গাজীপুর, ১৫ জানুয়ারি : জেলার শ্রীপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।
আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত এক যুবক এবং ঢাকা-কাপাসিয়া সড়কের রাজাবাড়ী বাজারে দিপা রাণী মল্লিক (১৮) নামের এক কলেজছাত্রীকে বাস চাপা দেয়।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হুসেন জানান, সোমবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজারে এলাকায় দ্রুত গতির একটি কভার্ড ভ্যান ওই যুবককে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
এদিকে রোববার বিকেলে ঢাকা-কাপাসিয়া সড়কে রাজাবাড়ি ব্রিজ এলাকায় একটি বাস অটোরিকশাকে চাপা দিলে রিকশা যাত্রী কলেজছাত্রী দিপা আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়।
অপদিকে রোববার রাতে একই স্থানে রাস্তা পারাপারের সময় ইয়াসমিন আক্তার (২৫) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।
অপরদিকে হাসিন সোয়েটার কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা কামরুজ্জামান জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে কারখানা ছুটির পর শ্রমিক ইয়াসমিন আক্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় মহাসড়ক পারাপারের সময় একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তা আল-হেরা হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
