১৫২ বছর পর কাল দেখা যাবে সুপার ব্লাড, ব্লু-মুন!

১৫২ বছর পর ফের পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক দৃশ্য। আগামীকাল বুধবার একই সঙ্গে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সুপার মুন ও ব্লু-মুন দেখতে পারবেন বিশ্ববাসী। জ্যোতির্বিদরা এ বিরল ঘটনার নাম দিয়েছেন ‘সুপার ব্লাড ব্লু মুন এক্লিপস’। উত্তর আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য, রাশিয়া এবং অস্ট্রেলিয়া অঞ্চল থেকে দেখা যাবে এ মহাজাগতিক দৃশ্য। চন্দ্রগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৫১ মিনিটে, চলবে রাত ১০টা ৮ মিনিট পর্যন্ত। উল্লেখ্য, একই মাসে দু’বার পূর্ণিমার চাঁদ দেখা গেলে দ্বিতীয় পূর্ণিমার চাঁদকে বলা হয় ব্লু-মুন। নামে ‘নীল চাঁদ’ হলেও নীল রঙের সঙ্গে এ চাঁদের কোনো…

Read More

ভোলায় ৩০ মণ জাটকা উদ্ধার

ভোলা, ৩০ জানুয়ারি : সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়ন থেকে সোমবার রাতে ৩০ মণ জাটকা (ছোট ইলিশ) উদ্ধার করেছে কোষ্টগার্ড সদস্যরা। রাত ১২টার দিকে ভেদুরিয়া লঞ্চঘাট থেকে জাটকাগুলো বরিশালের উদ্দেশ্যে পাচারকালে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোষ্টগার্ডের পেটি অফিসার মো: মনির জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে অভিযান চালিয়ে জাটকাগুলো উদ্ধার করা হয়েছে। এসময় কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাটকার সাথে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। সকালে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে অসহায় ও দরিদ্রদের মাঝে এসব জাটকা বিতরণ করা হয়েছে। উল্লেখ্য, সরকার দেশের ইলিশ সম্পদ রক্ষা ও বৃদ্ধির…

Read More

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আগামী বুধবার

ঢাকা, ৩০ জানুয়ারি : রাষ্ট্রপতি পদে নির্বাচন উপলক্ষে আগামী বুধবার রাত আটটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্র্ডের সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়। এতে জানানো হয়, আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Read More

বিএনপিকে ভাঙ্গার জন্য বিএনপিই যথেষ্ট : ওবায়দুল কাদের

ঢাকা, ৩০ জানুয়ারি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যেভাবে নেতিবাচক ও অগণতান্ত্রিক রাজনীতি আঁকড়ে ধরেছে তাতে ওই দলটির ভাঙ্গার জন্য আওয়ামী লীগের প্রয়োজন নেই, তারা নিজেরাই যথেষ্ট। খালেদা জিয়ার দলীয় পদ রক্ষার জন্যই বিএনপি তাদের গঠনতন্ত্র পরিবর্তন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী কোন দুর্নীতিবাজ ব্যক্তি দলটির সদস্য হতে পারে না। আর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হলে দলের ভাঙ্গন দেখা দিতে পারে।। আর এ আশংকা থেকেই তারা তাদের গঠনতন্ত্র পরিবর্তন করেছে।’ তিনি সোমবার বিকেলে রাজধানীর…

Read More

সিলেটে প্রধানমন্ত্রীর তিন মাজার জিয়ারত

সিলেট, ৩০ জানুয়ারি  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সিলেটে তিন বিশিষ্ট সুফি সাধকের মাজার (দরগাহ) জিয়ারত করেছেন। শেখ হাসিনা দিনব্যাপী সফরে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে প্রথমে হযরত শাহ্ জালাল (রা.)-এর দরগায় যান এবং সেখানে মাজার জিয়ারত করেন। এরপর তিনি সিলেট নগরীতে হযরত শাহ্ পরান (রা.) এবং হজরত গাজী বোরহান উদ্দিন (রা.)-এর মাজার শরীফ জিয়ারত করেন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক জনজভায় ভাষণ দেবেন। সফরে তিনি ১৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং ২৪ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

Read More