ঢাকা, ১৫ জানুয়ারি : বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০০ উইকেট নিলেন ডান-হাতি পেসার রুবেল হোসেন। আজ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৪ রানে ২ উইকেট নেন রুবেল। এই ২ উইকেট শিকারে রুবেলের ওয়ানডে ক্যারিয়ারের পরিসংখ্যান গিয়ে দাড়ালো ৮১ ম্যাচে ১০০ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামার আগে ৮০ ম্যাচে ৯৮ উইকেট শিকার ছিলো রুবেলের। ২০০৯ সালে ঢাকার মিরপুরে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় রুবেলের। একই বছর টেস্ট ও টুয়েন্টি টুয়েন্টি অভিষেক ঘটে তার। এখন পর্যন্ত ২৫ টেস্টে ৩৩ ও ১৬ টি-২০ ম্যাচে ১৫ উইকেট শিকার করলেও ওয়ানডেতে…
Read MoreDay: January 15, 2018
বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় স্থান : প্রণব
ঢাকা, ১৫ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের চমকপ্রদ আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বলেছেন, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় স্থান। সফররত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারী বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বৈঠকের শুরুতেই দুই নেতা নিজেদের মধ্যে কুশল বিনিময় করেন, বলেন প্রেস সচিব। প্রণব মুখার্জী তাঁর অবসর সময় কাটানোর বৃত্তান্ত তুলে ধরে বলেন, বই পড়েই এখন তাঁর সময় কাটছে। তিনি বলেন, ‘আমি জীবনের…
Read Moreসংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টের বিভক্ত আদেশ
ঢাকা, ১৫ জানুয়ারি : রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোট দেয়ার কারণে সংসদীয় আসন শূন্য হওয়া সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে বিভক্ত আদেশ দিয়েছে আজ হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বিষয়টি নিয়ে রুল জারি করলেও অপর বিচারপতি রিট খারিজ করে আদেশ দেয়। আইনজীবীরা জানায়, এখন নিয়ম অনুসারে আবেদনটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে। তিনি বিষয়টি নিষ্পত্তির জন্য একক বেঞ্চে পাঠাবেন। গত বছরের এপ্রিল সুপ্রিমকোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এ রিট…
Read Moreরামগড়ে অস্ত্রসহ ২ পাহাড়ি সন্ত্রাসী আটক
রামগড়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি অস্ত্রসহ দুইজন পাহাড়ি সন্ত্রাসী আটক করেছে পুলিশ। তারা হলেন- সুজন চাকমা (২৮) ও আব্বাই মারমা (৩৩)। রবিবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনী ও পুলিশ জানায়, রবিবার রাত আনুমানিক আড়াইটার দিকে রামগড় থানাধীন দুর্গম এলাকা প্রেমতলায় যৌথবাহিনী অভিযানে যায় সিন্ধুকছড়ি সেনা জোনের উপ অধিনায়ক মেজর তৌহিদ সালাহ উদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনী ও রামগড় থানার পুলিশের একটি বিশেষ দল। ওই এলাকায় জনৈক এক নৃগোষ্ঠীর ঘরে তল্লাসি করতে গেলে দুজন সন্ত্রাসী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যৌথ বাহিনী পিছু ধাওয়া করে তাদের ধরে ফেলে। পরে…
Read Moreঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরে সকল ফ্লাইট বন্ধ
ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সকাল সাড়ে ছয়টা থেকে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, কুয়াশার কারণে বিমানবন্দরের রানওয়ের দৃষ্টিসীমা একেবারে শূন্যতে নেমেছে। এ কারণে বিমান চলাচল বন্ধ আছে।
Read Moreশুটিংয়ে শাকিব, শুনানিতে অপু একাই
গত ২৮ নভেম্বর অভিনেত্রী স্ত্রী অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠিয়েছেন নায়ক শাকিব খান। এরপর জল কম ঘোলা হয়নি। এগিয়ে আসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তালাকের বিষয়ে শুনানির জন্য শাকিব ও অপু বিশ্বাসকে তলব করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আজ সোমবার ডিএনসিসি’র অঞ্চল-৩ এর অফিসে এই নোটিশের শুনানির ঘোষণা দেয়া হয়। সাড়ে ১২টার দিকে সিটি কর্পোরেশনে যান অপু বিশ্বাস। তবে হাজির হননি শাকিব খান। তিনি বর্তমানে ছবির শুটিং নিয়ে দেশের বাইরে ব্যস্ত রয়েছেন। তাকে ছাড়াই শুনানির কার্যক্রম শুরু হয়েছে। এমনকি তার প্রতিনিধি হিসেবেও কেউ ছিলেন না। ডিএনসিসি’র অঞ্চল-৩-এর সিনিয়র সচিব হেমায়েত…
Read Moreগাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
গাজীপুর, ১৫ জানুয়ারি : জেলার শ্রীপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক যুবক এবং ঢাকা-কাপাসিয়া সড়কের রাজাবাড়ী বাজারে দিপা রাণী মল্লিক (১৮) নামের এক কলেজছাত্রীকে বাস চাপা দেয়। মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হুসেন জানান, সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে এলাকায় দ্রুত গতির একটি কভার্ড ভ্যান ওই যুবককে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।…
Read Moreট্রাম্পের শান্তি প্রচেষ্টা ‘শতাব্দীর সেরা চপেটাঘাত’ : আব্বাস
রামাল্লাহ্ (ফিলিস্তিন ভূখ-), ১৫ জানুয়ারি : ফিলিস্তিনী নেতা মাহমুদ আব্বাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টার নিন্দা জানিয়ে একে ‘শতাব্দীর সেরা চপেটাঘাত’ বলে আখ্যায়িত করেছেন। বৈঠকে হোয়াইট হাউসের পক্ষ থেকে জেরুজালেমকে ইসলাইলের রাজধানীর স্বীকৃতি দেয়া বিষয়ে রোববার রামাল্লায় ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিষদের এক বৈঠকে তিনি এ নিন্দা জানান। দুই ঘন্টাব্যাপী বক্তব্যে আব্বাস জোর দিয়ে বলেন, তিনি ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনায় ট্রাম্প প্রশাসনকে আর মধ্যস্থতাকারী হিসেবে মেনে নেবেন না। এ সময় তিনি শান্তি প্রক্রিয়ায় আন্তর্জাতিক নেতৃত্বের আহ্বান জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র। ১৯৯৪ সালে স্বাক্ষরিত অসলো শান্তি চুক্তি ভেঙ্গে ফেলায় তিনি ইসরাইলকে…
Read Moreবিএনপির সাথে সিপিডির বক্তব্যের কোন পার্থক্য নেই: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির বক্তব্যের সাথে সিপিডির বক্তব্যের কোন পার্থক্য নেই। সিপিডি দেশবাসীকে হতবাক করেছে। যদি সিপিডির প্রকাশিত গবেষণা রিপোর্ট সঠিক হয়-তা হবে দুঃজনক। সিপিডি দেশের উন্নয়ন খুজে পায় না। উন্নয়নের সকল শর্ত পূরণ করে বাংলাদেশ যখন এলডিসি থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে আগামী মার্চ মাসে, তখন সিপিডি দেশের উন্নয়নের সমালোচনা করছে। বিশ্ব ব্যাংকসহ দেশি-বিদেশি বিশ্বের বিখ্যাত অর্থনীতিবীদ, অর্থনৈতিক গবেষক ও গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশের উন্নযনের প্রশংসা করছে। ২০০৬ সালে দেশের দরীদ্র মানুষ ছিল ৪৩ ভাগ, আজ তা কমে ২২.৪ ভাগে নেমে এসেছে, দেশের হতদরিদ্র মানুষের সংখ্যা ১৭.৬ ভাগ…
Read Moreঅর্থনীতি নিয়ে সিপিডির প্রতিবেদনের নিন্দা মুহিতের
ঢাকা, ১৫ জানুয়ারি : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত দেশের ব্যাংকিং সেক্টর ও অর্থনীতি সম্পর্কে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) মন্তব্যকে বাজে বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সিপিডির এই মন্তব্য বাংলাদেশকে নিচে নামানোর একটা অপচেষ্টা। অর্থমন্ত্রী রোববার তার সচিবালয়ের দফতরে ব্যাংকিং সেক্টর ও অর্থনীতি নিয়ে শনিবারের সিপিডির প্রশ্নের উত্তরে বলেন, ‘সিপিডি বাংলাদেশকে নিচে নামানোর জন্য উঠেপড়ে লেগেছে এবং তারা তা করছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুহিত বলেন, দেশের অনেক অর্জন রয়েছে, কিন্তু সিপিডি কখনো সেইসব অর্জনের স্বীকৃতি দেয় না।
Read More