়ে যায়। পরে…
Read Moreটেকনাফে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ
কক্সবাজার : টেকনাফ ও সেন্ট মার্টিনে পৃথক দু’টি অভিযান চালিয়ে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। তবে পৃথক দু’টি অভিযানে কাউকে আটক করা না গেলেও ৩টি ট্রলার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ কাটাবনিয়ার অদুরে বঙ্গোপসাগরে একটি ট্রলার তল্লাশি চালিয়ে এক লাখ ৪০ হাজার ইয়াবা ট্যাবলেটচ জব্দ করা হয়। এর আগে একইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেন্ট মাটিনের পূর্ব পাশের সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় দু’টি সন্দেহজনক ট্রলারকে থামানোর নির্দেশ দেওয়া হয়। নির্দেশ না মেনে ট্রলার দু’টি সমুদ্রের কিনারায়…
Read Moreজনপ্রিয় সংগীতশিল্পী শাম্মী আক্তার আর নেই
‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’, ‘আমি যেমন আছি তেমন রব, বউ হবো না রে’- এ রকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার (৬২) আর নেই। মঙ্গলবার বিকেলে চামেলিবাগের বাসা থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। তিনি স্বামী, এক ছেলেসহ আত্মীয়স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। শাম্মী আক্তারের স্বামী সংগীতশিল্পী আকরামুল ইসলাম জানান, ‘শাম্মী আক্তার ছয় বছর ধরে ব্রেস্ট ক্যানসারে ভুগছিলেন। শাম্মী আক্তার বাসায়ই ছিলেন। দুপুরে বেশি অসুস্থ হয়ে পড়ায় বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই বিকেল ৪টার দিকে তিনি মারা যান। সম্প্রতি প্রধানমন্ত্রীর তহবিল…
Read Moreডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন স্থগিত
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন এবং সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর পদের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচনের জন্য ঘষিত তফসিল কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আজ বুধবার পৃথক দুটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমদের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গতকাল সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া রাজধানীর ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইত ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম রিট আবেদন দায়ের করেন। রিটে নির্বাচন…
Read Moreচুনারুঘাটে নারী শিক্ষা জাগরণে অনন্য উদ্যোগ
হবিগঞ্জ, ১৬ জানুয়ারী : নারী শিক্ষার জাগরন এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে অনন্য উদ্যোগ নিয়েছে চুনারুঘাট উপজেলা পরিষদ। বার্ষিক উন্নয়ন কর্মসূচির প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে মঙ্গলবার দুপুরে উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৪৩জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গোলাপী ও নীল রংয়ের প্রতিটি সাইকেলের মূল্য ১৩ হাজার টাকা। মঙ্গলবার দুপুরে উপজেলা কমপ্লেক্সের সামনে জেলা প্রশাসক মনীষ চাকমা প্রধান অতিথি হিসেবে এ সাইকেল বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের,…
Read Moreমেক্সিকোয় গণকবর থেকে ৩২টি লাশ উদ্ধার
মেক্সিকো সিটি, ১৭ জানুয়ারি : মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য নায়ারিতে একটি গণকবরে অন্তত ৩২টি লাশ পাওয়া গেছে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানায়। স্থানীয় প্রসিকিউশনের অফিসের এক কর্মকতা নাম প্রকাশ না করার শর্তে জানান, গ্রামীণ এলাকায় একটি কলা বাগানের অদূরে শনিবার প্রথম গণকবরটি সনাক্ত করা হয়। সেখানে নয়টি লাশ ছিল। সূত্রটি জানায়, পাশেই অপর দুটি গণকবর সনাক্ত করা হয়েছে। এসব কবরের লাশ প্রায় সম্পূর্ণই পচে গেছে। পরে একই অফিসের অপর সূত্র থেকে বলা হয়েছে, এখন পর্যন্ত গণকবর থেকে ৩২টি লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
Read Moreআওয়ামী লীগ জিততে পারবে না বলেই নির্বাচন স্থগিত’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ জিততে পারবে না বলেই স্থগিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার রাজধানীর বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে হাজিরা দিয়েছেন খালেদা জিয়া। সেখানেই ডিএনসিসির উপ-নির্বাচন হাইকোর্টে স্থগিতের বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফখরুল এ কথা বলেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ জানে এ নির্বাচনে নিশ্চিত তাদের ভরাডুবি হবে। এটা জেনেই নির্বাচন স্থগিত করেছে। নির্বাচনে কমিশনের ব্যর্থতা রয়েছে। তারা কিছু ইউনিয়নের সীমানা নির্ধারণ না করেই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।’
Read More