সারা দেশের ন্যায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ঢাকার সাভার ও ধামরাইয়ে রথ যাত্রা উৎসব


ষ্টাফ রিপোর্টার,১৬ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :চারশ বছরের ঐতিহ্যবাহী ধামরাইয়ের রথযাত্রা উৎসবের উদ্বোধন করা হলো। সারাদেশের ন্যায় এ বছরও এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী চারশ বছরের পুরনো ঢাকার ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব বণার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ অনুষ্ঠিত হলো। এই উৎসবকে ঘিরে ধামরাই এলাকা এখন উৎসবের আমেজে মুখরিত। মাসব্যাপী কুটির শিল্প মেলা ও রথযাত্রার যাবতীয় কাজ সম্পন্ন করে আজ উদ্বোধন করেছে মন্দির পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসন। সকাল থেকে মেলা শুরু হলেও বিকেলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এবং ঢাকা জেলা পরিষদের প্রশাসক মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল জীবন কানাই দাস (অব.)। এতে আরো বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন এছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে উপস্থিত থাকবেন।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত বনিক জানান, আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। উল্টো রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার।


এদিকে, সাভারেও বর্ণিল আয়োজনে শুরু হলো কানাইলাল জিউ বিগ্রহ ও গোপীনাথ ঠাকুরের রথযাত্রা। সাভারের রথযাত্রা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এবং বিশেষ অতিথি সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।


আয়োজকদের প্রত্যাশা, বরাবরের মতো এবারও দেশ-বিদেশের অগণিত ভক্ত ও দর্শনার্থীর পদচারণায় মুখরিত হচ্ছে রথযাত্রার এই মিলনমেলা। এই উৎসব কেবল ধর্মীয় আচার নয় বরং অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য নিদর্শন বলে মনে করছেন আয়োজকরা। ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে এবং এই আনন্দ উৎসবে অংশ নিতে দেশ-বিদেশের সকল ভক্ত ও দর্শনার্থীদের আমন্ত্রণ জানিয়ে ছিলেন আয়োজক কমিটি।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনমেলায় পরিণত হয় এই ঐতিহাসিক রথ উৎসব। কয়েক শতক ধরে চলে আসা এই ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে প্রথম ও উল্টোরথসহ মেলায় এসে আনন্দ উপভোগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Related posts

Leave a Comment