স্টাফ রিপোর্টার,১৯ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ):ঢাকার সাভারে যশোরের মুক্তিযুদ্ধ ও রাজনীতি বই এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জোড়পুল এলাকায় লাজপল্লী কনভেনশন হলে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এতে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর এম সমশের আলী,প্রধান আলোচক সাবেক তথ্য মন্ত্রী মুক্তিযুদ্ধা হাসানুল হক ইনু, সাবেক সিনিয়র সচিব ড.জাফর আহমেদ,এটিএন বাংলার বার্তা বিভোগের প্রধান উপদেষ্টা ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ,বই এর লেখক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজমুল হোসেন,লেখক ও উপন্যাসিক মোহাম্মদ লুৎফর রহমানসহ আরো অনেকে।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন,দেশের সূর্ষ সম্ভানরা রেেক্তর বিনিময়ে এই দেশকে পরাধীনতার হাত থেকে শৃংখলামুক্ত করলেও আামরা এখনো স্বাধীনতার সুফল পুরোপুরি পাইনি। একদিকে উন্নয়নের কথা বলা হচ্ছে,অন্যদিকে দেশেরধনী দরিদ্রের বৈষম্য বেড়েই চলছে।দূর্নীতি দিনে দিনে বেড়ে যাওয়ায় এর মোকাবেলা করা আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন করার পর আগত সকল অতিথিদের সবাইকে একটি করে বই উপহার দেওয়া হয়। নতুন এই বইটির প্রশাংসা করেছেন সবাই।
