যুবকরা সোনার বাংলা গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবে :প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার,২০ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের যুবকদের উদ্যোগ বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।তিনি বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম গতিশীল শক্তি। আজকের যুবকরা আগামীতে দেশকে এগিয়ে নিয়ে যেতে নিজেদের প্রস্তুত করবে। এর ধারাবাহিকতা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত চলবে।’সাভারে অনুষ্ঠিত হলো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সমাপনী অনুষ্ঠান। বিকেলে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ভিডিও বার্তায় এ কথা বলেন।বঙ্গবন্ধুর দৌহিত্র্য ও আওয়ামী লীগের গবেষণা শাখা…

Read More

সাভারে এক যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার,২০ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): সাভারে জাকির হোসেন (৩৬) নামের এক যুবককে অপহরণ করেছে দুর্বৃওরা। এঘটনায় অপহৃতের পরিবারের কাছে মুঠোফোনে চার লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছেন অপহরণকারীরা। অপহরণের টাকা সময়মত না দিলে তাকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দিয়েছেন অপহরণকারী।সাভার পৌর এলাকার উলাইলের কাতলাপুর এলাকার নিজ ভাড়া বাড়ি থেকে গত ১৫ ডিসেম্বর তাকে অপহরণ করে নিয়ে যান দুর্বৃওরা।অপহরণের শিকার ওই যুবকের স্ত্রী রহিমা বেগম জানান,তার স্বামীকে ১৫ ডিসেম্বর মুঠোফোনে ডেকে নিয়ে অপহরণ করেন দুর্বৃওরা। পরে মুঠোফোনে স্বামীকে ফিরে পেতে চাইলে চার লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। অপহরণের টাকা…

Read More

সরকারি স্কুলে লটারিতে টিকেও ভর্তি হতে পারছে না ৫০ শিক্ষার্থী

২০ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ):নাটোরের দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে তৃতীয় শ্রেণিতে ভর্তির জন্য প্রকাশিত ফলাফলে নির্বাচিত ৫০ শিশু শিক্ষার্থী জীবনের শুরুতেই পড়েছে স্বপ্নভঙ্গের আশংকায়।গতকাল অভিভাবকরা এই বিষয়ে প্রতিকার চেয়েছেন। তবে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বিষয়টি সুরাহার জন্য নির্দেশনা দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত আবেদন করেছেন। নাটোর জেলা প্রশাসক মো. শামীম আহমেদ ও বিষয়টি সুরাহার চেষ্টা করছেন বলে জানিয়েছেন। ভুক্তভোগী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, নাটোর শহরের দুটি বিদ্যালয়েই তৃতীয় শ্রেণিতে ভর্তির জন্য ১২০ জন করে শিশু শিক্ষার্থী লটারির মাধ্যমে…

Read More

সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়: প্রধানমন্ত্রী

২০ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার রেখে যাওয়া পররাষ্ট্র নীতি ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ এর আলোকে সকল দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রেখেই আগামীতে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই সকলের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকুক এবং আমাদের আর্থ-সামাজিক উন্নতির মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে।’ শেখ হাসিনা আজ দুপুরে প্রথম বারের মত প্রদত্ত ‘বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোমেটিক এক্সিলেন্স এওয়ার্ড-২০২০’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষণে এ কথা বলেন।তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বেইলী রোডস্থ বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি মিলনায়নে…

Read More

শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ দেওয়ানগঞ্জের মেয়রকে বহিষ্কার

২০ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ):জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজয় দিবসের অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাঁর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন পৌর মেয়র। বিষয়টি সামাজিক যোগযোগমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হয়েছে। এতে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সংগঠনের জন্য বিষয়টি বিব্রতকর। জেলা আওয়ামী লীগের…

Read More

জেগে ওঠার ডাক বিএনপির

২০ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ): মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে রবিবার বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে বিএনপি। এই র‌্যালিকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শুভ সূচনা আখ্যায়িত করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ র‌্যালি নতুন করে জেগে ওঠার ও সংগ্রাম শুরু করার র‌্যালি। গণতন্ত্র ফিরিয়ে আনার র‌্যালি। আসুন, সেই শুভ সূচনা করি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর বানানো অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে বিএনপি মহাসচিব র‌্যালি উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আমাদের কী দুর্ভাগ্য! বিজয়ের ৫০ বছর পরেও একটি সরকার জোর করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতা দখল করে আছে। দীর্ঘ ৯…

Read More

ঢাকা-মালে বন্দী বিনিময় চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা

২০ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ): মালদ্বীপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফরকালে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দী বিনিময় চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।রবিবার মন্ত্রিসভায় ‘এগ্রিমেন্ট বিটুইন দি গভর্নমেন্ট অব দি পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এন্ড দি গভর্নমেন্ট অব দি রিপাবলিক অব মালডিভস অন ট্রান্সফার অফ প্রিজনারস’ শীর্ষক একটি চুক্তির খসড়া অনুমোদন দেয়া হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। তিনি গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদ সদস্যরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এই বৈঠকে অংশ গ্রহণ করেন।পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।খন্দকার…

Read More