১৫ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):এসিড ব্যাটারিচালিত সারাদেশের অবৈধ ইজিবাইক বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এগুলো আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।পরে আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম বলেন, ইজিবাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই ইজিবাইকগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। মানবদেহের জন্য ক্ষতিকর। এছাড়া ইজিবাইকগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে। এই ইজিবাইকের বিদ্যুৎ খাত থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। এ কারণে সারাদেশে…
Read MoreDay: December 15, 2021
জাতীয় স্মৃতিসৌধে ভারতের রাষ্ট্রপতির শ্রদ্ধাঞ্জলি
১৫ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):সফররত ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ দুপুর সাড়ে বারোটার দিকে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে বুধবার (১৫ ডিসেম্বর) সকালে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসেছেন তিনি। বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী, মুজিব বর্ষের সমাপনী দিন উদযাপন এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই সফর। ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি বাংলাদেশে তার প্রথম সফর। সফরের প্রথম দিন আজ সকাল সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি হজরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে স্বাগত জানান।…
Read More