সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে সব ব্যবস্থা নেয়া হয়েছে : নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এসএসসি ও সমমানের পরীক্ষা শতভাগ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, পরীক্ষা চলাকালীন প্রশ্ন ফাঁসসহ কোন ধরনের অনিয়মের সাথে কেউ জড়িত হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে শহীদ পার্ক মাঠে ঢাকা স্টেট কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষার সময় পরীক্ষার্থীদেরকে আধা ঘন্টা আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রশ্ন ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। বিজি প্রেস থেকে…

Read More

বিএনপি এখন রাজনৈতিকভাবে দেওলিয়া হয়ে গেছে : মাহবুবউল আলম হানিফ

কুষ্টিয়া, ১২ জানুয়ারি : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি এখন রাজনৈতিকভাবে এতটাই দেওলিয়া হয়ে গেছে যে কোন কথাটা রাষ্ট্রদ্রোহিতা, কোন কথায় শপথ ভঙ্গ হয় তা তারা জানেন না। তারা জ্ঞান হারিয়ে ফেলেছে উল্লেখ তিনি বলেন, ‘পদ্মা নদীর উপর ব্রীজ নির্মাণ হচ্ছে সেটি জোড়া তালি দিয়ে হচ্ছে যারা এমন মন্তব্য করতে পারে তারা পাগল বা উন্মাদ ছাড়া আর কিছুই নয়’। হানিফ বলেন, জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার উদ্ভট বক্তব্যের প্রসঙ্গে কথা বলেছেন, এতে কোন রাষ্ট্রদ্রোহিতাও হয়নি বা কোন শপথও ভঙ্গ হয়নি। শুক্রবার…

Read More

কানাডা ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন সিনহা !

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রায় ২ মাস টরেন্টোতে থাকার পর অবশেষে কানাডা ত্যাগ করলেন। স্থানীয় সময় গত রবিবার এয়ার কানাডার একটি বিমানে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ধারণা করা হচ্ছিল, টরেন্টোতে সুরেন্দ্র কুমার সিনহার বসবাস দীর্ঘ হতে পারে। তবে তার কানাডা ত্যাগের মাধ্যমে সেই সম্ভাবনা এখন নেই এবং গত মাসেও তিনি নিউইয়র্ক ঘুরে গেছেন। কিন্তু এবার ফেরা সম্ভাবনা নেই বলে একটি সূত্র জানিয়েছে। অবশ্য তার ছোট মেয়ে আশা সিনহা ম্যানিটোবাতেই আছেন। বিচারপতি সিনহা গত বছরের ১০ নভেম্বর সিঙ্গাপুর থেকে টরেন্টো এসে পৌঁছান। ডাউনটাউনে ভাড়া…

Read More

টেকনাফে লাখ পিস পরিত্যক্ত ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মালিকবিহীন প্রায় এক লাখ পিস ইয়াবা বড়ি জব্দ করেছে বিজিবি। আজ শুক্রবার ভোরে এ ইয়াবা বড়িগুলো জব্দ করা হয়। সূত্র জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে দমদমিয়া বিজিবির সদস্যরা জাদিমুরা সীমান্তে অভিযান চালিয়ে ৯৮ হাজার ৮শ’ ৯১পিস ইয়াবা জব্দ করে। বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল এস.এম. আরিফুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত ইয়াবাগুলো ব্যাটলিয়ান সদরে জমা দেওয়া হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হবে।

Read More

সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বর্তমান সরকারের ৪ বছর পূর্তি এবং এ সময়ের উন্নয়ন ও সাফল্যগাথাকে দেশবাসীর সামনে তুলে ধরতে আজ আর্মি স্টেডিয়ামে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। বিকাল ৪টা থেকে টানা রাত সাড়ে ১১টা পর্যন্ত মনোজ্ঞ এ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। মাঝে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত (সম্প্রচার সময়ের ওপর নির্ভর করে) বর্তমান সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ…

Read More

ইজতেমার প্রথম দিনে ১ মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমার প্রথম দিনে কাজী আজিজুল হক (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার বাড়ি মাগুরা জেলার শালিখা থানার খরিশপুর গ্রামে। ইজতেমা সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে আজিজুল হক ২৯ নম্বর খিত্তায় পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। উল্লেখ্য, আজ শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আম বয়ান করেন জর্ডানের মাওলানা সৈয়দ ওমর খতিব।

Read More

মিয়ানমারে ভূমিকম্পের আঘাত

মিয়ানমারের বাগো অঞ্চলে শুক্রবার মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। তবে এতে তাত্ক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। বিদ্যুত্ ও জ্বালানি মন্ত্রণালয় একথা জানায়। খবর সিনহুয়ার। খবরে বলা হয়, ভূমিকম্পটি বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের পর স্থানীয় সময় রাত ১২ টা ৫৬ মিনিটে আঘাত হানে। এর উত্পত্তিস্থল ছিল বাগো অঞ্চলের ফিউ’র প্রায় ২৮ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে। মিয়ানমার ভূমিকম্প বিষয়ক কমিটির এক বিবৃতিতে বলা হয়, সেখানে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পরপর তিনবার ভূমিকম্প অনুভূত হয়। সমাজ কল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক উপমন্ত্রী উ সোয়ে অং সিনহুয়াকে…

Read More

জঙ্গি আস্তানায় অভিযান, ৩ তরুণের লাশ উদ্ধার

রাজধানীর পূর্ব তেজকুনিপাড়ায় রুবি ভিলা নামে একটি ছয়তলা বাসার ‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবের অভিযানে তিনজন নিহত হয়েছেন। র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ জানান, অভিযানের পর তারা সেখানে তিন তরুণের লাশ পেয়েছেন। তারা গ্যাসের চুলার উপর গ্রেনেড রেখেও বিস্ফোরণের চেষ্টা করেছে বলে জানান তিনি। নিহতদের পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি। তবে তাদের বয়স ২০-৩০ বছরের মধ্যে বলে র‍্যাব জানিয়েছে। আস্তানা থেকে ইম্প্রোভাইজম এক্সপ্লোসিভ ডিভাইস, বিস্ফোরক জেল ও পিস্তল পাওয়া উদ্ধার করা হয়েছে। বেনজির আহমেদ জানান, রাত ২টার দিকে তারা অভিযান শুরু করেন। কেউ ফটক না খোলায় সেটি ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন। নিরাপত্তার…

Read More