নারী ছিনতাই চক্রের ৭ সদস্য আটক

দিয়া ইসলাম , সাভার : সাভারের আশুলিয়ার ছিনতাই করার সময় নারী ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর বাসষ্ট্যান্ড থেকে তাদেরকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায়, নবীনগর বাসস্ট্যান্ডে এক নারীর কাছ থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের সময় স্থানীয়রা হাতেনাতে সাত নারী ছিনতাইকারীকে আটক করে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়। বাসযাত্রীরা জানায়, আটক সাত নারী ছিনতাইকারী বিভিন্ন যাত্রীবাহী বাসে উঠে নারীদের কাছ থেকে কৌশলে স্বর্ণের চেইন, আংটি ও নগদ টাকা ছিনতাই করে আসছিলো। তাদেরকে ধরায় বাসযাত্রীরা…

Read More

সাভারে টেইলার্স থেকে ১৪ লাখ টাকার মাল চুরি

দিয়া ইসলাম ,সাভার : সাভারের আশুলিয়ায় একটি টেইলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ওই দোকান থেকে প্রায় ১৪ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় গর্জন টেইলার্স অ্যান্ড ক্লথ স্টোরে আজ মঙ্গলবার ভোর রাতে এ চুরির ঘটনা ঘটে। গর্জন টেইলার্সের মালিক আনিসুর রহমান স্বপন বলেছেন, ভোর রাতের দিকে তার দোকানের তালা ভেঙ্গে একদল চোর ভিতরে প্রবেশ করে লুঙ্গি, থ্রীপিস ও কাপড়সহ প্রায় ১৪ লাখ টাকার মালামাল চুরি করে পালিয়ে যায়। চোররা তাকে পথে বসিয়েছে। এ ঘটনায় ওই এলাকার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। চুরি হওয়ার খবর পেয়ে আশুলিয়া থানা…

Read More

প্রথম স্ত্রীর মামলায় সাভারের কথিত সাংবাদিক রাতুল জেলহাজতে

দিয়া ইসলাম  : প্রথম স্ত্রীকে মারধর, শিশুস সন্তানকে নির্যাতনের অভিযোগে দায়েরকৃত মামলায় সাভারের কথিত সাংবাদিক মোজাম্মেল হোসেন রাতুল জেলহাজতে রয়েছে। মামলায় তার দ্বিতীয় স্ত্রী ও শ্বাশুড়ীকেও আসামী করা হয়েছে। শনিবার সাভার মডেল থানায় মামলাটি দায়ের করে রাতুলের প্রথম স্ত্রী নুরজাহান আক্তার। মামলার আসামীরা হচ্ছে- মোজাম্মেল হোসেন রাতুল, তার স্ত্রী লাবনী আক্তার ও লাবনীর মা। রাতুল নিজেকে ক্রাইম রিপোর্টার দাবি করে সাভারে দাপিয়ে বেড়াতেন। বিভিন্ন অফিস পাড়ায় ছিল তার পদচারনা। তার যন্ত্রনায় অতিষ্ঠি ছিল সরকারী কর্মকর্তা, ব্যবসায়ীসহ অনেকেই। সে কখনও দৈনিক দেশকাল আবার কখনও ভোরের আলো পত্রিকার সাংবাদিক পরিচিত দিতেন। নুরজাহান,…

Read More

আমাদের চলচ্চিত্রে অবস্থা এখন অনেক ভালো: মীম

শোবিজ তারকারা নিজের নতুন বছরটা কাটাতে চান বিগত বছরের চেয়ে আরো একটি বেশি ভালো করে। সবাই সবার ক্যারিয়ার নিয়েই মূলত ঘুরে দাঁড়াতে চান নতুন করে। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীমও বললেন তেমনই কিছু কথা। মীম চলতি সময়ে ব্যস্ত আছেন তার নতুন ছবি ‘আমি নেতা হবো’ ব্যস্ত আছেন। ছবিটি এরইমধ্যে সেন্সরে ছাড়প্রত্র পেলেও গানের শুটিং এখনো বাকি আছে। ছবিটি ফেব্রুয়ারিতে মুক্তি পেতে পারে বলে জানান মীম। দীর্ঘদিন পর আবারো শাকিব খানের বিপরীতে অভিনয় প্রসঙ্গে মীম বলেন, ‘শাকিব ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতাটা অনেকটা ভিন্ন। ইন্ডাস্ট্রির এই সময়ের শীর্ষ তারকা তিনি। কাজের ক্ষেত্রে অনেককিছু…

Read More

বিএনপি’র চক্রান্ত ভেস্তে দিন, ঘরকাটা ইঁদুর শায়েস্তা করুন : তথ্যমন্ত্রী

ঢাকা, ২ জানুয়ারি : তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, নতুন বছরে খালেদা জিয়া-বিএনপি’র নির্বাচন বানচালের চক্রান্ত ভেস্তে দিয়ে যথাসময়ে নির্বাচন এবং একইসাথে ব্যাংক-বাজার লুটেরা, দলবাজ-দুর্নীতিবাজ ঘরকাটা ইঁদুরদের শায়েস্তা করতে হবে। সোমবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় পাটির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পার্টির চেয়ারম্যান ও পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র সভাপতিত্বে আয়োজিত সভায় তিনি একথা বলেন। নতুন বছরে জাতির সামনে ছ’টি চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘খালেদা জিয়া-বিএনপি’র নির্বাচন বানচালের চক্রান্ত ভেস্তে দেয়া, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান, জঙ্গি-জামায়াত-রাজাকার ও তাদের দোসর বিএনপিকে ক্ষমতার বাইরে…

Read More

চট্টগ্রামের কারখানায় তৈরি হতো বিষাক্ত ইয়াবা

কক্সবাজারের নাফ নদী পেরিয়ে সর্বনাশা মাদক ইয়াবার চালান চট্টগ্রামে আসছেই। এরই মধ্যে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং এলাকার কমিশনার গলিতে একটি ভবনে বিষাক্ত পদার্থ দিয়ে তৈরি ইয়াবা কারখানার আবিষ্কার সকল মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। দেশি ইয়াবাগুলো মূল চালানের সঙ্গে ভেজাল হিসেবে মিশিয়ে দেশব্যাপী বিতরণ করা হচ্ছিল বলে আইন-শৃঙ্খলা বাহিনী নিশ্চিত হয়েছে। ইয়াবা ভয়ঙ্কর ক্ষতিকর কিন্তু ভেজাল ইয়াবা দ্রুত মাদকাসক্তদের শেষ করে দেয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রামে ইয়াবা তৈরির একটি কারখানা গত ২৭ ডিসেম্বর মহানগরী গোয়েন্দা পুলিশ ডবলমুরিং এলাকার বেপারিপাড়া কমিশনার গলির একটি ভবনে আবিষ্কার করে। সেখান থেকে গ্রেফতার করা হয় কারিগর…

Read More

দেশবাসী নতুন বছরে ৪জি এমএনসি স্যাটেলাইট সুবিধা পাবেন

ঢাকা, ২ জানুয়ারি : বাংলাদেশ ২০১৮ সালে কিছু মাইল স্টোন উন্নয়ন প্রত্যক্ষ করতে যাচ্ছে। দেশের টেলিকমিউনিকেশন, তথ্য প্রযুক্তি এবং সংশ্লিষ্ট শিল্পের জন্য এটি হবে বড় ধরনের অগ্রগতি। নতুন বছরে বাংলাদেশ দেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ মহাকাশে উৎক্ষেপন করবে। টেলিকম রেগুলেটর ফোরজি/এলটিই সেবা চালু করতে ইতোমধ্যেই প্রক্রিয়া শুরু করেছে এবং সেবা প্রদানে মোবাইল নম্বর পোর্টাবিলিটি (এমএনপি) অপারেটর নিয়োগ দেয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বাসসকে বলেন, ২০১৮ সালে সকল উন্নয়ন কর্মকান্ড দৃশ্যমান হবে। জনগণ এর সুফল পাবে। তিনি আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকার গৃহীত উন্নয়ন কর্মসূচীর উল্লেখ করে বলেন, সরকার আধুনিক…

Read More

জয়পুরহাটে লাইব্রেরি ও ক্লাবের পিঠা উৎসব

জয়পুরহাট, ২ জানুয়ারি : পৌষ তোদের ডাক দিয়েছে, আয়রে চলে আয় আয় আয়..গানের সুরে বাঙালী লোকজ সংস্কৃতির অংশ হিসেবে জয়পুরহাটের ঐতিহ্যবাহী লাইব্রেরি ও ক্লাবের সাংস্কৃতিক ভবনে সোমবার সন্ধ্যায় আয়োজন করা হয় পিঠা উৎসব-১৪২৪। মানবাধিকার নাট্য পরিষদ ও এ কে এম আব্দুল আজিজ সঙ্গীত ভূবনের যৌথভাবে আয়োজিত পিঠা উৎসবের উদ্বোধন করেন জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের সাধারন সম্পাদক প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব রাজা চৌধুরী। জঙ্গিবাদ মোকাবেলায় লোকজ সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার আহবান জানিয়ে পিঠা উৎসবে বক্তব্য রাখেন মানবাধিকার নাট্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উৎপল কুমার মন্ডল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, সাধারন সম্পাদক রতন…

Read More

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামীদের সর্বোচ্চ সাজার দাবি রাষ্ট্রপক্ষের

ঢাকা, ২ জানুয়ারি : ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে হতাহতের ঘটনায় আনা মামলার আসামীদের সর্বোচ্চ সাজা দাবি করেছে রাষ্ট্রপক্ষ। এ মামলায় সোমবার ২৫তম দিনে য্ুিক্ততর্ক উপস্থাপন সমাপ্ত করেছে রাষ্ট্রপক্ষ। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। আজ আদালত আদেশে বলেন, রাষ্ট্রপক্ষ এ পর্যায়ে যুক্তিতর্কের সমাপ্তি ঘোষণা করলেন। পলাতক আসামীদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীদের কাল যুক্তিতর্ক পেশের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় সংবাদ…

Read More

ডি ভিলিয়ার্সের সাথে প্রতিদ্বন্দ্বিতা পছন্দ নয় কোহলির

কেপটাউন, ২ জানুয়ারি : বর্তমান প্রজন্মে দক্ষিণ আফ্রিকার সেরা খেলোয়াড় এব ডি ভিলিয়াসের্র সাথে প্রতিদ্বন্দ্বিতা পছন্দ নয় ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে কোহলি বলেন, ‘আসন্ন সিরিজে শুধুমাত্র দু’জন খেলোয়াড়ই খেলবে না, দু’দলে আরো অনেক ভালো খেলোয়াড় রয়েছে। তাই ডি ভিলিয়ার্স ও আমার মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে, এমনটা বলা ঠিক নয়।’ আগামী শুক্রবার থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজে লড়াই শুরু করছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। আসন্ন লড়াইকে অনেকেই কোহলি-ডি ভিলিয়ার্সের সিরিজ বলে অভিহিত করছেন। যা কানে গেছে কোহলি ও ডি ভিলিয়ার্সের। এ নিয়ে মুখ খুললেন কোহলি। তিনি…

Read More