৩০ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বেলা সোয়া তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ধোঁয়া বেরোচ্ছে।গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় রিপন গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, জরুন এলাকায় রিপন গার্মেন্টসে নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। পরে খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিস ও জয়দেবপুর কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা…
Read MoreMonth: November 2021
গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত
৩০ নভেম্বর ২০২১(বিবিনিউজ ): আগামীকাল থেকে গণপরিবহনে শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা।রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে সড়ক পরিবহন মালিক সমিতি মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া কার্যকর হবে। হাফ ভাড়া দেয়ার সময় আইডি কার্ড দেখাতে হবে। ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু ঢাকায় সীমাবদ্ধ অন্যান্য জেলার জন্য প্রযোজ্য নয়।’আরও জানানো হয়, সকাল ৭ টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া দিতে পারবেন শিক্ষার্থীরা। এই সময়ের পর বাসে উঠলে পুরো…
Read Moreবাসচাপায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিক্ষোভ
৩০ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):বাসচাপায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহতের প্রতিবাদে রাজধানীর রামপুরা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।মঙ্গলবার সকাল ১০টার দিকে শুরু হওয়া বিক্ষোভের জেরে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার রাতে রামপুরায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হয় মাঈনুদ্দিন। রামপুরার একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য শাখা থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে।মাঈনুদ্দিন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে রাতেই বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে রামপুরা বাজার এলাকায় বেশ কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেয়। মধ্যরাত পর্যন্ত এলাকাবাসী সড়ক অবরোধ…
Read Moreবিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
৩০ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):১৬ ডিসেম্বর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী১৬ ডিসেম্বর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সারা দেশে করোনা ভাইরাসের প্রকোপ কমে আসায় এবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। ডা. এনামুর রহমান এসময়…
Read Moreওমিক্রন ঠেকাতে বিধি-নিষেধ আসতে পারে
৩০ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):বিশ্বজুড়ে নতুন করে আতঙ্কের জন্ম দিয়েছে ওমিক্রন। করোনার এই নতুন ধরন নিয়ে বাংলাদেশও সতর্ক অবস্থানে রয়েছে। ওমিক্রন প্রতিরোধে আবারও বিধি-নিষেধ আসতে পারে। এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ, ভিড় কমানো, আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ করা, বাধ্যতামূলক মাস্ক পরা, সীমান্ত এলাকাগুলোতে স্ক্রিনিং জোরদারসহ বেশ কিছু বিধি-নিষেধ জারি করা হতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। এই প্রেক্ষাপটে আজ মঙ্গলবার ১৮টি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে বসছেন। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্তগুলো নেওয়া হবে। বৈঠকের পর আজ দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়,…
Read Moreবন্ধ হচ্ছে সাভারের চামড়াশিল্প নগর
৩০ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):পরিবেশ দূষণের দায়ে সাভারের চামড়াশিল্প নগর বন্ধ করতে শিল্প মন্ত্রণালয়কে চিঠি পাঠাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে কমিটি জানিয়েছে, চামড়াশিল্প নগর বন্ধ হচ্ছে। বর্জ্য পরিশোধনের পরিপূর্ণ ব্যবস্থা নিয়ে এই শিল্পনগর চালাতে হবে। গত ২৩ আগস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না হওয়ায় সাভারের চামড়াশিল্প নগর আপাতত বন্ধ রাখার সুপারিশ করে। এরপর শিল্প মন্ত্রণালয় একটি টাস্কফোর্স গঠন করেছিল। তবে এখনো সেখানে বর্জ্য…
Read More৮৩ রানে এগিয়ে বাংলাদেশ
২৮ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):চট্টগ্রামে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে পাকিস্তানের চেয়ে ৮৩ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলায় তাইজুলের বাঁহাতি ঘূর্ণিতে প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৩০ রান করেছিলো স্বাগতিকরা। ফলে ৪৪ রানের লিড পায় বাংলাদেশ। স্পিনার তাইজুল ইসলাম একাই ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের ইনিংস। সাত উইকেট নিয়েছেন তিনি। এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। আফ্রিদির তোপে ১ রান তুলতেই মাঠ ছাড়েন সাদমান। এক বল পরেই ‘ডাক’ মেরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। সাদমান-শান্তর পর দুই বলের বেশি টেকেনি…
Read Moreনতুন ধরন ওমিক্রন নিয়ে সব বন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কবার্তা
২৮ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের কয়েকটি দেশে শনাক্ত করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে দেশের সব বন্দরে সতর্কবার্তা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আজ রোববার এ কথা জানিয়েছেন অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) মো. নাজমুল ইসলাম। তিনি বলেন, বন্দরগুলোয় নিরাপত্তা জোরদার করার জন্য বলা হয়েছে। গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন একটি ধরন শনাক্ত হয়। দক্ষিণ আফ্রিকা ছাড়াও বতসোয়ানা, ইসরায়েল, হংকং, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি ও ইতালিতেও নতুন এ ধরনের সন্ধান মিলেছে। ডব্লিউএইচও করোনার নতুন ধরনের নাম দিয়েছে ‘ওমিক্রন’। ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে সংস্থাটি। ধারণা করা হচ্ছে, করোনার আগের…
Read Moreসাভারে স্বামীকে গরম তেলে ঝলসে দিলো স্ত্রী
২৮ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):ঢাকার সাভারে পারিবারিক কলহের জেরে স্বামীর শরীরে গরম তেল ঢেলে ঝলসে দিয়েছেন স্ত্রী। এ অবস্থায় ১০ দিন স্বামীকে ঘরেই রাখেন পাষণ্ড স্ত্রী। অবশেষে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে পুলিশ। রোববার (২৮ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকার মুক্তার আলীর বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে, গত ১৯ নভেম্বর রাত দেড়টার দিকে স্বামী আমিনুলের শরীরে গরম তেল ঢেলে দেয় স্ত্রী ফরিদা। ভুক্তভোগী স্বামী আমিনুল ইসলাম (৩৩) ফরিদপুর জেলার বালিয়াডাঙ্গী থানার রতনাই বাঘা গ্রামের মো. হাশেম আলীর ছেলে। তিনি সাভারের ভরারী ডাড…
Read Moreমাঝপথ থেকেই দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী
২৮ নভেম্বর ২০২১(বিবিনিউজ ): করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ সংক্রমণ নিয়ে উদ্বেগজনক অবস্থার কারণে সুইজারল্যান্ডের সরকারি প্রোগ্রামের উদ্দেশে যাত্রা করে মাঝপথ থেকেই অন্য ফ্লাইটে দেশে ফিরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।আজ রোববার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বিশ্বব্যাপী আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের গুরুত্ব অনুধাবন করে এবং এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে শনিবার রাতে সুইজারল্যান্ডের সরকারি প্রোগ্রামের উদ্দেশে রওয়ানা দিয়েও দুবাই থেকেই ভিন্ন আরেকটি ফ্লাইটে রাত ১১টায় দেশে ফিরে এসেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাহিদ মালেক খুব…
Read More