৩১জানুয়ারি ২০২৫(বিবিনিউজ): রাজধানীর উপকণ্ঠ ঢাকা জেলার গুরুত্বপূর্ণ তিনটি থানা সাভার, আশুলিয়া ও ধামরাই। গুরুত্বপূর্ণ এই তিন থানা শ্রমিক অধ্যুষিত হওয়ায় ভাসমান লোকসহ প্রায় ১১ লক্ষাধিক মানুষের বসবাস। দেশের বিভিন্ন প্রাপ্ত থেকে এই তিনটি থানা এলাকায় মানুষের বসবাস। যার মধ্যে পোশাক কারখানা শ্রমিক বেশী। এর মধ্যে সাভার উপজেলায়,সাভার ও আশুলিয়া থানা। অপরদিকে ধামরাই উপজেলায় ধামরাই থানা। গুরুত্বপূর্ণ এই তিনটি থানায় আইন-শৃঙ্খলা বেশ অবনতি হয়েছে। মানুষ হত্যা ,চুরি ,ছিনতাই ও ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিনিয়ত বেড়ে যাওয়ায় এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
গুরুত্বপূর্ণ এই তিনটি থানা এলাকার বিভিন্ন এলাকায় প্রায় ১১ লক্ষ লোকেরও বেশি ভাসমান মানুষসহ মানুষ জনের বসবাস। গেল জানুয়ারি মাসে সাভারে আট জন নারী-পুরুষ আত্মহত্যা করেছেন। এই মাসের সাভার মডেল থানায় হত্যাকান্ডর ঘটনা না ঘটলেও বেড়েছে মহাসড়কে ছিনতাই। তেলের গাড়িসহ মহাসড়কে চলাচলরত মানুষের মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা। মহাসড়কের সিসিটিভি ক্যামেরাগুলো অকেজো থাকায় এই ঘটনা ঘটছে বলে ধারণা করছেন স্থানীয়রা। অপরদিকে ঘনবসতি এলাকা আশুলিয়া থানা এই এলাকায় গত জানুয়ারি মাসে হত্যাকান্ড সংগঠিত হয়েছে তিনটি আর আত্মহত্যা করেছেন ৯ জন নারী ও পুরুষ। এসব ঘটনায় থানায় হত্যা মামলা হলে আসামীদের আটক করে পুলিশ। আর আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হচ্ছে। এছাড়া ডাকাতি ও চুরি বেড়েছে এই এলাকায়। এই থানা এলাকায় আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি হওয়ায় স্থানীয়দের মাঝেও ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। ব্যবসায়ীরাও এই থানা এলাকায় হত্যাকান্ড চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় আতঙ্কবোধ করছেন তারা পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হয়ে অপরাধ দমন করার জন্য আহ্বান জানিয়েছেন। এবিষয়ে আশুলিয়া থানার ওসি নুর আলম সিদ্দিকী বলেন,আশুলিয়া থানা এলাকায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তিনি কাজ করছেন কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও তিনি কাজ করছেন।
অপরদিকে ঢাকার ধামরাই এলাকায় জানুয়ারি মাসে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে একজন এবং আত্মহত্যা করেছেন ১০ জন। এই উপজেলাও আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান এই থানা এলাকায় জানুয়ারি মাসে হত্যাকান্ড একটি ঘটেছে এবং আত্মহত্যা করেছেন ১০ জন । মহাসড়কে কিছুটা ছিনতাই বেড়ে গেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি যথেষ্ট ভূমিকা পালন করছেন।
সামাজিক অবক্ষয়ের কারণে এই জনপদে আত্মহত্যা বেড়েছে এবং মহাসড়কে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন সাভারের সচেতন মহল।
আইন শৃঙ্খলা অবনতি হওয়ার বিষয় জানতে চাইলে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির বলেন, কিছু হত্যাকান্ড বেড়ে গেছে এবং সেই সাথে অপমৃত্যুও বেড়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগের চেয়ে এখন পুলিশ বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং মহাসড়কে টহল বৃদ্ধি করা হয়েছে সেই সাথে অভিনব কায়দায় মহাসড়কে ছিনতাইকারীদের ধরতে পুলিশ কাজ করে যাচ্ছেন দ্রুত আইনশৃঙ্খলা স্বাভাবিক হবে বলেও বলেন তিনি।
অপরদিকে ঢাকা আরিচা মহাসড়ক,বাইপাইল আব্দুল্লাহপুর ও নবীনগর চন্দ্রা মহাসড়কে গেল জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে ১১ টি এর মধ্যে নিহত হয়েছেন ১০ জন আহত হয়েছেন ১২ জন এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ছয়টি। সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন মহাসড়কে দুর্ঘটনা রোধে তারা নানা পদক্ষেপ হাতে নিয়েছেন।
সাভার,আশুলিয়া ও ধামরাই থানায় আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয় বাসিন্দাদের।
রাজধানীর গুরুত্বপূর্ণ এই তিনটি থানা এলাকায় শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এমনটাই আশা করেন স্থানীয়রা।
=============
