আইভীকে দেখতে হাসপাতালে ওবায়দুল কাদের

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেখতে গিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকাল ১০টায় ল্যাবএইড হাসপাতালে গিয়ে কাদের আইভীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ নগর ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আইভী। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি ল্যাবএইডের সিসিইউ-১ এ চিকিৎসাধীন আছেন। আইভীকে দেখে এসে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আইভীর সঙ্গে কথা হয়েছে। তিনি তার পায়ে ইটের আঘাত লাগার কথা বলেছেন। তাকে এখন অনেকটা ভালোই মনে…

Read More

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন : স্পিকার

ঢাকা, ১৯ জানুয়ারি : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধের চেতনায় দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যগুলোর প্রতি আহবান জানিয়েছেন। তিনি আজ গুলশানে এসএ টেলিভিশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। এসএ টিভির ম্যানেজিং ডাইরেক্টর সালাহউদ্দিন আহমেদ, পরিচালক নূরে আলম রুবেল এবং চিফ অপারেশন অফিসার সৈয়দ সালাউদ্দিন জাকিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। এসএ টিভির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্পিকার এ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী,শিল্পী ও কলা কুশলীদের শুভেচ্ছা জানান।

Read More

সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে : শিরীন শারমিন

ঢাকা, ১৯ জানুয়ারি  : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণ প্রজন্ম আমাদের দেশের সম্পদ, তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পরিচর্যা ও উদ্বুদ্ধ করতে হবে। তাদের সম্ভাবনাকে ইতিবাচক পরিবর্তনের কাজে লাগাতে হবে। তিনি বলেন, ‘ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গঠনে, সমতার ভিত্তিতে সম্পদ বন্টন ও বৈষম্য নিরসনে সকলে একযোগে কাজ করে গেলে সমাজে অন্তর্ভূক্তিমূলক সমতা প্রতিষ্ঠিত হবে’। তরুণ প্রজন্মকে আধুনিক সমাজ বিনির্মাণে এগিয়ে আসার আহবান জানান জানিয়ে স্পিকার বলেন, ‘একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে পরিবর্তনশীল পৃথিবীর সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে’। শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের…

Read More

বিশ্ব ইজতেমার ২য় পর্বের শুরু, তুরাগ তীরে মুসুল্লিদের ঢল

গাজীপুর, ১৯ জানুয়ারি : ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে টঙ্গীর তুরাগ তীরে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় সমাবেশ ৫৩তম বিশ্ব ইজতেমার ২০১৮-র ২য় পর্ব আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের দেশী-বিদেশী লাখো মুসল্লির ঢল যাচ্ছে তুরাগ তীরের ইজতেমা ময়দানের দিকে। আজ ১৯ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপের ইজতেমায় শরীক হচ্ছেন ঢাকা জেলার আংশিকসহ ১৪ জেলার মুসল্লিরা। তাদের সঙ্গে দুই ধাপেই শতাধিক দেশের তাবলীগের বিদেশী মেহমান অংশ নিচ্ছেন। আগামী ২১ জানুয়ারী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার…

Read More