বিনিয়োগ শীর্ষ সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২৮ নভেম্বর ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বিশ্বের বিনিয়োগকারীদের মধ্যে নতুন বাংলাদেশকে তুলে ধরার উদ্দেশ্যে রাজধানীতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলন-২০২১ উদ্বোধন করেছেন।তিনি তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ‘রেডিসন ব্লু’ হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেন, ‘বিশ্বের বিনিয়োগকারীদের মধ্যে নতুন বাংলাদেশকে তুলে ধরাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য’।তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির নতুন মুখ এখনও বিশ্বের অনেকের কাছেই অজানা এবং বিনিয়োগ প্রচার কর্মসূচি তাদের অর্থনীতি…

Read More

কেরানীগঞ্জে ট্রাক চাপায় বউ-শাশুড়ী নিহত, আহত শিশু

২৮ নভেম্বর ২০২১(বিবিনিউজ ডেস্ক ): ঢাকার কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাশুড়ী ও গৃহবধূসহ ২জন নিহত ও এ ঘটনায় এক শিশু কন্যা আহত হয়েছে।নিহতরা হলেন- রূপবানু(৬০), তার ছেলের বউ মৌসুমী (২৭) এ ঘটনায় শিশু মোহনা (৮) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতদের বাড়ী দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের নোয়ার্দা গ্রামে। শনিবার দুপুরে হাসনাবাদ বিআরটিএ সামনে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী পিকআপের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।নিহত নিকটাত্মীয় সোহেল জানায় আমার বোনের শাশুড়ী ও মেঝ জা শিশু সন্তান মোহনাকে নিয়ে মিটফোর্ড হাসপাতালে করোনার টিকা দেয়ার জন্য গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে হাসনাবাদে সিএনজি…

Read More

যুক্তরাজ্যে করোনার ‘ওমিক্রন’ ধরনে দু’জন আক্রান্ত

২৮নভেম্বর ২০২১(বিবিনিউজ ডেস্ক ): ব্রিটেন শনিবার করোনার নতুন ধরন ওমিক্রনে দ’ুজনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। দু’জনেরই দক্ষিণ আফ্রিকা ভ্রমণের ইতিহাস রয়েছে।এর ফলে ব্রিটেন ওই অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা আরো বিস্তৃত করেছে।সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, গতরাতে জিনোম সিকোয়েন্সিং করে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা দু’জনের শরীরে বি.ওয়ান.ওয়ান ৫২৯ (ওমিক্রন) নামের কোভিড-১৯ নিশ্চিতভাবে শনাক্ত করেছে।এতে আরো বলা হয়, দু’জনেরই দক্ষিণ আফ্রিকায় সফরের ইতিহাস রয়েছে।কর্মকর্তারা জানান, শনাক্ত দু’জনের একজন নটিংহাম শহরের, অন্যজন লন্ডনের পূর্বাঞ্চলীয় চেমসফোর্ডের।স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভিড বলেন, আমরা খুব দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের বিচ্ছিন্ন করেছি। এই সংক্রমিতদের সংস্পর্শে কারা এসেছিল তাদের…

Read More

‘ওমিক্রন’ মোকাবিলায় বাংলাদেশ সতর্ক রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২৮নভেম্বর ২০২১(বিবিনিউজ ): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সম্প্রতি আফ্রিকাসহ ইউরোপের কিছু দেশে ছড়িয়ে পড়া ‘ওমিক্রন’ নামক করোনার নতুন একটি ভ্যারিয়েন্ট বিষয়ে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় অবগত রয়েছে এবং স্বাস্থ্য বিশেষঞ্জদের পরামর্শ নিয়ে এ বিষয়ে করণীয় প্রয়োজনীয় ব্যবস্থাসমূহ ও গ্রহণ করা হচ্ছে।আজ শনিবার দুপুরে এক অডিও বার্তায় তিনি এ সব কথা জানিয়েছেন।সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় বিশেষ অধিবেশন’ এ অংশ নিতে যাত্রার প্রাক্কালে জাহিদ মালেক এই অডিও বার্তা প্রদান করেন।তিনি বলেন, এই ভাইরাসটি করোনার অন্যান্য ভ্যারিয়েন্ট এর তুলনায় কিছুটা বেশি আগ্রাসী হলেও দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এটি…

Read More

খুলনায় নৌকা প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা

২৮নভেম্বর ২০২১(বিবিনিউজ ):খুলনার তেরখাদা উপজেলার মধুপুরে নির্বাচনী সহিংসতায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম বাবুল শিকদার (৩৮)। তিনি আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. মহসিনের সমর্থক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনী বিরোধে শনিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে খুলনার তেরখাদা উপজেলাধীন মধুপুর ইউনিয়নের কুলাপাটগাতি গ্রামের বাবুল শিকদারকে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেনের লোকজন হাতুড়িসহ ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত বাবুল শিকদারকে মুমূর্ষু অবস্থায় এলাবাসী উদ্ধার করে, খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার ভোর ৬টা ১৫…

Read More

১ হাজার ইউপি ও ১০ পৌরসভায় ভোটগ্রহণ চলছে

২৮নভেম্বর ২০২১(বিবিনিউজ ): ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে দেশের ১ হাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ১০টি পৌরসভায় ভোটগ্রহণ চলছে।তৃতীয় ধাপের এ ভোট আজ সকাল ৮টায় শুরু হয়েছে, বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।এবার ৩৩টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম), বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। সুষ্ঠুভাবে ভোটগ্রহণে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া প্রতিটি ইউপিতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।ভোটকেন্দ্রগুলোতে সকাল ৮টা থেকেই নারী ও পুরুষ ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। তবে ভোটারদের মধ্যে মহিলা ভোটারদের উপস্থিতি লক্ষণীয়। প্রতিটি কেন্দ্রে মহিলা ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।এদিকে…

Read More

কুমিল্লায় একই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪ ভাই

২৭ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):কুমিল্লা চৌদ্দগ্রামে আসন্ন ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে উপজেলার ৮নং মুন্সিরহাট ইউনিয়ন থেকে একই পরিবারের চার ভাই চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে বর্তমান চেয়ারম্যান মাহফুজ আলম আওয়ামী লীগ মনোনীত দুই দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। এছাড়া তিনি আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে এবারের নির্বাচনে ১৩ জন প্রার্থী থাকলেও তারমধ্যে তিন জনই তার আপন সহদর। এ নিয়ে এলাকায় চলছে আলোচনার ঝড়। চেয়ারম্যান মাহফুজের বাকি তিন ভাই হচ্ছেন মিজানুর রহমান খোকা, আরিফুর রহমান এবং সাইফুল ইসলাম। তারা বিশভাগ গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। চেয়ারম্যান মাহফুজ ৮নং…

Read More

দেশ গণতন্ত্রের ক্রমবিকাশ ধারায় এগিয়ে যাচ্ছে :সেতুমন্ত্রী

২৭ নভেম্বর ২০২১(বিবিনিউজ ): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ শৃঙ্খলমুক্ত গণতন্ত্রের ক্রমবিকাশ ধারায় এগিয়ে যাচ্ছে।তিনি বলেন, ‘শৃঙ্খলমুক্ত হয়ে গণতন্ত্র এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রমবিকাশমান ধারা প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার লক্ষে আমাদের লড়াই সংগ্রাম চলবে।’ওবায়দুল কাদের আজ শনিবার সকালে শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে শামসুল আলম খান মিলন প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ডা. মিলনের বলিদান স্বৈরাচারবিরোধী গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করেছিল। আমাদের…

Read More

দিন শেষে এগিয়ে টাইগাররা

২৬ নভেম্বর ২০২১(বিবিনিউজ ডেস্ক ):পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে। শুক্রবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। তবে শুরুতেই উইকেট হারানোর ধাক্কা ভালভাবেই সামলেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দিন শেষে মুশফিক ও লিটনের ব্যাটিংয়ে ভর করে ২৫৩ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৩৩ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম উইকেটের পতন হয় ১৯ রানের মাথায়। সাইফের বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। শাহীন শাহ আফ্রিদির শিকার হন সাইফ হাসান। পঞ্চম ওভারের দ্বিতীয়…

Read More

করোনার নতুন ধরন নিয়ে জরুরি বৈঠক:ডব্লিউএইচও

২৬ নভেম্বর ২০২১(বিবিনিউজ ডেস্ক ): বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে জরুরি বৈঠক ডেকেছে। এই ধরনের পরিবর্তনশীলতা বৃদ্ধি পেতে পারে। ‘দ্য ফিনান্সিয়াল টাইমস’কে এ কথা জানায়।দক্ষিণ আফ্রিকার সেন্টার ফর এপিডেমিক রেসপন্স অ্যান্ড ইনোভেশন-এর পরিচালক তুলিও ডি অলিভেরা সার্স-কোভ-২ এর ভেরিয়েন্ট বি.১.১.৫২৯ নিয়ে ‘হু’ প্রতিনিধির কাছে উদ্বেগ প্রকাশ করেছেন। এরপর সংস্থাটি জরুরি বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে। অলিভেরা ‘ফিনান্সিয়াল টাইমস’কে এ কথা জানান। সংস্থার বিশেষজ্ঞরা নতুন স্ট্রেনটিকে ‘উদ্বেগ’ বা ‘আগ্রহ’ হিসাবে চিহ্নিত করা উচিত কি-না তা নিয়ে আলোচনা করবেন। সংস্থাটি তাসের জন্য আনুষ্ঠানিকভাবে তাদের পরিকল্পনা নিশ্চিত করতে…

Read More