বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী


৩০ নভেম্বর ২০২১(বিবিনিউজ ):১৬ ডিসেম্বর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী১৬ ডিসেম্বর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সারা দেশে করোনা ভাইরাসের প্রকোপ কমে আসায় এবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

ডা. এনামুর রহমান এসময় আরও বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও বিদেশি কুটনৈতিকসহ সমাজের সর্বস্তরের মানুষ এবার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন।

পরে প্রতিমন্ত্রী, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুস্থদের মাঝে বিনামূল্যে শীত বস্ত্র বিতরণ করেন, স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন এবং বৃক্ষরোপন ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment