শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাসের ভাড়া অর্ধেক : সেতুমন্ত্রী

২৬ নভেম্বর ২০২১(বিবিনিউজ ): শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বিআরটিসি বাসের ভাড়া শতকরা পঞ্চাশ ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ তার সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা জানান।তিনি বলেন, শেখ হাসিনা সরকার জনগণের সরকার। জনঘনিষ্ঠ এবং যৌক্তিক কোন দাবীতে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন।আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর শিক্ষার্থীরা হাফ ভাড়ায় বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভ্রমণকালে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সাথে…

Read More

তাজরীন ফ্যাশন ট্র্যাজেডির ৯ বছর পূর্তি আজ

২৪ নভেম্বর ২০২১(বিবিনিউজ ): ঢাকার আশুলিয়ার তাজরীন ফ্যাশন ট্র্যাজেডির ৯ বছর পূর্তি আজ। সকাল থেকে আশুলিয়ার নরসিংহপুরে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশন কারখানার ভবনের সামনে ফুল দিয়ে সেদিনের অগ্নিকান্ডের ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণ করা হয়।স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ফুল নিয়ে জড়ো হন। এসময় তাদের সাথে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় কর্মরত সাধারণ শ্রমিকরা যোগ দেন।পরে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনের ফটকে ফুল দিয়ে গভীর শ্রদ্ধাভারে স্মরণ করা হয় সেদিনের নিহত শ্রমিকদের প্রতি।২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যার পর আশুলিয়া শিল্পাঞ্চলের নরসিংহপুরে তোবা গ্রুপের তাজরীন ফ্যাশনের কারখানায় আগুনের ঘটনা ঘটে। এতে ১১৪ জন শ্রমিক মারা…

Read More

ঢাকাসহ ৫ বিভাগে করোনায় মৃত্যু শূন্য

২৪ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):দেশে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩১২ জন। এ সময় ঢাকাসহ পাঁচ বিভাগে করোনায় কারও মৃত্যু হয়নি। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিন দেশে করোনায় তিনজনের মৃত্যু এবং ২৮৪ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে মোট ২১ হাজার ২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৪৯। আগের দিন এ…

Read More

বঙ্গবন্ধুর ‘স্বপ্নের সোনার বাংলা’ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে : রাষ্ট্রপতি

২৪ নভেম্বর ২০২১(বিবিনিউজ ): রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুর ‘স্বপ্নের সোনার বাংলা’ গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে এবং সাম্প্রদায়িকতা, অগণতান্ত্রিকতা ও সহিংসতার বিরুদ্ধে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।রাষ্টপতি হামিদ আজ একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ভাষণে একথা বলেন।রাষ্ট্র প্রধান দল-মতের পার্থক্য ভুলে, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার মধ্য দিয়ে লাখো শহিদের রক্তের ঋণ পরিশোধ করার ও আহ্বান জানান।তিনি বলেন, বঙ্গবন্ধুর ‘স্বপ্নের সোনার বাংলা’ গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নে প্রয়োজন ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলের মধ্যে ঐক্য।আব্দুল হামিদ বলেন সুশাসন প্রতিষ্ঠায় দল-মত…

Read More

উন্নয়ন কর্মকান্ড পূর্বাবস্থায় ফিরিয়ে আনার নির্দেশনা প্রধানমন্ত্রীর

২২ নভেম্বর ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন কর্মকান্ড প্রাণঘাতী মহামারি কোভিড-১৯ পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।প্রধানমন্ত্রী আজ তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নির্দেশনা প্রদান করেন। তিনি গণভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।বৈঠক, শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে বলেন, যেহেতু কোভিড সংক্রমণের দু’বছর হয়ে গেছে। সেজন্য আমাদের একটা প্রোটোকলও ডেভেলপ হয়ে গেছে। সুতরাং, সবাইকে আরেকটু জোরেসোরে কাজ করে আমাদের ব্যাকলক যদি থাকে সেটা ডেভেলপমেন্ট ফেইজটা আগের মতো নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা শুধু ভেলপমেন্ট…

Read More

ভেঙে যাচ্ছে স্বপ্নের দল

২২ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):সেই সময়টা কি তবে পার হয়ে এল বাংলাদেশের ক্রিকেট? খুব অল্পই বোধ হয় ব্যাপ্তি হলো সময়টার। তবু তো বাংলাদেশের ক্রিকেটের স্বর্ণসময়! কিন্তু সেটি কি এখন অতীত হওয়ার পথে? স্বপ্নের বাংলাদেশ ক্রিকেট দলটা কি তবে ভেঙে যাচ্ছে! সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চলমান পাকিস্তান সিরিজ থেকে ভেসে আসা হাহাকার থেকেই শুধু এমন ভাবনার অবতারণা নয়। ভাবনার কুপিতে তেল পড়েছে আরও আগে। এখন শুধু তাতে আগুন জ্বলল। সে আগুনের আলোয় বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের পথটা স্পষ্ট দেখা যাচ্ছে। অনিশ্চিত, বন্ধুর এবং হতাশার ডালপালায় ছাওয়া সেই পথ। ২০০০ সালের গোড়ার দিকেও…

Read More

স্বপ্নের স্টেডিয়াম আটকে আছে সাইনবোর্ড ও নকশাতেই

২১ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):বিশাল আকারের নৌকা। পেটের ভিতর নয়নাভিরাম একটি সবুজ ক্রিকেট স্টেডিয়াম, যেখানে ব্যাট-বলের লড়াইয়ে নামবে দুই দল। নকশা অনুযায়ী এটিই হচ্ছে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নৌকার আদলে বলে নাম ‘দ্য বোট’। কিন্তু স্বপ্নের এই স্টেডিয়াম এখনো সাইনবোর্ড ও নকশাতেই আটকে আছে। বাস্তবে স্টেডিয়ামের কোনো কাজই শুরু হয়নি। দুই বছর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্টেডিয়াম তৈরির দায়িত্ব নিলেও কোন প্রতিষ্ঠান (কনসালট্যান্সি ফার্ম) এই স্টেডিয়ামের কাজ করবে তা চূড়ান্ত হয়নি। সিদ্ধান্তহীনতা ও নানামুখী টালবাহানা চলছেই। অনুমোদনের পর ২০ বছর ধরে স্টেডিয়ামের জমি কেবল হাতবদল হচ্ছে। প্রথমে স্টেডিয়াম তৈরির…

Read More

৭৪৫ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া

২১ নভেম্বর ২০২১(বিবিনিউজ ): পাবনা পৌরসভার প্রায় ১৫ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া। এ পৌরসভায় তিন মেয়াদে মেয়র জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান। গত বছর আওয়ামী লীগে যোগ দেন। দুই বছর আগে দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর বিদ্যুৎ বিল বকেয়া ছিল ৬৯৯ কোটি টাকা। বকেয়া পরিশোধে দফায় দফায় আন্তমন্ত্রণালয়ের সভা, চিঠি চালাচালি হয়েছে। কিন্তু পরিস্থিতি বদলায়নি। বর্তমানে এই বকেয়া বিলের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭৪৫ কোটি টাকার বেশি। বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক বছর ধরেই কোটি কোটি টাকার বিদ্যুৎ বিল…

Read More

পঞ্চাশোর্ধদের জন্য কভিড বুস্টার ডোজের অনুমোদন যুক্তরাষ্ট্রের

২০ নভেম্বর ২০২১(বিবিনিউজ ডেস্ক): যুক্তরাষ্ট্র শুক্রবার সে দেশের ১৮ ও এর বেশি বয়সের সকল মানুষকে ফাইজার ও মডার্নার তৈরি কভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ দেয়ার অনুমোদন দিয়েছে।এ দিকে মহামারি করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ দেশে নতুন করে ভাইরাসের শীতকালীন ঢেউ শুরু হয়েছে। খবর এএফপি’র।এর আগে, দেহে রোগ প্রতিরোধ ক্ষমতার কথা বিবেচনা করে কেবলমাত্র ৬৫ বছর বয়স্কদের পাশাপাশি এ রোগে মারাত্মভাবে আক্রান্ত উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তি ও পেশাগতভাবে ব্যাপক ঝুঁকির মুখে রয়েছেন এমন লোকজনকে বুস্টার ডোজ দেয়ার অনুমোদন ছিল।যুক্তরাষ্ট্রের ফুড ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এর ভারপ্রাপ্ত কমিশনার জানেট উডকক বলেন, সেন্টার্স…

Read More

জাবিতে হাতি হত্যার প্রতিবাদে পাপেট শো

১৮ নভেম্বর ২০২১ (বিবিনিউজ): দেশে হাতি হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমাবেশ, মানববন্ধন ও পাপেট শো করেছে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। এতে সংগঠনটির প্রায় অর্ধশত সদস্য উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা দেশের যেসব এলাকায় হাতি আছে সেসব এলাকায় হাতির আবাস নিরাপদ করতে প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি হাতি হত্যার সঙ্গে জড়িতদেরকে কঠোর শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। সমাবেশে ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক রেসকিউ ফাউন্ডেশনের সভাপতি মাহফুজুর রহমান বলেন, হাতি হত্যার প্রতিবাদ ও সচেতনতা সৃষ্টি…

Read More