বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাত আগামীকাল

ঢাকা, ২০ জানুয়ারি : বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাত আগামীকাল। তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার আজ ছিলো দ্বিতীয় দিন। টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাত রোববার বেলা পৌনে ১১টা থেকে সোয়া ১১টার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ মোনাজাতে দেশি-বিদেশি প্রায় ২০ থেকে ২৫ লাখ মুসল্লি অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। তাবলিগ জামাত বরাবরের মতোএবারো টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার আয়োজন করে। আখেরী মোনাজাত পরিচালনা করবেন ঢাকার কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ যোবায়ের। বিশ্বের মুসলিম উম্মার সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি, ভ্রাতৃত্ববোধ ও মঙ্গল কামনা…

Read More

দেশের উত্তরাঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত

ঢাকা, ২০ জানুয়ারি : দেশের উত্তরাঞ্চলের রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ভূকম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৫। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল ৭টা ১৪ মিনিট ৩০ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামে বলে জানা গেছে। ঢাকা থেকে ২৭২ কিলোমিটার উত্তরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। বাংলাদেশের উত্তরাঞ্চল সীমান্ত এলাকা সংলগ্ন ভারতীয় কিছু এলাকাতেও এ ভূমিকম্পন অনুভূত হয়েছে।

Read More

ভারতের পূর্বাঞ্চলে বাস দুর্ঘটনায় নিহত ৭

নয়াদিল্লী, ২০ জানুয়ারি : ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গে শনিবার এক বাস দুর্ঘটনায় কমপক্ষে সাত জন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছে। মোড় ঘোরার সময় বাসটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।

Read More

ধামরাইয়ে অটোরিকসা চালককে গলা কেটে হত্যা

দিয়া ইসলাম , সাভার : ঢাকার ধামরাইয়ে আমিজ উদ্দিন নামের (৩০) এক অটোরিকসা চালককে গলা কেটে হত্যা করে অটোরিকসা ছিনতাই করেছে দুর্বৃওরা। শুক্রবার রাতে ধামরাইর কুল্লা ইউনিয়নের সীতিপাল্লী এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায় রাতে সীতিপাল্লী এলাকায় ওই অটোরিকসা চালককে গলা কেটে হত্যা করে অটোরিকসা ছিনতাই করে দুর্বৃওরা। পরে এলাকাবাসী তার লাশ দেখে ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত অটোরিকসা চালক একটি গ্যারেজ থেকে ভাড়ায় রিকসা চালাতেন। যাত্রী বেশী ছিনতাই কারীরা তাকে…

Read More