জাপানে দফায় দফায় ভূমিকম্প, আতঙ্কে মানুষ রাস্তায়

Japan-ভূমিকম্পে ৯ জন নিহত হওয়ার এক দিনের মাথায় জাপানে আবারো আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় রাত ১টা ২৫ মিনিটে ৭.৩ মাত্রার এই ভূমিকম্পের পর জারি করা হয় সুনামি সতর্কতা। তবে সেই সতর্কতা পরে আবার তুলে নেয়া হয়।

কয়েক দফার এসব ভূমিকম্পে ২০১১ সালের সুনামির পর বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছে জাপান সরকার।

নতুন করে মৃতের খবর না পাওয়া গেলেও আহত প্রায় হাজারের মতো বলে আশঙ্কা করা হচ্ছে।

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুমামতো প্রদেশের এই ভূমিকম্পের তীব্রতা বৃহস্পতিবারের আঘাতের চেয়ে বেশি বলে জানানো হয়েছে। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুমামতো শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরে।

উৎপত্তিস্থলের মাত্র ১২০ কিলোমিটার দূরে রয়েছে কিয়েশু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। একই এলাকার মধ্যে রয়েছে সেন্দাই পারমাণবিক কেন্দ্র।

গভীর রাতে এই বিপর্যয় ঘটায় ক্ষয়ক্ষতির বিষয়ে পরিষ্কার ধারণা করা কঠিন বলে জানিয়েছেন বিবিসির প্রতিবেদক রুপার্ট উইংফিল্ড।

তিনি বলেন,হাজার হাজার ভীত সন্ত্রস্ত মানুষকে দেখেছি খোলা আকাশের নিচে, রাস্তায় বা পার্কে জড়ো হয়ে আছে। পরপর দুটি ভূ-কম্পনের আঘাতে তারা ভীষণ বিপর্যস্ত।

রুপার্ট উইংফিল্ড বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ চোখে দেখতে না পেলেও আমরা ভেঙ্গে পরা বাড়িঘরের নিচে আটকা পরা মানুষ জনের সাহায্যের আবেদন পাচ্ছি মোবাইল ফোনের মাধ্যমে। উদ্ধার তৎপরতাও শুরু হয়েছে তাৎক্ষণিকভাবে।

ভূমিকম্পে একটি বাধ ভেঙ্গে পার্শ্ববর্তী এলাকায় পানিতে তলিয়ে গেছে। অল্প সময়ের ব্যবধানে কয়েক দফা এসব ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামতো শহরের মাইশি এলাকা। গত ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ ও গ্যাসবিহীন রয়েছে এই অঞ্চল।

 
দিয়া ইসলাম /  ২১০০

Related posts

Leave a Comment