১১ জুন ২০২৬ (বিবিনিউজ ): নারায়ণগঞ্জের বন্দরে একটি আবাসিক বাড়িতে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে বন্দরের মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকায় একটি একতলা বাড়িতে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, আব্দুল মান্নান (৫০), তার স্ত্রী সুলতানা আক্তার (৪২), ছেলে সিয়াম (১৯), মেয়ে মিম (৯) এবং অন্য পরিবারের এক শিশু পথচারী হযরত আলী (৮)। দগ্ধদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলী আহমদ মান্নান পরিবার নিয়ে মদনপুরের একটি একতলা…
Read MoreDay: June 11, 2026
আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
১১ জুন ২০২৬ (বিবিনিউজ ): অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩.৭ শতাংশ। এটি চলতি অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে মোট উন্নয়ন ব্যয় বাড়িয়ে এবং পরিচালন ব্যয় তুলনামূলক কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারি ব্যয়ের কাঠামোয় উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য ৩ লাখ কোটি টাকা…
Read Moreবিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর
১১ জুন ২০২৬ (বিবিনিউজ ): বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে এ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি। এছাড়া ৫০ টাকা মূল্যমানের খাম-সম্বলিত স্যুভেনির শিট ও ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এতে বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক…
Read Moreসাভারে ৩ সাংবাদিকের ওপর হামলার মামলার প্রধান আসামি শামীম কক্সবাজার থেকে গ্রেপ্তার
শেখ এ কে আজাদ,১১ জুন ২০২৬ (বিবিনিউজ ):সাভারে এসএ টিভির সাংবাদিক সাদ্দাম হোসেন, দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন এবং ক্যামেরাপারসন মনিরুল হক কাইয়ুমের ওপর হামলার মামলার প্রধান আসামি ও শীর্ষ মাদক কারবারি শামীমকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১০ জুন) কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এর আগে, সাভারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিকে দীর্ঘদিন গ্রেপ্তার করতে না পারায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। পরে তাকে ঢাকা জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা…
Read More