ধামরাইয়ে কৃষককে পিটিয়ে হত্যা

দিয়া ইসলাম , সাভার : ঢাকার ধামরাইয়ে গত তিনদিন আগে ব্যাটারি চালিত দুই অটোরিকশা চালককে গলা কেটে ও পিটিয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতে মঙ্গলবার আবারো এক কৃষককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এঘটনায় ধামরাইয়ের সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী জানায় মঙ্গলবার রাতে ধামরাইর বড়চন্দ্রাইল এলাকার কৃষক সমিজ উদ্দিনকে (৫৫) নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে সকালে একটি কবরস্থানের পাশে তার ক্ষত-বিক্ষত লাশ দেখে এলাকাবাসী ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার…

Read More

ভারতের আহমেদাবাদে ‘পদ্মাবত’ সিনেমার বিরুদ্ধে বিক্ষোভ

 ২৫ জানুয়ারি : ভারতের আহমেদাবাদ নগরীতে বিতর্কিত বলিউড সিনেমা ‘পদ্মাবত’ এর মুক্তি বন্ধে কয়েকশ’ বিক্ষোভকারী ব্যাপক তান্ডব চালিয়েছে। তারা একটি শপিং মলে ভাঙচুর ও গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। বৃহস্পতিবার সিনেমাটির মুক্তির কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্যে গুজরাটে মঙ্গলবার রাত থেকেই সিনেমাটি প্রদর্শনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। রাতভর বিক্ষোভ চলে। খবর বার্তা সংস্থা এএফপি’র। একজন হিন্দু রানীকে কেন্দ্র করে সিনেমাটি নির্মিত হয়েছে। পুলিশ জানায়, কয়েকশ’ বিক্ষোভকারী মলের বিভিন্ন দোকানে হামলা চালায় এবং নগরীর বিভিন্ন স্থানে ৫০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় ও ১৫০টির বেশি গাড়ি ভাংচুর করে। গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী প্রদিপসিং জাদেজা…

Read More

এক উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ২৫জানুয়ারি  : ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুত ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়তে আর মাত্র ‘১’ উইকেট প্রয়োজন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। আগামীকাল শ্রীলংকার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে ১টি উইকেট শিকার করলেই বাংলাদেশের হয়ে দ্রুত ৫০ উইকেট শিকারের মালিক হবেন ফিজ। ওয়ানডেতে আর মাত্র ১টি উইকেট শিকারে বাংলাদেশের মধ্যে দ্রুত ৫০ উইকেট শিকারের মালিক হলেও, বিশ্বের মধ্যে সপ্তম বোলার হবেন মুস্তাফিজুর। তবে যৌথভাবে চতুর্থ স্থানে থাকবেন তিনি। চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরি রয়েছেন। মাত্র ১৯ ম্যাচে ৫০ উইকেট শিকার করে এই…

Read More

সবাইকে সঙ্গে নিয়েই চলতে চাই : প্রধানমন্ত্রী

সংসদ ভবন, ২৫ জানুয়ারি : প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা বুধবার দেশ পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, তিনি সব সময় সবাইকে সঙ্গে নিয়েই চলতে চান। তিনি বলেন, ‘আমি একা চলতে চাই না। সব সময় সবাইকে সঙ্গে নিয়েই চলতে চাই এবং আমি তা করেও থাকি।’ প্রধানমন্ত্রী বুধবার সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমামের এক সম্পূরক প্রশ্নের উত্তরে একথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই কারণ তাদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি। সকলের সহযোগিতা পাচ্ছি বলেই আমরা দেশকে উন্নয়নের রোল…

Read More

উন্নয়ন সম্ভাবনা কাজে লাগাতে রাষ্ট্রপতির আহ্বান

চরফ্যাসন (ভোলা), ২৫ জানুয়ারি : রাষ্ট্রপতি এম আবদুল হামিদ একুশ শতকের অগ্রসর ও উন্নত দেশ নির্মাণে ছড়িয়ে থাকা সম্ভাবনাসমূহ খুঁজে বের করে তা যথাযথভাবে কাজে লাগাতে সকলকে বিশেষ করে জনপ্রতিনিধি, উদ্যোক্তা, সরকারি কর্মচারী এবং স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার বিকেলে এখানে চরফ্যাসন সরকারি টি বি হাইস্কুল মাঠে এক জনসভায় ভাষণদানকালে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল তবে এই সম্ভাবনা বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে,… দেশের সার্বিক উন্নয়নের জন্য এই সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগাতে সমন্বিত প্রচেষ্টা চালাতে হবে।’ রাষ্ট্রপতি বলেন, উন্নয়ন একটি অব্যাহত প্রক্রিয়া এবং কেউ উন্নয়নের গতি এনে…

Read More

জাতীয় নির্বাচন যদি বিএনপি বর্জন করে তাহলে তাদের রাজনৈতিক আত্মহত্যা হবে

শেখ বাশার : আগামী একাদশ জাতীয় নির্বাচন যদি বিএনপি বর্জন করে তাহলে তাদের রাজনৈতিক আত্মহত্যা হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বুধবার দুপুরে সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে খামারী ও কৃষক সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে মন্ত্রী এ কথা বলেন। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী এসময় আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন যদি বিএনপি বর্জন করে তাহলে তাদের দলের অস্তিত্ব ঠিকিয়ে থাকবে না। বিএনপির অবস্থা এখন বেশী ভালো না নির্বাচন ঠেকানোর মত ক্ষমতা বিএনপির নেই। রাজনৈতিক অবস্থা ঠিক…

Read More