ধামরাইয়ে অটোরিকসা চালককে গলা কেটে হত্যা

hottaদিয়া ইসলাম , সাভার : ঢাকার ধামরাইয়ে আমিজ উদ্দিন নামের (৩০) এক অটোরিকসা চালককে গলা কেটে হত্যা করে অটোরিকসা ছিনতাই করেছে দুর্বৃওরা।
শুক্রবার রাতে ধামরাইর কুল্লা ইউনিয়নের সীতিপাল্লী এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায় রাতে সীতিপাল্লী এলাকায় ওই অটোরিকসা চালককে গলা কেটে হত্যা করে অটোরিকসা ছিনতাই করে দুর্বৃওরা। পরে এলাকাবাসী তার লাশ দেখে ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত অটোরিকসা চালক একটি গ্যারেজ থেকে ভাড়ায় রিকসা চালাতেন। যাত্রী বেশী ছিনতাই কারীরা তাকে হত্যা করে থাকতে পারে বলে ধারনা করছে পুলিশ।
পুলিশ বলছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এঘটনায় ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের বাড়ি নীলফামারী জেলার ডিমলা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

Related posts

Leave a Comment