জনস্বার্থের ব্রত নিয়ে সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

২ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ): প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জনস্বার্থে কাজ করার ব্রত নিয়ে দেশবাসীকে সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষে সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত ওয়াকাথন ও সমাজ সেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টা বেলুন ও পায়রা উঠিয়ে সম্মেলনের উদ্বোধন করেন। অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা যদি অল্প অল্প করে নিজের স্বার্থের পাশাপাশি পরের স্বার্থে কাজ করতে পারতাম এবং অপরের জন্য কিছু করার চিন্তা মাথায় ঢুকাতে পারতাম তাহলে যে সমস্যা আমাদের রয়েছে…

Read More

এ এফ হাসান আরিফের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিমকোর্টের বিচার কার্যক্রম বন্ধ

২ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ): অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বাংলাদেশের সাবেক এটর্নি জেনারেল প্রয়াত এ এফ হাসান আরিফের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচার কার্যক্রম বন্ধ রয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সাবেক এটর্নি জেনারেল এ, এফ, হাসান আরিফ গত ২০ ডিসেম্বর ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে আজ ২…

Read More

ঢাকার ধামরাইয়ে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌ-খামারিরা

স্টাফ রিপোর্টার,২ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌ-খামারিরা। দৃষ্টি যত দূরে যায় শুধু সবুজের মধ্যে হলুদ ফুল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরিষা ক্ষেতে মৌমাছির গুন গুন শব্দ ভেসে বেড়ায়। ফুলে ফুলে ঘুরে ক্ষেতের পাশে সাজিয়ে রাখা বক্সে এসে বসে আবার উড়ে যায় ফুলের কাছে। সরিষা ক্ষেতে উড়ে বেড়াচ্ছে লাখ লাখ মৌমাছি।চিকিৎসকরা বলছেন, সরিষা ফুলের সাদা মধুতে গ্লুকোজ ও ফরুকটোজ নামক দুই ধরনের সুগার থাকে। এছাড়াও সুক্রোজ ও মালটোজও খুব অল্প পরিমাণে রয়েছে। মধুর শর্করার ঘনত্ব এত বেশি যে এর মধ্যে কোন জীবাণু ১…

Read More

সাভারে ট্যালেন্ট সার্চ ২০২৪ পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

শেখ এ কে আজাদ,২ জানুয়ারি ২০২৫(বিবিনিউজ):শাহীন শিক্ষা পরিবার ফাউন্ডেশন (এস ই এফ) সাভার শাখার উদ্যোগে ট্যালেন্ট সার্চ ২০২৪এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সকালে শাহীন স্কুল,সাভার শাখা প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।এসময় উক্ত শাখার পরিচালক আবুল কালাম আজাদ ও মীর জাকারিয়া টুটুল উপস্থিত ছিলেন। সাভারের স্বনামধন্য স্থানীয় শাহীন স্কুলের ২ টি ক্যাম্পাসসহ অন্যান্য স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে বিপিএটিসি স্কুলের আবদ আল আলীম আযান প্রথম স্থান অধিকার করে ল্যাপটপ পুরস্কার পায়। এছাড়াও সেরাদশে স্কুলের মধ্যে রেডিও কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়,শাহীন স্কুল, রাজাশন ল্যাবরেটরি…

Read More