দিনের তাপমাত্রা বাড়তে পারে

সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত: শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত।যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃতি লাভ করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।…

Read More

ইনহেলার ছাড়া এস্থেমা থেকে মুক্তি পাবার উপায়

 যাদের এস্থেমা বা হাঁপানির সমস্যা রয়েছে, তাদের সবসময় নিজেদের ইনহেলাল আশেপাশে রেখে চলতে হয়। কারণ যে কোন সময় তারা শ্বাসকষ্ট অনুভব করতে পারে। আর সে সময় ইনহেলার সামনে না থাকলে হতে পারে বিপত্তি। তবে ভুল করে সাথে ইনহেলার না থাকলে অহেতুক ভয় না পেয়ে কিছু পন্থা অবলম্বন করতে হবে। নিম্নে তা আলোচনা করা হলঃ -সুস্থ হয়ে বসুন। কিন্তু শোবার চেষ্টা করবেন না। শোবার পর শ্বাসকষ্ট আরও বেশি বৃদ্ধি পায়। -চুপচাপ থাকুন। ভয় পাবেন না এবং চিন্তা করবেন না তাহলে পরক্ষণে সমাধান পেয়ে যাবেন। চিন্তামুক্ত হয়ে চুপচাপ বসে থাকলে শ্বাস নিতে…

Read More

পেরুতে বাস নদীতে পড়ে কমপক্ষে ২৩ জনের মৃত্যু, আহত ৩২

পেরুর দক্ষিণপূর্বাঞ্চলীয় আন্দেজ পর্বত এলাকায় শুক্রবার একটি বাস নদীতে পড়ে যাওয়ায় কমপক্ষে ২৩ জনের প্রাণহানি ঘটেছে এবং ৩২ জন আহত হয়েছে। পুলিশ একথা জানায়। পর্যটন শহর উরকসের পুলিশ মুখপাত্র লিনিও সানচেজ বলেন, ‘বাসটি নদীতে প্রায় সম্পূর্ণভাবে ডুবে যায়। এতে উদ্ধার র্কর্মীদের কাজ করা অনেক কঠিন হয়ে পড়ে।’ রাত্রিকালীন বাসটি বৃহস্পতিবার পুয়েরতো মাল্ডোনাদো নগরী থেকে কাসকো নগরীতে যাচ্ছিল। এতে ৫৬ জন যাত্রী ছিল। বাসটি জনবিরল এলাকায় মাপাচো নদীতে দ্রুত গতিতে পড়ে যায়। আহতদের কাসকো এবং পার্শ্ববর্তী একটি শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, দুর্বল ট্রাফিক ব্যবস্থার কারণে পেরুতে প্রায়ই বড়…

Read More

বিকল্প ভেন্যুতে টেস্ট খেলতে চায় বাংলাদেশ

ষোলো বছর পর দ্বি-পাক্ষিক চুক্তিতে ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে আসবে বাংলাদেশ দল। সব কিছু ঠিক ঠাক থাকলে চলতি বছর অগস্টের শেষ সপ্তাহে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার কথা বাংলাদেশ দলের। বাংলাদেশের টেস্ট মর্যাদায় আইসিসি’র সাবেক সভাপতি প্রয়াত জগমোহন ডালমিয়ার অবদানকে মাথায় রেখে একমাত্র টেস্টটি ইডেনে আয়োজন করতে বিসিসিআই-কে প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)। তবে এ বার সেই অবস্থান থেকে সরে দাঁড়াচ্ছে বিসিবি। অগস্ট জুড়ে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস আছে বলে বিকল্প ভেন্যুতে টেস্টটি আয়োজনে ভারতীয় বোর্ডকে সম্প্রতি অনুরোধ করেছে বিসিবি। সম্প্রতি ইডেন গার্ডেন্সে টি২০ বিশ্বকাপের ফাইনাল দেখে দেশে…

Read More

মুক্ত গণমাধ্যম, গণতন্ত্র চর্চা ও জঙ্গি দমনে সাফল্যের বিরুদ্ধে বিদেশী অপপ্রচার রুখে দিন : তথ্যমন্ত্রী

দেশে গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র চর্চা ও জঙ্গি দমনে সাফল্যের বিরুদ্ধে বিদেশী অপপ্রচার রুখে দিতে গণমাধ্যমসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র সাগর-রুনি মিলনায়তনে প্রয়াত সাংবাদিক আজিজুল হকের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘এ মুহূর্তে দৈনিক থেকে বাৎসরিক পর্যন্ত সব মিলিয়ে প্রায় ২ হাজার ৮শ’ পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে। টেলিভিশন, এফএম রেডিও, কমিউনিটি রেডিও, অনলাইন সবই স্বাধীনভাবে বেসরকারি খাতে পরিচালিত ও বিকশিত হচ্ছে। কোনো অভিযোগও আসেনি। এরপরও বিদেশী কোনো সংস্থা যদি লেখে বাংলাদেশে গণমাধ্যম চাপের মুখে, তা অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও তথ্যনির্ভর…

Read More

তারুণ্য ধরে রাখে আঙ্গুর!

আঙ্গুর স্বাস্থ্যের জন্য যতটা উপকারী ত্বকের জন্যও ততটা কার্যকর। এটি ত্বককে টানটান রাখে, তারুণ্য ধরে রাখে এবং চেহারার বয়সের ছাপ কমায়। টাইমস অব ইন্ডিয়ায় ত্বকের যতেœ আঙ্গুরের কার্যকারিতার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আপনি চাইলে এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন। আঙ্গুর ও পুদিনার প্যাক আঙ্গুর চটকে নিয়ে এর সঙ্গে এক টেবিল চামচ পুদিনা পাতা বাটা ও এক টেবিল চামচ লেবুর রস ভালো করে মেশান। এই প্যাক মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এবার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার বরফের সঙ্গে গোলাপজল মিশিয়ে মুখে লাগান। এই প্যাক তৈলাক্ত ত্বকের অতিরিক্ত…

Read More

জি-৭ আউটরিচ মিটিংয়ে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন অ্যাবে

জি-৭ দেশসমূহের আউটরিচ মিটিংয়ে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী মাসে জাপানে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, আউটরিচ মিটিংয়ে যোগ দেয়ার জন্য জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। প্রেস সচিব জানান, বাংলাদেশ, লাও পিডিআর, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া পাপুয়া নিউগিনি, শ্রীলংকা ও চাদ জি-৭ আউটরিচ মিটিংয়ে যোগ দেবে। জাপানের জিজি প্রেস সূত্রে জানা যায়, জি-৭ শীর্ষ সম্মেলনের অংশ হিসেবে অনুষ্ঠিতব্য এই আউটরিচ মিটিংয়ে বাংলাদেশসহ ৭টি উন্নয়নশীল দেশের নেতৃবৃন্দ উন্নয়ন সম্পর্কিত বিষয়ে আলোচনা করবেন। উন্নয়নশীল এই ৭ দেশের নেতৃবৃন্দ জি-৭…

Read More