পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

৩০ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বেলা সোয়া তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ধোঁয়া বেরোচ্ছে।গাজীপুর সিটি করপোরেশনের জরুন এলাকায় রিপন গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, জরুন এলাকায় রিপন গার্মেন্টসে নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। পরে খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিস ও জয়দেবপুর কালিয়াকৈর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা…

Read More

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত

৩০ নভেম্বর ২০২১(বিবিনিউজ ): আগামীকাল থেকে গণপরিবহনে শিক্ষার্থীদের ‘হাফ ভাড়া’ কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা।রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে সড়ক পরিবহন মালিক সমিতি মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ আজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘১ ডিসেম্বর থেকে হাফ ভাড়া কার্যকর হবে। হাফ ভাড়া দেয়ার সময় আইডি কার্ড দেখাতে হবে। ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু ঢাকায় সীমাবদ্ধ অন্যান্য জেলার জন্য প্রযোজ্য নয়।’আরও জানানো হয়, সকাল ৭ টা থেকে রাত ৮টা পর্যন্ত হাফ ভাড়া দিতে পারবেন শিক্ষার্থীরা। এই সময়ের পর বাসে উঠলে পুরো…

Read More

বাসচাপায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিক্ষোভ

৩০ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):বাসচাপায় শিক্ষার্থী মাঈনুদ্দিন নিহতের প্রতিবাদে রাজধানীর রামপুরা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।মঙ্গলবার সকাল ১০টার দিকে শুরু হওয়া বিক্ষোভের জেরে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সোমবার রাতে রামপুরায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হয় মাঈনুদ্দিন। রামপুরার একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য শাখা থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে।মাঈনুদ্দিন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে রাতেই বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে রামপুরা বাজার এলাকায় বেশ কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেয়। মধ্যরাত পর্যন্ত এলাকাবাসী সড়ক অবরোধ…

Read More

বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

৩০ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):১৬ ডিসেম্বর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী১৬ ডিসেম্বর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সারা দেশে করোনা ভাইরাসের প্রকোপ কমে আসায় এবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সোমবার (২৯ নভেম্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। ডা. এনামুর রহমান এসময়…

Read More

ওমিক্রন ঠেকাতে বিধি-নিষেধ আসতে পারে

৩০ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):বিশ্বজুড়ে নতুন করে আতঙ্কের জন্ম দিয়েছে ওমিক্রন। করোনার এই নতুন ধরন নিয়ে বাংলাদেশও সতর্ক অবস্থানে রয়েছে। ওমিক্রন প্রতিরোধে আবারও বিধি-নিষেধ আসতে পারে। এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ, ভিড় কমানো, আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ করা, বাধ্যতামূলক মাস্ক পরা, সীমান্ত এলাকাগুলোতে স্ক্রিনিং জোরদারসহ বেশ কিছু বিধি-নিষেধ জারি করা হতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। এই প্রেক্ষাপটে আজ মঙ্গলবার ১৮টি মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে বসছেন। সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্তগুলো নেওয়া হবে। বৈঠকের পর আজ দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়,…

Read More

বন্ধ হচ্ছে সাভারের চামড়াশিল্প নগর

৩০ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):পরিবেশ দূষণের দায়ে সাভারের চামড়াশিল্প নগর বন্ধ করতে শিল্প মন্ত্রণালয়কে চিঠি পাঠাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে কমিটি জানিয়েছে, চামড়াশিল্প নগর বন্ধ হচ্ছে। বর্জ্য পরিশোধনের পরিপূর্ণ ব্যবস্থা নিয়ে এই শিল্পনগর চালাতে হবে। গত ২৩ আগস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে না হওয়ায় সাভারের চামড়াশিল্প নগর আপাতত বন্ধ রাখার সুপারিশ করে। এরপর শিল্প মন্ত্রণালয় একটি টাস্কফোর্স গঠন করেছিল। তবে এখনো সেখানে বর্জ্য…

Read More