জয়পুরহাট, ২ জানুয়ারি : পৌষ তোদের ডাক দিয়েছে, আয়রে চলে আয় আয় আয়..গানের সুরে বাঙালী লোকজ সংস্কৃতির অংশ হিসেবে জয়পুরহাটের ঐতিহ্যবাহী লাইব্রেরি ও ক্লাবের সাংস্কৃতিক ভবনে সোমবার সন্ধ্যায় আয়োজন করা হয় পিঠা উৎসব-১৪২৪।
মানবাধিকার নাট্য পরিষদ ও এ কে এম আব্দুল আজিজ সঙ্গীত ভূবনের যৌথভাবে আয়োজিত পিঠা উৎসবের উদ্বোধন করেন জয়পুরহাট লাইব্রেরি ও ক্লাবের সাধারন সম্পাদক প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব রাজা চৌধুরী। জঙ্গিবাদ মোকাবেলায় লোকজ সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার আহবান জানিয়ে পিঠা উৎসবে বক্তব্য রাখেন মানবাধিকার নাট্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উৎপল কুমার মন্ডল, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি মোস্তাকিম ফাররোখ, সাধারন সম্পাদক রতন কুমার খাঁ, বাসস’র জেলা প্রতিনিধি শাহাদুল ইসলাম সাজু, জনকন্ঠের জেলা প্রতিনিধি তপন কুমার খাঁ, মানবাধিকার নাট্য পরিষদ জয়পুরহাট শাখার সাধারন সম্পাদক দীলিপ সেন, এ কে এম আব্দুল আজিজ সঙ্গীত ভূবনের পরিচালক কন্ঠশিল্পী তামান্না ইয়াসমিন, নাট্যকর্মী লালন হোসেন, আজহার আলী সরদার প্রমুখ। সমাজ থেকে সকল ধরনের অনাচার দূর করে শান্তি শৃংখলা বজায় রাখার জন্য লোকজ সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার আহবান জানানো হয় পিঠা উৎসবে।
জয়পুরহাটে লাইব্রেরি ও ক্লাবের পিঠা উৎসব
