ষ্টাফ রিপোর্টার,২৬ জুন ২০২৬(বিবিনিউজ):বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এ এ্যাথলেটিক্স, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস, তায়কোয়ানডো এবং উশু বিভাগের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ২১ দিনব্যাপী কোচেস সার্টিফিকেট কোর্স সফল ভাবে সম্পন্ন হয়েছে। দেশের ক্রীড়া উন্নয়ন ও দক্ষ প্রশিক্ষক তৈরির লক্ষ্যে আয়োজিত এ কোর্সে বিভিন্ন জেলা ও বিভাগ, শারীরিক শিক্ষা কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্রীড়া ক্লাব, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর মোট ৬০ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন।সমাপনী অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালকের পক্ষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মোঃ গোলাম মাবুদ হাসান। এ সময় তিনি বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার সঠিক বিকাশ ও আধুনিক প্রশিক্ষণ পদ্ধতির বিস্তারে…
Read MoreMonth: June 2026
সাভার সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু হলো
ষ্টাফ রিপোর্টার,২৬ জুন ২০২৬(বিবিনিউজ): প্রতি বছরের ন্যায় এ বছরও ঢাকার সাভার সরকারি কলেজে শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। ক্যাম্পাসের একাডেমিক ব্যস্ততার মাঝে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য ও ঐক্যের সেতুবন্ধন গড়তেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আয়োজনে রয়েছে জাতায়তাবাদী ছাত্রদল, সাভার সরকারি কলেজ শাখা । ঐতিহ্যবাহী সাভার সরকারি কলেজে প্রাণচাঞ্চল্যের নতুন মাত্রা। ১৯৬৭ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ পথচলায় এই প্রতিবছরের ন্যায় এ বছরও ক্যাম্পাসে পর্দা উঠল আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের। আজ দুপুরে অনাড়ম্বর এক আয়োজনে টুর্নামেন্টের ট্রফি উন্মোচনের মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হামিদ মোল্লা।…
Read Moreধামরাইয়ের ধূলিধূসরিত স্বপ্ন॥ আজও অপেক্ষায় অনাগত চিকিৎসা
ষ্টাফ রিপোর্টার,২৬ জুন ২০২৬(বিবিনিউজ):একটি জীবন বাঁচানোর অঙ্গীকার নিয়ে শুরু হয়েছিল যার পথচলা, আজ তা নিজেই ধুঁকছে অস্তিত্বের সংকটে। ৩০০ কোটি টাকার স্বপ্ন। চার দশকের দীর্ঘ প্রতীক্ষা। অথচ আজ ধামরাইয়ের এই মেডিকেল কলেজ হাসপাতাল কমপ্লেক্সটি শুধুই এক নামহীন উপাখ্যান। আধুনিক স্থাপত্যের এই বিশাল কাঠামো এখন মাদকসেবী আর বিষাক্ত সাপের অভয়ারণ্য। চিকিৎসা সেবার বাতিঘর হওয়ার কথা ছিল যার, তা আজ জনমানবহীন এক মৃত্যুপুরী।” ঢাকার ধামরাই আর টাঙ্গাইলের মির্জাপুরের সীমান্ত ঘেঁষা পাইকপাড়া ও ওয়ার্শী গ্রাম। প্রায় ১৬ একর জমির বুক চিরে দাঁড়িয়ে আছে এক বিশাল অসমাপ্ত স্থাপত্য। ১৯৮৫ সালে ক্যান্সার জয় করতে না…
Read Moreপ্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
২৫ জুন ২০২৬(বিবিনিউজ):প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে লিউ হাইশিং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান। পাশাপাশি তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নয়বার চীন সফরের কথাও উল্লেখ করেন। তিনি জানান, ২০০১ সালে বেগম খালেদা জিয়ার চীন সফরের ছবি তাঁর সম্মানে চীনের কমিউনিস্ট পার্টির জাদুঘরে সংরক্ষিত রয়েছে। লিউ হাইশিং বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ)…
Read Moreআগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন॥ ঢাকা জেলায় শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে প্রশাসনের জোর প্রস্তুতি
শেখ বাশার ,সাভার,২৫ জুন-২০২৬(বিবিনিউজ):সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়তে শিশুদের পুষ্টি নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখে আগামী ২৮ জুন, রবিবার সারাদেশে পালিত হতে যাচ্ছে ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’। এই কর্মসূচি সফল করতে ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ক্যাম্পেইন চলবে।আজ প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “শিশুদের অন্ধত্ব ও রাতকানা রোগ প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকর। এটি শিশুর রোগ…
Read Moreসাভারে বিএলআরআই-এ গবেষণার নিবিড় পর্যবেক্ষণে আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে সাদা মহিষ
শেখ বাশার ,সাভার,২৫ জুন-২০২৬(বিবিনিউজ):দেশ-বিদেশে আলোচনার জন্ম দেওয়া সেই আলোচিত ‘অ্যালবিনো’ বা ধবল মহিষটি এখন সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই)। উন্নততর সুরক্ষা, নিবিড় পরিচর্যা এবং জাত উন্নয়নের গবেষণার লক্ষ্যে সেটিকে জাতীয় চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ স্থানান্তর করা হয়েছে। সাদা মহিষ বর্তমানে সুস্থ আছে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারী ছাড়া বাকীদের সাদা মহিষের কাছে প্রবেশ নিষেধ । বিরল প্রজাতির সাদা মহিষটিকে ১৪দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে । নিজের অবয়ব আর বিশেষ গঠনশৈলীর কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে রাতারাতি তারকা বনে যাওয়া এই মহিষটিকে ঘিরে বিতর্ক কম হয়নি। ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিতি পাওয়া এই বিরল প্রজাতির ধবল…
Read Moreসাভার সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার,সাভার ,২৪ জুন, ২০২৬(বিবিনিউজ):ঢাকার সাভার সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল হামিদ মোল্লা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. ফজলুল হক এবং শিক্ষক পরিষদের সম্পাদক কে. এম. আবু ইহসান আল মামুন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ‘বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল-২০২৬’-এর আহ্বায়ক সেলিম আহমেদ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অধ্যক্ষ অধ্যাপক…
Read Moreপ্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সাভারে ১০ দিনের প্রশিক্ষণ শুরু
শেখ একে আজাদ,সাভার,২৩ জুন ২০২৬ (বিবিনিউজ ):দেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ঢাকার সাভারে শুরু হয়েছে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক মানুষদের কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।তথ্যপ্রযুক্তির এই দ্রুত পরিবর্তনের যুগে ঐতিহ্যবাহী পেশার মানুষগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। তাদের এই প্রতিকূলতা দূর করে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনতেই মূলত এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন।সমাজসেবা অধিদপ্তরের অধীনে ‘বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)’-এর আওতায় এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণে পেশাজীবীদের ব্যক্তিগত বৈশিষ্ট্য,…
Read Moreসাভারে সিআরপিতে রোগীদের ব্যতিক্রমধর্মী ‘বই পাঠ প্রতিযোগিতা’
২৩ জুন ২০২৬ (বিবিনিউজ ):ঢাকা সাভারে অবস্থিত সিআরপির প্রধান কার্যালয়ে আজ মেরুরজ্জুতে আঘাতপ্রাপ্ত রোগীদের জন্য আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী “বই পাঠ প্রতিযোগিতা”। “পাঠে প্রশান্তি, পাঠে আরোগ্য”এই শ্লোগানকে সামনে রেখে নূরুল-খাদেমা ফাউন্ডেশন ও অলিম্পিয়াড বাংলাদেশ-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটির আয়োজন করে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)।অনুষ্ঠানে প্রায় ১০০ জন রোগীর মধ্য থেকে বাছাইকৃত ২৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা সমাজসেবা অফিসার কে এম শহীদুজ্জামান এবং সাভার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসেন খান।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিআরপি’র প্রশাসনিক প্রধান শাহ মোঃ আতাউর রহমান।…
Read Moreধামরাইয়ে ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলায় আহত ২
২৩ জুন ২০২৬ (বিবিনিউজ ):ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুলড্রোজার চালক ও সহকারী আহত হয়েছে।দুপুরে ঢাকা আরিচা মহাসড়কে পাশে ফুটপাত দখল করে ঢুলিভিটা এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় এ হামলার ঘটনা ঘটে। পরে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেয় সড়ক ও জনপদ বিভাগ।সড়ক জনপদের নয়ারহাট শাখার বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক জানান, সড়ক ও জনপদ বিভাগের বছরে একবার নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় আজ ঢুলিভিটা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছিল।…
Read More