অতিথি পাখির কলকাকলিতে মুখরিত চরাঞ্চলগুলো

২০ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ):জেলার বিচ্ছিন্ন চরাঞ্চলগুলোতে যেন অতিথি পাখিদের মেলা বসেছে। বিশেষ করে ডুবোচরগুলোতে তাকালেই দেখা যায় দল বেঁধে সারি-সারি পাখির সমাহার। বিভিন্ন প্রজাতির পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে এসব দ্বীপের নিঝুম প্রান্তর। সাইবেরিয়াসহ দূর-দূরান্ত থেকে আসা এসব অতিথি পাখিদের উড়ে বেড়ানো আর খাবার সংগ্রহের দৃশ্য মুগ্ধ করে প্রকৃতিপ্রেমীদের। একইসাথে দেখা মেলে স্থানীয় বিহঙ্গকূলেরও।বঙ্গোপসাগরের কোলঘেঁষা ঢালচর মনপুরা, কলাতলীর চর, চর কুকরী-মুকরী, চর শাহজালাল, চর শাজাহান, চর পিয়াল, আইলউদ্দিন চর, চরনিজাম, চর পাতিলা, ডেগরারচরসহ মেঘনা-তেঁতুলিয়ার উপকূলবর্তী মাঝের চর, চর চটকিমারা, মদনপুরাসহ বিভিন্ন চরে পাখিদের আনা-গোনা মন কাড়ে যে কারো।সরেজমিনে দেখা যায়,…

Read More

কলকাতা দখল মমতার তৃণমূলের

২০ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা পুর নির্বাচনে ব্যাপক ভোটে জয় পেয়েছে রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। ৭২ শতাংশের বেশি ভোট পড়েছে মমতা ব্যানার্জীর দলটির ঝুড়িতে। অপরদিকে ভোটের হিসাবে আরেকটি চমক সৃষ্টি করেছে বাম দলগুলো। কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান দখল করেছে রাজ্যের সাবেক এ শাসকগোষ্ঠী। ২০১৯ সালের লোকসভা ভোটের পর থেকেই বাম-কংগ্রেসকে পিছনে ফেলে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে বিজেপি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে একটিও আসন দখল করতে পারেনি বাম-কংগ্রেস। কিন্তু কলকাতা পুরসভা ভোটে দ্বিতীয় স্থানের লড়াইয়ে বিজেপিকে পিছনে ফেলেছে বামেরা। ১৪৪টি আসনের…

Read More

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাভারে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

২০ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাভার পৌর এলাকার আট নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বিকেলে রাজাশন স্কুল মাঠে আট নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি। সংবর্ধনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদৎ হোসেন খাঁন, পৌর সভার আট নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়াসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Read More