মোহাম্মদ সোহেল ,৪ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও দেশটির বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মাঝে আবারো দীর্ঘ বিরতির পর আবার সশস্ত্র সংঘাত শুরু হয়েছে।বিকট শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত। আকাশে উড়ছে যুদ্ধ বিমান ও একের পর এক বিকট বিস্ফোরণের শব্দে কাপছে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী অঞ্চল। আতংক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মাঝে। তবে এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বিমান হামলার শব্দের সত্যতা নিশ্চিত করে বলেছেন, ‘দেশের সীমান্তরক্ষী বাহিনী ও কোস্টগার্ড সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এই…
Read MoreDay: July 4, 2026
শেষ ষোলোয় আর্জেন্টিনা
৪ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : কেপ ভার্দের কঠিন লড়াইকে শেষ পর্যন্ত টপকে অতিরিক্ত সময়ের গোলে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মিয়ামিতে দুইবার পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে আসে কেপ ভার্দে। শেষ পর্যন্ত আত্মঘাতী গোলে তাদের ৩-২ গোলের পরাজয় বরণ করতে হয়েছে। টুর্নামেন্টে সপ্তম গোল করেছেন লিওনেল মেসি। তার গোলেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু ব্লু শার্করা কোনোভাবেই নতী স্বীকার করেনি। ডেরয় ডুরাটের গোলে কেপ ভার্দে যখন সমতায় ফিরে বিশ্ব চ্যাম্পিয়ানদের কপালে তখন চিন্তা ভাঁজ ছিল স্পষ্ট। লিসান্দ্রো মার্টিনেজ আবারও আর্জেন্টিনাকে এগিয়ে দিয়ে সেই চাপ কিছুক্ষণের জন্য কমিয়েছিলেন। কিন্তু সিডনি লোপেজের…
Read Moreজাবিতে রাতে ডেকে নিয়ে নবীন শিক্ষার্থীদের র্যাগিং, হাতেনাতে ১২ শিক্ষার্থী আটক
৪ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের (প্রথম বর্ষ) নবীন শিক্ষার্থীদের গভীর রাতে খেলার মাঠে ডেকে নিয়ে ‘ম্যানার’ শেখানোর নামে শারীরিক ও মানসিক নির্যাতনের (র্যাগিং) অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার কথা লিখিতভাবে স্বীকার করেছেন একই বিভাগের ৫৪তম ব্যাচের (দ্বিতীয় বর্ষে) ১২ শিক্ষার্থী। গতকাল শুক্রবার রাত ১১টা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও জাকসুর অ্যান্টি-র্যাগিং সেলের সদস্যরা ঘটনাস্থলে যান। তাঁদের হাতেনাতে আটক করেন। এ ঘটনায় আজ শনিবার ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছেন।…
Read Moreজুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী
৪ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদানকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তিনি বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব।’ তিনি আরও বলেন, ‘শহীদদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতি, আহতদের জীবনমান নিশ্চিত করতে এবং তাদের পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদানে সরকার কাজ করে যাচ্ছে।’ আজ শনিবার সকালে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। তিনি বলেন, ‘এই অনুষ্ঠান চলাকালে আমি…
Read More