রাজনীতিতে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত অপরাজনীতি বন্ধের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ষ্টাফ রিপোর্টার,৩০ জুন (বিবিনিউজ):দেশের রাজনীতিতে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত অপরাজনীতি বন্ধের দাবিতে সাভারের মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল গুপ্ত রাজনীতি শুরু করে জনগণকে বিভ্রান্ত করছে। সোমবার বিকেলে ঢাকার সাভার মডেল মসজিদ প্রাঙ্গণে ‘সুস্থ ধারার রাজনীতি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা যুবদল। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এ সময় বক্তারা অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর…

Read More

কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে ১২ কোটি টাকার বিশেষ প্রকল্প

মোহাম্মদ সোহেল ,৩০ জুন (বিবিনিউজ):বর্তমানে বাংলাদেশ সরকার মেগা প্রকল্পের পরিবর্তে মানুষের জীবনমান উন্নয়ন , কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে সামাজিক ও জনকল্যাণমুলক কর্মসূচিতে দিচ্ছে বেশি গুরুত্ব। এরই অংশ হিসেবে নিজ নির্বাচনী আসনের রাস্তাঘাট সংস্কার ও গ্রামীন অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এক অভুতপুর্ব পরিবর্তনে সুচনা করেছেন কক্সবাজার ৩ সদর,রামু,ঈদগাঁও আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল। নির্বাচনের শপথ গ্রহনের পর থেকেই তার নির্বাচনী এলাকায় সরেজমিনে পরিদর্শন করে স্হানীয় জনগণের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে বিদ্যমান সমস্যগুলো চিহ্নিত করে আসছেন তিনি।এরই ধারাবাহিকতায় সরাসরি বরাদ্ধের মাধ্যমে রাস্তাঘাঠও অবকাঠামো উন্নয়ন,…

Read More

করপোরেট সিন্ডিকেটের দৌরাত্ম্য ও ন্যায্যমূল্যের দাবিতে ধামরাইয়ে খামারিদের ব্যতিক্রমী বিক্ষোভ সমাবেশ

ষ্টাফ রিপোর্টার,২৯ জুন ২০২৬ (বিবিনিউজ ):ডিম ও ব্রয়লার মুরগির ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং করপোরেট প্রতিষ্ঠান গুলোর বাজার সিন্ডিকেট ভাঙার দাবিতে সোচ্চার হয়েছেন সাভার ও ধামরাইয়ের প্রান্তিক পোল্ট্রি খামারিরা। আজ দুপুরে ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় সমবেত হয়ে খামারিরা মহাসড়কের ওপর শত শত ডিম ভেঙে নিজেদের চরম ক্ষোভ ও প্রতিবাদের বহিঃপ্রকাশ ঘটান।মানববন্ধনে উপস্থিত খামারিরা অভিযোগ করেন, পোল্ট্রি ফিড (খাদ্য) এবং ওষুধের লাগামহীন ঊর্ধ্বগতিতে উৎপাদন খরচ এখন আকাশচুম্বী। অথচ করপোরেট সিন্ডিকেটের কারসাজিতে বাজারে ডিম ও মুরগির দাম রাখা হচ্ছে অস্বাভাবিক কম। উৎপাদন খরচের চেয়েও কম দামে পণ্য বিক্রির ফলে প্রান্তিক পর্যায়ের খামারিরা…

Read More

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

২৯ জুন ২০২৬ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।তিনি তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যানকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে বলেন, ‘দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেওয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার উন্নয়নে যে কোনো মূল্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।’ আজ দুপুরে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘নদী, খাল ও সেচ অবকাঠামোয় বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দেশের দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’ তারেক রহমান বলেন, ‘বিশেষ করে রাজশাহী ও…

Read More

তাপপ্রবাহে ইউরোপে অতিরিক্ত ১,৩০০ জনের বেশি মৃত্যুর রেকর্ড: ডব্লিউএইচও

২৯ জুন (বিবিনিউজ):ইউরোপজুড়ে চলমান রেকর্ডভাঙা তাপপ্রবাহের কারণে গত ২১ জুন থেকে এ পর্যন্ত অতিরিক্ত ১ হাজার ৩০০ জনের বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জেনেভা থেকে এএফপি রোববার সংস্থার বরাতে জানায়, প্রাণঘাতী এই তাপপ্রবাহ পূর্বদিকে ছড়িয়ে পড়ায় ইউরোপজুড়ে কয়েক কোটি মানুষ চরম গরমের মধ্যে সপ্তাহান্ত পার করছে। এদিকে কয়েকটি দেশ মৃত্যুর সংখ্যা বৃদ্ধির খবর জানিয়েছে এবং বিভিন্ন দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো ধারণক্ষমতার চাপে পড়ার সতর্কবার্তা দিয়েছে। রোববার সকালে ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শুধু গত বুধবার থেকে দেশটিতে প্রত্যাশিত সংখ্যার তুলনায় প্রায় ১ হাজার বেশি মানুষের…

Read More

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

২৯ জুন (বিবিনিউজ):বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিচালনা বোর্ডের ৪০তম সভা রবিবার বিকেএসপির জিরানী, সাভার, ঢাকাস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী এবং বিকেএসপি পরিচালনা বোর্ডের সভাপতি জনাব মো. আমিনুল হক। সভার শুরুতে পরিচালনা বোর্ডের ৩৯তম সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন করা হয়। এরপর এজেন্ডাভুক্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বিকেএসপির জনবল কাঠামো শক্তিশালীকরণ, প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন, ২০২১ সালের প্রশিক্ষণার্থী নীতিমালা হালনাগাদ, চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর, নারী খেলোয়াড়দের জন্য বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র,…

Read More

টেকনাফে অস্ত্রের মুখে বাড়ি থেকে পল্লী চিকিৎসক অপহরণ

২৯ জুন (বিবিনিউজ):কক্সবাজারের টেকনাফে দিনদুপুরে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে এক পল্লী হোমিও চিকিৎসককে অপহরণের অভিযোগ উঠেছে। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীয়া জুম্মাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃত চিকিৎসক হলেন ডা. কামাল উদ্দিন (৬৫)। তিনি স্থানীয়ভাবে ‘বিএ কামাল’ নামে পরিচিত। তিনি ওই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে। স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুর আনুমানিক ১টার দিকে একদল সশস্ত্র ব্যক্তি পাহাড় থেকে নেমে ডা. কামাল উদ্দিনের বাড়িতে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে তাকে জিম্মি করে জোরপূর্বক তুলে নিয়ে পাহাড়ের দিকে চলে যায়। ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক…

Read More

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো : স্বাস্থ্যমন্ত্রী

২৮ জুন ২০২৬ (বিবিনিউজ ): এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ব্যবহৃত ক্যাপসুলের মান অত্যন্ত ভালো। আন্তর্জাতিক পরীক্ষাগারে গুণগত মান যাচাইয়ের পর ইউনিসেফের মাধ্যমে উন্নতমানের ক্যাপসুলগুলো দেশে আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, আন্তর্জাতিক পরীক্ষাগারে পরীক্ষার পর ইউনিসেফের মাধ্যমে এই উন্নতমানের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেশে আনা হয়েছে। আমাদের টিকার মান অত্যন্ত ভালো। আজ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুলের…

Read More

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

২৮ জুন ২০২৬ (বিবিনিউজ ): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। আজ রোববার সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীরা। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। তিনি জানান, মধ্যাহ্নভোজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র…

Read More

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদের সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব গৃহীত

২৮ জুন, ২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফরের ‘অভূতপূর্ব সাফল্যের’ স্বীকৃতি হিসেবে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার অধিবেশনের শুরুতে প্রস্তাবটি উত্থাপন করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রস্তাবটি ভোটে দিলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। স্পিকার বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। এ সফরের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে।…

Read More