সাভারে এক যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার,২০ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): সাভারে জাকির হোসেন (৩৬) নামের এক যুবককে অপহরণ করেছে দুর্বৃওরা। এঘটনায় অপহৃতের পরিবারের কাছে মুঠোফোনে চার লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছেন অপহরণকারীরা। অপহরণের টাকা সময়মত না দিলে তাকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দিয়েছেন অপহরণকারী।
সাভার পৌর এলাকার উলাইলের কাতলাপুর এলাকার নিজ ভাড়া বাড়ি থেকে গত ১৫ ডিসেম্বর তাকে অপহরণ করে নিয়ে যান দুর্বৃওরা।
অপহরণের শিকার ওই যুবকের স্ত্রী রহিমা বেগম জানান,তার স্বামীকে ১৫ ডিসেম্বর মুঠোফোনে ডেকে নিয়ে অপহরণ করেন দুর্বৃওরা। পরে মুঠোফোনে স্বামীকে ফিরে পেতে চাইলে চার লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। অপহরণের টাকা সময়মত না দিলে বা পুলিশকে এঘটনা জানালে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেন তারা। স্বামীকে না পেয়ে তিন সন্তান নিয়ে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে অপহৃতের স্ত্রী রহিমা খাতুন। এঘটনায় সাভার মডেল থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে। এবিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাঈনুল ইসলাম বলেন অপহৃত যুবককে উদ্ধারে চেষ্টা চলছে। অপহরণের শিকার ওই যুবকের বাড়ি চাঁদপুর জেলায় স্ত্রী সন্তান নিয়ে তিনি উলাইলের কাতলাপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।

Related posts

Leave a Comment