শহীদ বুদ্ধিজীবী দিবসে সমাধিসৌধে আওয়ামী লীগসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

১৪ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী সমাধিসৌধে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শহীদদের স্মরণে নির্মিত বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।আজ মঙ্গলবার সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী সমাধিসৌধে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম…

Read More

নারীকে বিবস্ত্র করে নির্যাতন : ১৩ আসামির ১০ বছরের কারাদণ্ড

১৪ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ): নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় ১৩ আসামির সবাইকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।

Read More

বগুড়ার প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ডে ৫ শ্রমিক নিহত

১৪ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ): জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় আজ এক অগ্নিকান্ডে ৫ শ্রমিক নিহত হয়েছে।বেলা সাড়ে ১১ টায় এই অগ্নিকান্ডে কারখানাটি ভষ্মিভূত হয়ে যায়। বগুড়া ও নওগাঁ জেলার ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আব্দুল মালেক ও জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, সম্ভবত প্লাষ্টিক কারখানার মধ্যে রক্ষিত গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। আর কারখাানার সত্বাধিকারি সান্তাহার পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভূট্টো জানান- কারখানার মেশিন চলাকালে কিভাবে আগুন লেগেছে ঠিক…

Read More

প্রাইভেটকার-পিকাপভ্যান মুখোমুখি সংঘর্ষে তুরাগ থানার ওসি নিহত

১৪ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ): রাজধানীর তুরাগ থানার ওসি (তদন্ত) মো. শফিউল্লাহ ওরফে শফি পেশাগত দায়িত্ব পালন শেষে নারায়ণগঞ্জের আড়াই হাজারে বাসায় ফেরার পথে প্রাইভেটকারের সাথে একটি পিকাপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন।সোমবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার পুড়িন্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ডিএমপি’র তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান আজ বাসস’কে জানান, সোমবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে মো. শফিউল্লাহ তুরাগ থানা থেকে বের হয়ে নিজের একটি প্রাইভেটকার নিয়ে নারায়ণগঞ্জের পুড়িন্দা বাজার এলাকায় নিজের বাসায় ফিরছিলেন।এ সময় তাকে বহনকারী প্রাইভেটকারটি পুড়িন্দা বাজারে পৌছালে…

Read More

সেতুমন্ত্রী অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

১৪ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ফেসবুকে এক স্ট্যাটাসে বলেন, ‘ওবায়দুল কাদের এমপি মৃদু শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য রাজধানী ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সকালে ভর্তি হয়েছেন।’ ‘দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হচ্ছে। হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।’এর আগে ২০১৯ সালের ৩ মার্চ গুরুতর…

Read More

বুধবার এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হতে ডিএমপির অনুরোধ

১৪ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুলিশের প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমের সাথে কথা বলছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম আগামীকাল বুধবার ঢাকা সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সে কারণে রাজধানীতে বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ফলে এদিন এইচএসসি পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। মঙ্গলবার জাতীয় সংসদের সামনে বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুলিশের প্রস্তুতি সম্পর্কে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার বলেন, এবার গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানের মধ্যেই ১৫ ডিসেম্বর বুধবার এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিনই…

Read More

সাভার-আশুলিয়ায় পালিত হলো হানাদার মুক্ত দিবস

১৪ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ। তবে এর দুদিন আগেই ১৪ ডিসেম্বর রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে হানাদার মুক্ত হয় সাভার-আশুলিয়া। দিবসটি উপলক্ষ্যে শ্রদ্ধার সাথে স্মরণ করেছে সাভার- আশুলিয়ার সাংবাদিক ও সচেতন নাগরিকরা। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে সাভারের ডেইরি গেট এলাকায় শহীদ গোলাম মোহাম্মদ দস্তগীর টিটোর সমাধিস্থলে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদা,আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন জয়,সাধারন সম্পাদক জহিরুল ইসলাম খান লিটন,সাবেগ সাংগঠনিক সম্পাদক খোকা মুহাম্মদ চৌধুরী। এছাড়া আরোও উপস্থিত ছিলেন আশুলিয়া ফার্মেসি ডেভলপমেন্ট…

Read More

পৃথিবীর মানুষ রক্ষায় রাষ্ট্রসমূহের উদ্যোগ অপর্যাপ্ত : আইডিইবিতে তথ্যমন্ত্রী

১৪ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ): তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পৃথিবীতে মানুষকে রক্ষা করার জন্য আমরা মনুষ্য সম্প্রদায় ও রাষ্ট্রসমূহ যেসব পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করেছি, মানুষকে দীর্ঘমেয়াদে রক্ষা করার জন্য সেগুলো যথেষ্ট নয়।এ বিষয়ে উন্নত রাষ্ট্রগুলো বিশেষ করে যারা গ্রীন হাউজ গ্যাস নি:সরণ বেশি ঘটাচ্ছে, তাদের আরো এগিয়ে আসা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) এবং আইডিইবি আয়োজিত ‘কপ২৬ : প্রাপ্তি ও ভবিষ্যত করণীয়’ সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।ইনস্টিটিউশন অব ডিপ্লোমা…

Read More

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৪ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী সকাল ৭টা ৫ মিনিটে দেশের মহান বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে এই পুষ্পস্তবক অর্পণ করেন।কোভিড-১৯ পরিস্থিতির কারণে সীমিত পরিসরে দিবসটি পালন করা হচ্ছে।৫০ বছর আগে এই দিনে দেশের স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে, পাকিস্তানি হানাদার বাহিনী তাদের স্থানীয় সহযোগী রাজাকার, আলবদর এবং আল-শামসের সহায়তায় দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের হত্যা করে।১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর…

Read More