সিলেটে বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

সিলেটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শনিবার রাতে সিলেট-তামাবিল সড়কের দরবস্তে সিলেট পল্লী বিদ্যুত্ সমিতির অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশু ও দুই নারী রয়েছেন। নিহতরা হলেন, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শুক্লা তরফদার (৩০) তার দেড় বছরের শিশুকন্যা ইতপা রানী (৫) এবং তার শাশুড়ী অমকা রানী (৫৫)। এদিকে দুর্ঘটনার পর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অফিসের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। এ সময় সিলেট-তামাবিল সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে তারা অবরোধ তুলে দেন। জৈন্তাপুর থানার ওসি খান মো.…

Read More

পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার

ঢাকা, ১৪ জানুয়ারি : পোশাক শিল্প শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। আজ রোববার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু। তিনি বলেন, ‘তৈরি পোশাক শিল্প শ্রমিকদের জন্যে সরকার মজুরি বোর্ড ঘোষণা করেছে। এই বোর্ড আগামী ৬ মাসের মধ্যে শ্রমিকদের বেতন নির্ধারণ করে সুপারিশ করবে এবং ডিসেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণ করে তা ঘোষণা করা হবে।’ মজিবুল হক বলেন, ‘নতুন মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি থাকবেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান এবং শ্রমিকপক্ষের…

Read More

ফোর-জি লাইসেন্সিংয়ে বাধা নেই

ঢাকা, ১৪ জানুয়ারি : ফোর-জি লাইসেন্সিং গাইডলাইন এবং তরঙ্গ নিলামের বিষয়ে বিটিআরসির বিজ্ঞপ্তি স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত রেখেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এর ফলে ফোর-জি লাইসেন্সিং এর নিলাম কার্যক্রমে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ আজ এ আদেশ দেয়। আদালতে বিটিআরসির পক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ব্যারিস্টার খন্দকার রেজা-ই-রাকিব। মামলার বাদী বাংলা-লায়ন কমিউনিকেশন্স লিমিটেডের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন আইনজীবী রমজান আলী সিকদার। গত বৃহস্পতিবার সকালে ফোর-জি লাইসেন্সিং…

Read More

সাভারে খ্রীষ্টানদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

দিয়া ইসলাম : রবিবার দুপুরে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়শন এর উদ্যোগে সাভারের ধরেন্ডা পুরাতন বিদ্যালয় মাঠে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিও  ওই এলাকার প্রায় কয়েক’শ খ্রীষ্টান সম্পদায়কে এ শীত বস্ত্র বিতরণ করেন। প্রচন্ড শীতে শীত বন্ত্র পেয়ে অনেকেই হাসিমুখে বাড়ি ফিরে যান। অন্যদিকে সাভারের ভাকুর্তা এলাকায় প্রায় চার শতাধীক পরিবারের মাঝে খাদ্য মন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি তফিজ উদ্দিন,ধরেন্ডা ধর্মপল্লীর…

Read More

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকা, ১৪ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন। টঙ্গীর তুরাগ তীরে আজ আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তাবলিগ জামাতের বৃহত্তর এই সম্মেলনের প্রথম পর্ব শেষ হল। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলিসহ প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও আত্মীয়রা এ সময় গণভবনে তাঁর সঙ্গে মোনাজাতে অংশ নেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহম্মদ জয়নুল আবেদীন, প্রেস…

Read More

সাভারে এবার ৮ বছরের শিশুকে ধর্ষণ

দিয়া ইসলাম , সাভার : সাভারে সাড়ে আট বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেছে পঞ্চাশ বছরের এক রিক্সাচালক। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ধর্ষকের স্ত্রীকে আটক করেছে পুলিশ। সাভারের আড়াপাড়া এলাকায় জনৈক কাসেমের বাড়িতে শনিবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। শিশুটির বাবা জানান, রাতে তার মেয়েকে বাড়ির পাশে একটি রাস্তা থেকে মুখ চেপে ধরে রিক্সাচালক আব্দুল সাত্তার শেখ তার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বাড়িতে এসে ধর্ষণের কথা মা-বাবাকে জানান। এ ঘটনার পর থেকে ধর্ষক পলাতক থাকলেও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পরে…

Read More

মানিকগঞ্জের আটিগ্রামে ঐতিহ্যবাহী মা বুড়ির মেলা শুরু

শেখ একে আজাদ  ॥:  মানিকগঞ্জের আটিগ্রামে আজ থেকে পৌষ সংক্রান্ত উপলক্ষ্যে শুরু হয়েছে সনাতন হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী মা বুড়ির মেলা। এই উপলক্ষে রাজধানী ঢাকার অদুরে মানিকগঞ্জ  সদর উপজেলার আটিগ্রামে এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী শ্রী শ্রী মা বুড়ির (বনদূর্গা) মেলা শুরু হয়েছে। এই মেলা উপলক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ,বলাকা সংসদ ও মেলা কমিটি যৌথ ভাবে ব্যাপক কর্মসূচী গ্রহন করেছে। এ কর্মসূচীর মধ্যে উদ্বোধনী সভা ছাড়াও রয়েছে ১৫ দিন ব্যাপী পৌষ মেলা, আলোচনা সভা ,সার্কাস ,পুতুল নাচ,জারী ,সারী,বাউল গান সহ বহু বিনোদন অনুষ্ঠান। পন্ডিতদের মতে হিন্দুদের এই…

Read More

সাকিবকে চায় দিল্লি

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি : আসন্ন আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের নিলামে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিতে চায় দিল্লি ডেয়ারডেভিলস। এমন খবর জানিয়েছে দলের এক মুখপাত্র। বাংলাদেশের আটজনসহ সর্বমোট ১১২২ জন খেলোয়াড়কে নিয়ে বেঙ্গালুরুতে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে আইপিএলের একাদশ আসরের নিলাম। ওই নিলামের মাধ্যমে কোন কোন খেলোয়াড়দের দলে নেবে ইতোমধ্যে সেই নকশা কষে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দিল্লি ডেয়ারডেভিলসের ইচ্ছার তালিকায় আছেন বাংলাদেশের সাকিব। আগের সাত আসরে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব। তবে আসন্ন আসরের জন্য সাকিবকে ছেড়ে দেয়ায় তাকে দলে নিতে…

Read More

সাহিত্য চর্চার মাধ্যমে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা, ১৪ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহিত্যের অন্বেষণকে মানবিক মূল্যবোধের উন্নয়ন এবং যৌক্তিকতাবোধকে শাণিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে সাহিত্য চর্চায় নিয়োজিত থেকে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনারা জানেন বিশ্বজুড়ে আজ এক অস্থিরতা বিরাজ করছে। সন্ত্রাস ও নৈরাজ্য গ্রাস করে নিতে চাচ্ছে সকল শুভবোধকে। এই অশুভ তৎপরতার বিরুদ্ধে লড়তে হলে আমাদের জ্ঞানের আলোয় আলোকিত হতে হবে। আর এজন্য সাহিত্য চর্চার কোন বিকল্প নেই।’ প্রধানমন্ত্রী বলেন, ‘সাহিত্য মানুষকে যুক্তিবাদী ও সংবেদনশীল করে তোলে। বহুমাত্রিক সৃজনশীলতার বিকাশ ঘটাতে সহায়তা করে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার…

Read More

রাষ্ট্রপতি আজ নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাবেন

ঢাকা, ১৪ জানুয়ারি : রাষ্ট্রপতি আবদুল হামিদ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত ম্যানুভার অনুশীলন ২০১৭-১৮ মহড়া পরিদর্শন উপলক্ষে আজ নোয়াখালীর হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপ সফরে যাবেন। রাষ্ট্রপতির আগমন উপলক্ষে স্বর্ণদ্বীপে ব্যাপক সাজসজ্জা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্বর্ণদ্বীপে পৌঁছার পর সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোঃ শফিউল হক রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে মহড়া পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। এছাড়া রাষ্ট্রপতি স্বর্ণদ্বীপে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সেনাবাহিনী কর্তৃক তৈরি বিদেশী নারিকেল বাগান, ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ…

Read More