৩১জানুয়ারি ২০২৫(বিবিনিউজ): অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিবেদনের বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই; এটি শুধুই একটি বলিউডি রোমান্টিক কমেডি। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস ফেসবুকে তাদের ভেরিফায়েড পেজে এক পোস্টে লিখেছে- ‘বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে আনন্দবাজারের প্রতিবেদনে বলিউডের রোমান্টিক কমেডির চেয়েও বাস্তবতার সাথে কম মিল রয়েছে।’ প্রেস উইং ফ্যাক্টস আরও বলেছে, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধ’ কৌশল ব্যবহার করছে, যা দীর্ঘদিন ধরে তাদের প্রক্সি হিসেবে কাজ করা শেখ হাসিনাকে সমর্থন দেওয়া এবং বাংলাদেশের জনগণ ও প্রতিষ্ঠানগুলোকে…
Read MoreMonth: January 2025
সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে আইন-শৃঙ্খলার অবনতি
৩১জানুয়ারি ২০২৫(বিবিনিউজ): রাজধানীর উপকণ্ঠ ঢাকা জেলার গুরুত্বপূর্ণ তিনটি থানা সাভার, আশুলিয়া ও ধামরাই। গুরুত্বপূর্ণ এই তিন থানা শ্রমিক অধ্যুষিত হওয়ায় ভাসমান লোকসহ প্রায় ১১ লক্ষাধিক মানুষের বসবাস। দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে এই তিনটি থানা এলাকায় মানুষের বসবাস। যার মধ্যে পোশাক কারখানা শ্রমিক বেশী। এর মধ্যে সাভার উপজেলায়,সাভার ও আশুলিয়া থানা। অপরদিকে ধামরাই উপজেলায় ধামরাই থানা। গুরুত্বপূর্ণ এই তিনটি থানায় আইন-শৃঙ্খলা বেশ অবনতি হয়েছে। মানুষ হত্যা ,চুরি ,ছিনতাই ও ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিনিয়ত বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে।গুরুত্বপূর্ণ এই তিনটি থানা এলাকার বিভিন্ন এলাকায় প্রায় ১১…
Read Moreআগামী ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত
৩০ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ):বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ৩১ জানুয়ারি পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১ ফেব্রুয়ারি শনিবার থেকে পবিত্র শাবান মাস গণনা করা হবে। এই পরিপ্রেক্ষিতে,আগামী ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা…
Read Moreনারী অধিকার লঙ্ঘনে কেউ যুক্ত থাকলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে: প্রেস উইংম
৩০ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ): সাম্প্রতিক সময়ে দেশের নারীদের বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে কয়েকটি বাধা প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ করে সম্প্রতি মেয়েদের দু’টি ফুটবল ম্যাচ পরিচালনার ক্ষেত্রে যারা বাধা প্রদান করেছে, তাদের এই কর্মকাণ্ডে নিন্দা জানিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে ‘নারীরা বাংলাদেশের নাগরিক এবং পুরুষদের মতোই সমানভাবে মানবিক ও নাগরিক অধিকার ভোগ করে আসেছ। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশি নাগরিকদের পূর্ণ অধিকার নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। কেউ নারীদের অধিকার লঙ্ঘন করার মতো ঘটনায় সম্পৃক্ত হলে বা এই ধরনের বেআইনি বিধিনিষেধ…
Read Moreধামরাইয়ে চুরির অপবাদ দিয়ে এক শ্রমিককে হত্যার অভিযোগ
স্টাফ রিপোর্টার,৩০ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদ দিয়ে এক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে। নির্মম ভাবে হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে পৌর এলাকার ইসলামপুরের সিফাত বেকারীতে। পুলিশ জানায়,বেকারীতে তেল চুরির অপবাদ দিয়ে শ্রমিক আব্দুর রহিমকে এলোপাথারী ভাবে মারধর করে হত্যা করেন অন্য শ্রমিকরা। পরে খবর পেয়ে রাতে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করে। এঘটনায় হত্যাকান্ডে জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধামরাই থানার (ওসি) মনিরুল ইসলাম বলেন,এঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।অপরদিকে ধামরাইয়ে নাহিদ নামে এক পুলিশ সদস্যদের বিরুদ্ধে স্ত্রী আইরিন আক্তারকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।ধামরাইর…
Read Moreসাভারে উপজেলা এনজিও কার্যক্রম পরীবিক্ষন ও তদারকি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার,২৯ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ):সাভারে উপজেলা এনজিও কার্যক্রম পরীবিক্ষন ও তদারকি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাভার উপজেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের বাস্তবায়নে উপজেলা পরিষদের বিজয় ৭১ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।আয়োজিত সভায় ফাইলেরিয়া ও থ্যালাসেমিয়া রোগের লক্ষন ও প্রতিকার নিয়ে বিশেষ প্রেজেন্টেশন ও আলোচনা করেন ফাইলেরিয়া অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোয়াজ্জেম হোসেন।এসময় তিনি ফাইলেরিয়া ও থ্যালাসেমিয়া রোগ কি? এর লক্ষন, রোগ নির্ণয়ের পরিক্ষা এবং চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এসময় সবাইকে তিনি সচেতন হওয়ার পাশাপাশি ফাইলেরিয়ার প্রতিষেদক ডোজ খাওয়ার পরামর্শ প্রদান করেন। এতে করে…
Read Moreজাবির কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ
২৯ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ):দীর্ঘ ৩৩ বছর পর কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা বিরাজ করছে। তারা বলছে দ্রুত নির্বাচন হলে তারা একজন ছাত্র সংসদ নেতা পাবেন। তার কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলতে পারবেন। ক্যাম্পাসে সুষ্ঠু ধারার পরিবেশ ও শিক্ষার মান বজায় থাকবে তারা এটা আশা প্রকাশ করেন। গেল জুলাই আগষ্টের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়ক নাজমুল ইসলাম বলেন,তারা দীর্ঘ দিন ধরে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের জন্য প্রশাসনকে চাপ দিয়ে আসছিলেন নির্বাচন হলে ক্যাম্পাসে রাগিং বন্ধ নানা পদক্ষেপ…
Read Moreবিকেএসপিতে ২দিনব্যাপী কাপ আন্তর্জাতিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত
২৯ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ):ঢাকার বিকেএসপিতে ‘তারুণ্যের উৎসবে বিকেএসপি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ৬ষ্ঠ বিকেএসপি কাপ আন্তর্জাতিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫। সকালে বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব: ) ড. মো: নাঈম আশফাক চৌধুরী রং বেরঙের বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শূভ উদ্বোধন করেন। এ্যাথলেটদের কুচকাওয়াজ, মশাল প্রজ্জলণ, ডিসপ্লে, নাচসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অংশগ্রহনকারী খেলোয়ার ও কোচরা আনন্দিত।প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে এ প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। তিনি তরূণ এ্যাথলেটদের বিকেএসপিতে উপস্থিতিকে তরু্ণ্য মেলা বলে অভিহিত করেন এবং প্রতিযোগিতার সাফল্য কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও…
Read Moreফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টার বৈঠক, আইনের শাসনভিত্তিক বিশ্ব গড়ে তোলার আহ্বান
২২ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ): ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূরাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের এমন পৃথিবী দরকার যা হবে আইনের শাসনভিত্তিক।’ অধ্যাপক ইউনূস ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত সংস্কার কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। আলেক্সান্ডার স্টাব বলেন, ‘আমি আপনাদের জন্য শুভকামনা জানাই।’ প্রেসিডেন্ট স্টাব গ্লোবাল সাউথের দেশগুলোকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে…
Read Moreচট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
৯ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ): প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রামে নগরবাসীর জলাবদ্ধতা সমস্যা সমাধানে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের এক সভায় এই নির্দেশনা দেন ড. ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক সম্পর্কে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বর্ষাকালে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা একটি নৈমিত্তিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব নগরীর এই জলাবদ্ধতা সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদের আজকের সভায় নগরীর যানজট সমস্যা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে, যার প্রেক্ষিতে আগামী দিনে…
Read More