স্টাফ রিপোর্টার,২০ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের যুবকদের উদ্যোগ বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম গতিশীল শক্তি। আজকের যুবকরা আগামীতে দেশকে এগিয়ে নিয়ে যেতে নিজেদের প্রস্তুত করবে। এর ধারাবাহিকতা প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত চলবে।’সাভারে অনুষ্ঠিত হলো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের সমাপনী অনুষ্ঠান। বিকেলে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ভিডিও বার্তায় এ কথা বলেন।
বঙ্গবন্ধুর দৌহিত্র্য ও আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক ১৫টি যুব সংগঠনের কাছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড হস্তান্তর করেন।
আজকের যুবকরা সোনার বাংলা গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করবে এবং জাতিকে বিশ্বে মর্যাদার আসনে নিয়ে যাবে বলে শেখ হাসিনা আশা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘যুবকদের মেধা ও জ্ঞান ব্যবহার করে আগামী দিনে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। গত ১২ বছরে বাংলাদেশের যে অর্জন তা হঠাৎ করে হয়নি। এটি সম্ভব হয়েছে আমাদের সরকারের নীতি ও কর্মসূচির কারণে।’
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর যুবক বয়স থেকেই শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন।শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু যুবকদের প্রতি সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন।তিনি সমকালীন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে অগ্রসর প্রযুক্তিতে নিজেদের প্রস্তুত করার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান।
অপরদিকে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স অংশ গ্রহণ প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ।

অনুষ্ঠানে এছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক,শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্ট্রার মহিবুল হাসান চৌধুরী নওফেল,সংসদ সদস্য মাশরাফি বীন মত্তুর্জা,নাহিম রাজ্জাকসহ আরো অনেকে।দেশ গঠনে নিজেদের উদ্যোগের স্বীকৃতি হিসেবে ১৫ সংগঠনের প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয় জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২১’। এবারের আসরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআই ট্রাস্টি রেদওয়ান সিদ্দিকি ববি।
দেশের উন্নয়নমূলক কর্মকান্ডে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করার উদ্দেশে তাদের নতুন ধারণা ও উদ্ভাবনগুলোকে তুলে আনার জন্যই ২০১৪ সালের ১৫ নভেম্বর আত্মপ্রকাশ করে ইয়াং বাংলা প্ল্যাটফর্ম। ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী এবং ৩১৫টির বেশি সংগঠনকে সাথে নিয়ে চলা এ সংগঠনটির সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ৩ লাখ।
