ফিজিওথেরাপির বিপিএ-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচনে সভাপতি ড. আনোয়ার,সম্পাদক ড. ফিরোজ এবং কোষাধ্যক্ষ পদে ডাঃ আমিনুল ইসলাম নির্বাচিত

ষ্টাফ রিপোর্টার,১৮ জুলাই ২০২৬(বিবিনিউজ): বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং পেশাজীবীদের অধিকার সংরক্ষণের লক্ষ্যে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন (বিপিএ)-এর কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক নবম কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬। এতে পূনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন,সিআরপির ফিজিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন , সাধারণ সম্পাদক পদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ফিজিওথেরাপী এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ফাউন্ডার চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মোঃ ফিরোজ কবির(পিটি) এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সাভার সুপার মেডিকেল হাসপাতালের ফিজিওথেরাপি বিভাগের প্রধান ডাঃ আমিনুল ইসলাম (পিটি।

শুক্রবার সারা দিন ঢাকার সাভারের সিআরপির ক্যাম্পাসের বিপিএ প্রধান কার্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নিবন্ধিত ফিজিওথেরাপিস্টরা এ নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। এছাড়া দেশের বাইরে অবস্থানরত ভোটারদের জন্য অনলাইনে ভোট দেওয়ার বিশেষ ব্যবস্থাও ছিল। নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে ভোট গ্রহণ, গণনা এবং রাতে ফলাফল ঘোষণা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষক মোঃ মোস্তফা জামান , নিবার্চন কমিশনার বদরুল হাসান চৌধুরী এবং ডাঃ শাহনাজ সুলতানা (পিটি)।


ভোট গণনা শেষে রাতে নির্বাচন কমিশনের সসদ্য, প্রার্থী, ভোটার এবং সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষনা করেন, প্রধান নির্বাচন কমিশনার মোঃ মোস্তফা জামান, তিনি বলেন,সভাপতি পদে অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন (পিএইচডি), সাধারণ সম্পাদক পদে ড. মোঃ ফিরোজ কবির (পিএইচডি) এবং কোষাধ্যক্ষ পদে ডাঃ আমিনুল ইসলাম (পিটি) নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে ডাঃ মুহাম্মদ শাহাদাৎ হোসেন (পিটি), ডাঃ মোহাম্মদ আলী (পিটি), ডাঃ ডি এম নুরুল আমিন উৎপল (পিটি), ডাঃ মোঃ সাইফুল ইসলাম(পিটি), ডাঃ মোঃ শহীদুল্লাহ (পিটি), যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডাঃ মোঃ মহিউদ্দিন মামুন (পিটি), ডাঃ মোঃ জাহিদ হোসেন (পিটি), ডাঃ মোঃ তানজির উজ জামান (পিটি), ডাঃ মোঃ এমরান হোসাইন (পিটি), যুগ্ন কোষাধ্যক্ষ পদে ডাঃ মোঃ নাজমুল হাছান (পিটি), সাংগঠনিক সম্পাদক পদে ডাঃ মোঃ নেছার উদ্দিন (পিটি),যুগ্ন সাংগঠনিক পদে ডাঃ মোঃ রুবেল হোসেন সরকার,দপ্তর সম্পাদক পদে ডাঃ এন এম মাসুদ রানা (পিটি),প্রচার সম্পাদক পদে ডাঃ ওমর ফারুক (পিটি),প্রকাশনা সম্পাদক পদে ডাঃ মোঃ আহনাফ আল মুকিত (পিটি), মহিলা ও কল্যাণ সম্পাদক পদে ডাঃ মোসাঃ সাহানা খাতুন (পিটি),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ডাঃ তামজিদ হোসেন (পিটি),আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ডাঃ মোঃ সামছুর রহমান (পিটি) ও শিক্ষা সম্পাদক পদে ডাঃ মোঃ এখলাছুর রহমান (পিটি) এবং নির্বাচিত কার্ষ নির্বাহী সদস্যরা হচ্ছে. ডাঃ মোঃ ইমরান হোসেন(পিটি),ডাঃ এসএম মোস্তফা কামাল,ডাঃ মোঃ ফাইজুল কবির (পিটি),ডাঃ আহমাদুল্লাহ বিল গালিব (পিটি) এবং ডাঃ সোহেল আহমেদ (পিটি)সহ মোট ২৭ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। যা ৩ বছর এ কমিটি পরিচালনা করবেন।


নবনির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দরা বাংলাদেশের ফিজিওথেরাপি পেশার মান উন্নয়ন,উচ্চতর প্রশিক্ষণ, পেশাজীবীদের অধিকার সুরক্ষা, গবেষণা,পদ মর্যদা অর্জন, স্থায়ী জমিতে অফিস ভবন নিমার্ণ এবং আন্তর্জাতিক অঙ্গনে এই পেশার মর্যাদা আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা এই নির্বাচন সফল ভাবে সম্পন্ন করার পেছনে সংশ্লিষ্ট সকল ভোটার, প্রার্থী, নির্বাচন কমিশন ও সাংবাদিকসহ পর্যবেক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ফিজিওথেরাপি পেশার উন্নয়নে এই নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। দেশের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো অব্যাহত রয়েছে।

Related posts

Leave a Comment