সাভারে এবার ৮ বছরের শিশুকে ধর্ষণ

dorsonদিয়া ইসলাম , সাভার : সাভারে সাড়ে আট বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেছে পঞ্চাশ বছরের এক রিক্সাচালক। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ধর্ষকের স্ত্রীকে আটক করেছে পুলিশ। সাভারের আড়াপাড়া এলাকায় জনৈক কাসেমের বাড়িতে শনিবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে।

শিশুটির বাবা জানান, রাতে তার মেয়েকে বাড়ির পাশে একটি রাস্তা থেকে মুখ চেপে ধরে রিক্সাচালক আব্দুল সাত্তার শেখ তার ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বাড়িতে এসে ধর্ষণের কথা মা-বাবাকে জানান।

এ ঘটনার পর থেকে ধর্ষক পলাতক থাকলেও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পরে পুলিশ খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টাফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।

এ ঘটনায় ধর্ষকের বিরুদ্ধে রবিবার সকালে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সাভার ও আশুলিয়া এখন ধর্ষণের নগরীতে পরিণত হয়েছে। শনিবার আশুলিয়ায় এক গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ সাভারে শিশু ধর্ষণের শিকার হল। স্থানীয়দের দাবি ধর্ষকের সঠিক বিচার না হওয়ায় ধর্ষণ বেড়ে গেছে।

ধর্ষককে আটক করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সাভার মডেল থানার (ওসি) মোহসিনুল কাদির। ধর্ষণের শিকার ওই শিশু আড়াপাড়া এলাকায় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়াশুনা করে। শিশুটির বাড়ি লালমনিরহাট জেলার সদর থানার শাজাহান কলোনী গ্রামে।

Related posts

Leave a Comment