১৮ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ডেস্ক): মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে একটি মহাসড়কে দুর্ঘটনায় ৮ শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানায়।সেলাঙ্গর দমকল বিভাগ জানিয়েছে, তিনটি গাড়ি এবং একটি ট্রেলার লরির সংঘর্ষজনিত দুর্ঘটনায় এই মৃত্যুর ঘটনা ঘটে। উদ্ধার বিভাগের পরিচালক নোরাজাম খামিস এক বিবৃতিতে বলেছেন, তারা রাত ১১টা ৪২ মিনিটে (১৫৪২ জিএমটি) এই দুর্ঘটনার খবর পেয়েছেন।তিনি বলেন, দুর্ঘটনায় ১৭ জন আহত হয়েছেন, এদের মধ্যে ১০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মৃতদের একজন পুরুষ, একজন নারী এবং অন্য আটজন শিশু। শিশুদের মধ্যে ৫জন ছেলে, ৩ জন মেয়ে।ট্রেলারে চাপা পড়া গাড়ীগুলো থেকে হতাহতদের উদ্ধারে…
Read MoreDay: December 18, 2021
দিল্লির তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রিতে, মৌসুমে সর্বনিম্ন
১৮ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ডেস্ক):ভারতের দিল্লিতে শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে সর্বনিম্ন। আগামীকাল রবিবার তাপমাত্রা ৫ ডিগ্রিতে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার সকালে দিল্লিতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তবে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রির ঘরে রয়েছে। সেই সঙ্গে দিনভর হালকা কুয়াশা থাকতে পারে। তাপমাত্রা কমলেও দিল্লির বায়ুর মানের কোনো উন্নতি হয়নি। সকাল ৮টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সের হিসাবে বায়ুর মান রেকর্ড করা হয়েছে ২৮০, যা ‘খারাপ’ অবস্থায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এয়ার কোয়ালিটি ইনডেক্সের হিসাবে, ০-৫০ পর্যন্ত…
Read More২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩০
১৮ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ):বগুড়ার শেরপুরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এই ঘটনায় নারীসহ আহত হয়েছেন অন্তত ৩০জন। তাদেরকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত ওই বাস চালকের নাম নুরুল ইসলাম (৫০)। তিনি দিনাজপুর জেলার সদর উপজেলার নিউ টাউন এলাকার আব্দুল লতিফের ছেলে।শনিবার ভোররাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া বটতলা বাজার নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সেইসঙ্গে মহাসড়কের মধ্যে আড়াআড়িভাবে উল্টে পড়ে থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।…
Read Moreজামালপুরে পৌর মেয়রের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ
১৮ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ):জামালপুরের দেওয়ানগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে অনাকাঙ্খিত ঘটনাকে কেন্দ্র করে পৌর মেয়রের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামলা দায়ের করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বেলতলী বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রষন্ন সরকার,দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ সাবু,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আল আলম সিদ্দিকী জুয়েল, সহ সভাপতি মঞ্জুরুল নয়া মিয়া ও উপজেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ মামুন।এ সময় বক্তারা বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে কথা কাটাকাটির হলেও মাধ্যমিক শিক্ষা…
Read Moreঅতিথি পাখির কলকাকলিতে মুখরিত রিসোর্ট
১৮ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ):জেলার নড়াগাতি থানার পানিপাড়া গ্রামে প্রাকৃতিক পরিবেশে গড়া উঠা অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব এখন অতিথি পাখির কলকাকলিতে মুখরিত। পর্যটকরা অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবকে পাখি মেলাস্থল হিসেবে অভিহিত করেছেন।রিসোর্টে অবস্থিত সবুজ গাছ-গাছালিতে সারা বছরই বিভিন্ন প্রজাতির অতিথি পাখি বসতে দেখা যায়। শীতকালে বিদেশী বিভিন্ন প্রজাতির অগনিত পাখির আগমন ঘটে এখানে। শীত মওসুমের বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ রিসোর্টের গাছে পাখি পড়ার দৃশ্য ও পাখির কিচির মিচির শব্দ দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শকদের মোহিত করে।রিসের্টের বিশাল আয়তনের পুকুরের মাঝখানে নির্মিত বোট আইল্যান্ডের উপর দাঁড়িয়ে পাখিপ্রেমীরা বিভিন্ন দিক…
Read Moreজাপানে ক্লিনিকে আগুন
১৮ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ ডেস্ক):জাপানের একটি মানসিক হাসপাতালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় সম্ভাব্য সন্দেহভাজন ব্যক্তির অবস্থা আশংকাজনক। এতে ২৪ জনের মৃত্যুর একদিন পর শনিবার পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।পুলিশের বরাত দিয়ে সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে পরিবেশিত খবরে বলা হয়, ওসাকার ওই ক্লিনিকের ৬১ বছর বয়সী সাবেক এ রোগিকে চিকিৎসা দেয়া হচ্ছে।শুক্রবার সকালে সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং তা দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। এতে অপ্রশস্ত ওই বাণিজ্যিক ভবনের চতুর্থ তলা পুড়ে যায়। সেখানে ক্লিনিকটির অবস্থান ছিল। এই প্রতিষ্ঠানে জেনারেল হাসপাতাল সেবাও দেয়া হতো।এনএইচকে ও আসাহি শিম্বুন জানায়, পুলিশ এ অগ্নিকান্ডের ঘটনা খতিয়ে…
Read Moreহোটেল ও গাড়ি না পেয়ে পর্যটকদের হাহাকার
১৮ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):বিজয় দিবসের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে টানা তিন দিনের ছুটি থাকায় বান্দরবানের পর্যটন স্থানগুলোতে প্রচুর জনসমাগম হয়েছে। পর্যটক বাড়ায় খালি নেই হোটেল-মোটেল-রিসোর্টের কোনো কক্ষ। শুক্রবার সকালে বান্দরবান বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারে যাওয়া-আসার কোনো বাসেই টিকিট নেই। পর্যটকবহনকারী বান্দরবান জিপ-মাইক্রোবাস-চাঁদের গাড়ির সব বুকিং সকাল ৮টার মধ্যেই শেষ হয়ে গেছে। এতে বিভিন্ন আকর্ষণীয় পর্যটন স্পট দেখতে আসা পর্যটকরা গাড়ি না পেয়ে ক্ষোভে বুকিং কাউন্টার ঘিরে রেখেছেন। বান্দরবান জিপ-মাইক্রোবাস-চাঁদের গাড়ি মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নাসিরুল আলম জানিয়েছেন, সমিতির অধীনে ৪ শতাধিক গাড়ি রয়েছে। সেগুলোর প্রায় সবগুলোই কয়েকদিন আগে বুকিং…
Read Moreভার্চুয়ালি স্পর্শ করা যাবে মক্কার হাজরে আসওয়াদ
১৮ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ): অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পবিত্র কাবা ঘরের হাজরে আসওয়াদ বা কালো পাথর প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) পদ্ধতি অনুসরণ করে যেকোনো স্থান থেকে মুসলিমরা তা স্পর্শ ও দেখতে পারবে বলে জানা যায়। এ প্রক্রিয়ায় অন্যান্য স্থানের মতো পবিত্র কাবা ঘরও দেখা যাবে। গত সোমবার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস তা উদ্বোধন করেন। সৌদি আরবের এজেন্সি ফর এক্সিবিশনস অ্যান্ড মিউজিয়াম অ্যাফেয়ার্সের অংশ হিসেবে ‘ভার্চুয়াল ব্ল্যাক স্টোন ইনিশিয়েটিভ শুরু হয়েছে। শায়খ সুদাইস বলেন, ‘আমাদের এখানে অনেক ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা…
Read Moreরোববার থেকে দেয়া হবে বুস্টার ডোজ:স্বাস্থ্যমন্ত্রী
১৮ ডিসেম্বর ২০২১(বিবিনিউজ):স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে এ পর্যন্ত ১১ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। এ মাসে আরো দেড় থেকে দুই কোটি টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। হাতে প্রায় চার কোটি টিকা আছে। আজকেও যুক্তরাজ্য থেকে ৪০ লাখ ডোজ টিকা পাওয়া যাবে। টিকার কোনো অসুবিধা নেই। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রী বলেন, এখন যারা ষাটোর্ধ্ব, সম্মুখসারির (ফ্রন্টলাইনার), তাদের টিকা দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। সুরক্ষা অ্যাপে কিছু আপডেট করতে হবে। আশা করা হচ্ছে, এ মাসেই এই কাজ শুরু করা যাবে। সোমবার মন্ত্রিসভা শেষে এ কথা বলেন…
Read More