ধামরাইয়ে চুরির অপবাদ দিয়ে এক শ্রমিককে হত্যার অভিযোগ


স্টাফ রিপোর্টার,৩০ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদ দিয়ে এক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। নির্মম ভাবে হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে পৌর এলাকার ইসলামপুরের সিফাত বেকারীতে। পুলিশ জানায়,বেকারীতে তেল চুরির অপবাদ দিয়ে শ্রমিক আব্দুর রহিমকে এলোপাথারী ভাবে মারধর করে হত্যা করেন অন্য শ্রমিকরা। পরে খবর পেয়ে রাতে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। এঘটনায় হত্যাকান্ডে জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধামরাই থানার (ওসি) মনিরুল ইসলাম বলেন,এঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে ধামরাইয়ে নাহিদ নামে এক পুলিশ সদস্যদের বিরুদ্ধে স্ত্রী আইরিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
ধামরাইর পাঁচ লক্ষী গ্রামের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। রাতে শ্বাসরোধে হত্যা করা হয় তাকে। হত্যার পর পালিয়েছে পুলিশ সদস্য নাহিদ। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

Related posts

Leave a Comment