চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

৯ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ): প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রামে নগরবাসীর জলাবদ্ধতা সমস্যা সমাধানে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক সভায় এই নির্দেশনা দেন ড. ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক সম্পর্কে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বর্ষাকালে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা একটি নৈমিত্তিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব নগরীর এই জলাবদ্ধতা সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদের আজকের সভায় নগরীর যানজট সমস্যা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে, যার প্রেক্ষিতে আগামী দিনে…

Read More

সাভারে যাত্রবাহী বাসের ধাক্কায় এ্যাম্বুলেন্স এর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪

স্টাফ রিপোর্টার,৯ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ): ঢাকার সাভারে যাত্রবাহী বাসের ধাক্কায় এ্যাম্বুলেন্স এর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও অন্তত ১৫ জন। গত রাত দুই টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়ার পুলিশ টাউনের সামনে এঘটনা ঘটে। খবর পেয়ে নিহত চারজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন,রাত দুই টার দিকে সাভার থেকে ছেড়ে আসা ঢাকা লেনে পুলিশ টাউনের সামনে একটি চলন্ত এ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। এছাড়াও অপর আরও একটি…

Read More

সাভারে একটি তৈরি পোশাক কারখানার পোশাক লুটপাট করেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার,৯ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ):সাভারে একটি তৈরি পোশাক কারখানার পোশাক লুটপাট করেছে দুর্বৃত্তরা। রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ঘটনা ঘটে। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনা স্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কারখানাটির কর্মকর্তা কর্মচারীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। কারখানা কর্তৃপক্ষ জানায়,রাতে হেমায়েতপুরের বসুন্ধরা এলাকার আমান গ্রাফিক্স এর নিজ কারখানা থেকে একটি কার্ভাড ভ্যানে করে শিপমেন্টের তৈরি পোশাক অন্য স্থানে যাওয়ার সময় হেমায়েতপুর বাসস্টান্ডে ২০ থেকে ২৫ সদস্যের একদল সশস্ত্র ডাকাত দল গাড়িটি আটক করে মালামাল লুটপাট করে পালিয়ে যায়। এ সময় তারা চালক কে মারধর করে বেঁধে রাখে।…

Read More

সাভারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীত বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার,৯ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ): সাভারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বেদে সম্প্রদায়ের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ সহ খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা জেলা যুবদল। দুপুরে ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের উদ্যোগে তেঁতুলাঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার ভাওয়ালীয়া পাড়া এলাকায় ধলেশ^রী নদী শাখার তীরে অবস্থিত শতাধিক ভাসমান বেদে সম্প্রদায়ের মাঝে এ শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। এ সময় বেদে সম্প্রদায়ের শিশুদের জন্য চিপ বিস্কুট সহ নানা খাদ্য সামগ্রী দেওয়া হয়। অসহায় এই বেদে সম্প্রদায়ের ছিন্নমূল মানুষরা দীর্ঘদিন ধরে শীতে কষ্ট করে আসলে তাদের কষ্টের কথা…

Read More