১ নভেম্বর ২০২১ (বিবিনিউজ) : টিকাদান কর্মসূচি যত দ্রুত সফল হবে, তত দ্রুত পুরোপুরি শিক্ষা কার্যক্রম চালু করা সম্ভব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রমে এসএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আজ সোমবার সকালে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের মধ্যে টিকা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছি, কিন্তু সীমিত আকারে। কিন্তু টিকাদান কার্যক্রম যত সফল হবে, তত দ্রুত স্কুলে পাঠদান কার্যক্রম চালু করতে পারব। আশা করছি নতুন বছরের শুরু পর্যন্ত আমরা টিকাদান…
Read MoreDay: November 1, 2021
শিশুদের জন্য ফাইজারের ২ কোটি ডোজ ভ্যাকসিন সংস্থান হয়ে গেছে : স্বাস্থ্যমন্ত্রী
১ নভেম্বর ২০২১ (বিবিনিউজ) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের জন্য ফাইজারের ২ কোটি ডোজ ভ্যাকসিন সংস্থান হয়ে গেছে।তিনি বলেন, ‘সব মিলিয়ে সারাদেশের শিক্ষার্থীদের জন্য ৩ কোটি ডোজ ভ্যাকসিন লাগবে। তারমধ্যে প্রায় ২ কোটি ডোজ ভ্যাকসিনের সংস্থান হয়ে গেছে। অবশিষ্ট আরো ১ কোটি ডোজ দ্রুত সংগ্রহের ব্যবস্থা করে দেশের সকল এলাকার ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হবে।’জাহিদ মালেক আজ রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ঢাকাসহ দেশব্যাপি ১২-১৭ বছর বয়সী স্কুলগামী শিশুদের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির…
Read Moreআজ কপ২৬ শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
১ নভেম্বর ২০২১ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ২৬ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে রোববার বিকেলে স্কটল্যান্ডের বন্দর নগরী গ্লাসগো পৌঁছেছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রোববার বেলা ২টা ৫৫ মিনিটে (স্থানীয় সময়) গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছায়।যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং বিদ্যুৎ,…
Read Moreমাদক প্রতিরোধে এসডিআইয়ের সামাজিক সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার(বিবিনিউজ):সম্প্রতি ধামরাইয়ে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিইয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সূতিপাড়া এফটিসিতে সামাজিক সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন বিষয়ক আলোচনা ,মুক্তিযোদ্ধা সংসদ (ধামরাই কমান্ড) অফিসের জন্য রিভলভিং চেয়ার উপহার,বিশ্বব্যাংক ও পিকেএসএফের সহায়তায় এসডিআই বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর ৪০ উদ্যোক্তা সদস্যকে পরিবেশসম্মত গোয়ালঘর সংস্কারের জন্য ১৪ হাজার টাকা করে আর্থিক অনুদান এবং কিশোর কিশোরী ক্লাবে খেলার সরঞ্জাম দেওয়া হয়। সংস্থার নির্বাহী পরিচালক সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ। বিশেষ অতিথি ধামরাই থানার ওসি আতিকুর রহমান…
Read Moreধামরাইয়ে আ.লীগ প্রার্থীর কর্মীকে পিটিয়ে হত্যা
১ নভেম্বর, ২০২১(বিবিনিউজ ):ঢাকার ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আ. মজিদের কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যাদবপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তির নাম সিহান হোসেন (২০)। তিনি ওই ইউনিয়নের আমছিমুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আবদুল মজিদের ছেলে। আসন্ন ইউপি নির্বাচনে সিহান নৌকার প্রার্থী আ. মজিদের কর্মী হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাতটার দিকে মো. ইমরান নামে স্থানীয় এক তরুণ মুঠোফোনে…
Read Moreঋণঝুঁকি বাড়ছে জামানতের অভাবে
১ নভেম্বর, ২০২১(বিবিনিউজ ):হলমার্কের ঋণের বিপরীতে যে পরিমাণ সম্পদ জামানত হিসেবে নেয়া হয়েছিল তার একটি উল্লেখযোগ্য অংশই ছিল সরকারি খাল, খাসজমি। হলমার্কের ঘটনা শনাক্তের পর এর ঋণের জামানত নিয়ে বিস্তারিত অনুসন্ধানের সময় এ ভুয়া সম্পদের তথ্য জানা যায়। তেমনিভাবে বেসিক ব্যাংক যে পরিমাণ ঋণ বিতরণ করেছিল তার বিপরীতে জামানত হিসেবে দেয়া সম্পদের মূল্য কম ছিল। এভাবেই জমি, ভবন, শিল্পের মূলধনী যন্ত্রপাতিসহ স্থায়ী সম্পদের মূল্য অতিমূল্যয়িত করে এক শ্রেণীর ব্যবসায়ী ঋণের নামে অর্থ বের করে নেন। পরবর্তীতে ওই ঋণ খেলাপি হয়ে গেলে বেকায়দায় পড়ে যায় ব্যাংক। এমনি পরিস্থিতিতে সম্পদের গুণগত মান…
Read Moreস্কুল শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধনের নির্দেশ
১ নভেম্বর, ২০২১(বিবিনিউজ ):করোনা টিকা পেতে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের অনলাইনে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। আজ সোমবার দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম দিন সকালে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে মন্ত্রিসভার এক বৈঠকে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ১২টি…
Read Moreসাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কানাডায় উচ্চশিক্ষার সুযোগ
১ নভেম্বর ২০২১(বিবিনিউজ): সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কানাডায় উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ সৃষ্টি হয়েছে। সম্প্রতি কানাডায় উচ্চশিক্ষার মূল্যায়নকারী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ক্রেডেনশিয়াল ইভালুয়েশন সার্ভিস (আইসিইএস) তাদের ওয়েবসাইটে বাংলাদেশের ছাত্র-ছাত্রীদের কানাডায় উচ্চ শিক্ষার ব্যাপারে মূল্যায়ন সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের প্রতিবেদন ও তালিকা অনুযায়ী বাংলাদেশের ৩৩টি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটধারীদের কানাডায় উচ্চশিক্ষার জন্য অযোগ্য ঘোষণা করেছে। ওই তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, যোগ্যদের তালিকার মধ্যে প্রথম দিকে রয়েছে গণ বিশ্ববিদ্যালয়। ফলে গণ বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটধারীদের জন্য কানাডায় উচ্চশিক্ষার সুযোগ প্রসারিত হয়েছে। উল্লেখ্য, উচ্চশিক্ষার মানোন্নয়নের জন্য বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অধীনে গণ বিশ্ববিদ্যালয়ে…
Read More